হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাবতলীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১০

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৯ জুলাই ২০২৩, ০৩:০৮ অপরাহ্ন


ঢাকা, ২৯ জুলাই – রাজধানীর গাবতলীতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, গাবতলীতে বিএনপির নেতাকর্মীদের মিছিল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরাও লাঠি-সোঁটা নিয়ে পাল্টা আক্রমণ করে। দুই পক্ষের এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।

আরও পড়ুন

রক্ষণাবেক্ষণ শেষে সামিটের এলএনজি টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ শুরু

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, বিনা উসকানিতে তারা হামলা করেছে। আমাদের ১০ জনের মতো নেতাকর্মী আহত হয়েছেন।

এর আগে, শেখ হাসিনার পদত্যাগসহ‌ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফার দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী শনিবার সকাল ১১টায় গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট ও শনির আখড়া এলাকায় অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা।

তবে, রাজধানীর নয়াবাজারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে অব্স্থান কর্মসূচি পালন করার কথা থাকলেও তার বদলে ধোলাইখাল মোড়ে অবস্থান নেয় দলটির নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এরপরেই রাজধানীর বেশ কিছু এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

ধোলাইখাল ও গাবতলী ছাড়াও মাতুয়াইল, উত্তারা ও সিদ্ধিরগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে বিএনপির কর্মসূচি ঘিরে সকাল থেকেই সতর্ক পাহারায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিএনপি যেসব এলাকায় অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে সেসব এলাকায় জলকামান, সাঁজোয়া যান নিয়ে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা রয়েছেন। এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশকে টহল দিতে দেখা গেছে। যাকেই সন্দেহ হচ্ছে তল্লাশি করা হচ্ছে। বিএনপির এই অবস্থান কর্মসূচি ঘিরে সতর্ক পাহারায় রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক শুক্রবার রাতে বলেছেন, রাজনৈতিক কর্মসূচির নামে রাজধানীর প্রবেশপথ আটকালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, কাউকে ঢাকার প্রবেশপথ আটকাতে দেওয়া হবে না। যদি কেউ আটকায় তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৯ জুলাই ২০২৩

 

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাবতলীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১০

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাবতলীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১০

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৯ জুলাই ২০২৩, ০৩:০৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৯ জুলাই – রাজধানীর গাবতলীতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।শনিবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, গাবতলীতে বিএনপির নেতাকর্মীদের মিছিল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরাও লাঠি-সোঁটা নিয়ে পাল্টা আক্রমণ করে। দুই পক্ষের এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, বিনা উসকানিতে তারা হামলা করেছে। আমাদের ১০ জনের মতো নেতাকর্মী আহত হয়েছেন। এর আগে, শেখ হাসিনার পদত্যাগসহ‌ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফার দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী শনিবার সকাল ১১টায় গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট ও শনির আখড়া এলাকায় অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা। তবে, রাজধানীর নয়াবাজারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে অব্স্থান কর্মসূচি পালন করার কথা থাকলেও তার বদলে ধোলাইখাল মোড়ে অবস্থান নেয় দলটির নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এরপরেই রাজধানীর বেশ কিছু এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ধোলাইখাল ও গাবতলী ছাড়াও মাতুয়াইল, উত্তারা ও সিদ্ধিরগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে বিএনপির কর্মসূচি ঘিরে সকাল থেকেই সতর্ক পাহারায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিএনপি যেসব এলাকায় অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে সেসব এলাকায় জলকামান, সাঁজোয়া যান নিয়ে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা রয়েছেন। এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশকে টহল দিতে দেখা গেছে। যাকেই সন্দেহ হচ্ছে তল্লাশি করা হচ্ছে। বিএনপির এই অবস্থান কর্মসূচি ঘিরে সতর্ক পাহারায় রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক শুক্রবার রাতে বলেছেন, রাজনৈতিক কর্মসূচির নামে রাজধানীর প্রবেশপথ আটকালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, কাউকে ঢাকার প্রবেশপথ আটকাতে দেওয়া হবে না। যদি কেউ আটকায় তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। সূত্র: আরটিভি নিউজআইএ/ ২৯ জুলাই ২০২৩  

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×