কক্সবাজারের মহেশখালীর একটি পাহাড়ি জঙ্গল থেকে ৪০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ জুলাই) রাত ১০ টার দিকে উপজেলার শাপলাপুর ইউনিয়নের ধুইল্যাছড়ি পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এলাকাবাসীরা জানান, পাহাড়ের পাশেই তাদের বাড়ি। সকাল থেকেই দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। প্রথমে কোন বন্য প্রাণী মারা গেছে ভাবলেও পরে দুর্গন্ধ তীব্র হওয়ায় এর কারণ খুঁজতে থাকেন। তখন পাহাড়ের পাশে অর্ধগলিত মরদেহ ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
মহেশখালী থানার সাব-ইন্সপেক্টর আবু বক্কর জানান, ঘটনাস্থল থেকে অর্ধ ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে এখনো লাশের পরিচয় শনাক্ত হয়নি। এই অজ্ঞাত ব্যক্তির বয়স অনুমান ৪০ বছর হতে পারে।
ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড




মন্তব্য করুন