হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে ২ কেজি আইস ও ৯ হাজার ইয়াবা উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৯ জুলাই ২০২৩, ০৭:১০ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৯ হাজার ৪০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস)।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ২টার দিকে উপজেলার নাইট্যংপাড়া এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে। এমন তথ্যে ব্যাটালিয়ন সদর ও টেকনাফ বিওপি হতে দুটি চোরাচালান প্রতিরোধ টহলদল ঐ এলাকায় গিয়ে অবস্থান নেয়। কিছুক্ষণ পর টহলদল দুজন ব্যক্তিকে নাফনদী অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবি টহলদল চ্যালেঞ্জ করে। পরে দৌড়ে পালানোর সময় তাদের হাতে থাকা একটি পোটলা মাটিতে পড়ে যায়। ঐ পোটলার ভেতর থেকে ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অপরদিকে ঐ রাতে উপজেলার নাজিরপাড়া গ্রাম থেকে বিওপির একটি টহলদল এক ব্যক্তিকে ধাওয়া করলে পালিয়ে যাওয়ার সময় তার হাতে থাকা একটি ব্যাগ মাটিতে পড়ে যায়। পরে ঐ ব্যাগের ভেতর থেকে ৯ হাজার ৪০০ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

আরও পড়ুন

নারায়ণগঞ্জের মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ধোঁয়ায় অসুস্থ হয়ে আইসিইউতে ৩ শিক্ষার্থীসহ হাসপাতালে ভর্তি ৪৮

তিনি আরো জানান, উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা ট্যাবলেটগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে ২ কেজি আইস ও ৯ হাজার ইয়াবা উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে ২ কেজি আইস ও ৯ হাজার ইয়াবা উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৯ জুলাই ২০২৩, ০৭:১০ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৯ হাজার ৪০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। শনিবার এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস)। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ২টার দিকে উপজেলার নাইট্যংপাড়া এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে। এমন তথ্যে ব্যাটালিয়ন সদর ও টেকনাফ বিওপি হতে দুটি চোরাচালান প্রতিরোধ টহলদল ঐ এলাকায় গিয়ে অবস্থান নেয়। কিছুক্ষণ পর টহলদল দুজন ব্যক্তিকে নাফনদী অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবি টহলদল চ্যালেঞ্জ করে। পরে দৌড়ে পালানোর সময় তাদের হাতে থাকা একটি পোটলা মাটিতে পড়ে যায়। ঐ পোটলার ভেতর থেকে ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। অপরদিকে ঐ রাতে উপজেলার নাজিরপাড়া গ্রাম থেকে বিওপির একটি টহলদল এক ব্যক্তিকে ধাওয়া করলে পালিয়ে যাওয়ার সময় তার হাতে থাকা একটি ব্যাগ মাটিতে পড়ে যায়। পরে ঐ ব্যাগের ভেতর থেকে ৯ হাজার ৪০০ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তিনি আরো জানান, উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা ট্যাবলেটগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×