কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরাকান স্যালভেশন আর্মির (আরসার) গুলিতে মোহামদ সেলিম (৪৫) নামে একব্যক্তি নিহত হয়েছেন। নিহত সেলিম ওই ক্যাম্পের মোহাম্মদ নজির হোসেনের ছেলে।
প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা
শনিবার (২৯ জুলাই) রাত ১০টার দিকে উখিয়া ৭ নম্বর ক্যাম্পে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, রাত ১০টার দিকে ওই আশ্রয় শিবিরের ১০-১২ জন আরসা সন্ত্রাসী সেলিমকে লক্ষ্য করে ৮-১০ রাউন্ড গুলি করে। গুলির খবর শুনে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে আরসা সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সেলিমকে উদ্ধার করা হয়। পরে তাকে স্থানীয় এমএসএফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।




মন্তব্য করুন