চুয়াডাঙ্গা, ৩০ জুলাই – চুয়াডাঙ্গার কুলপালায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই খাদ্য গুদামের কর্মকর্তা নিহত হয়েছেন।
রোববার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামে ওই দুর্ঘটনা ঘটে।
অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই
নিহতরা হলেন মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের আনসার আলীর ছেলে সাইদুর রহমান (৩৫) ও মেহেরপুর পৌর এলাকার বাসস্ট্যান্ডপাড়ার ইউনুস আলী শেখের ছেলে নজরুল ইসলাম (৫৮)। নজরুল ইসলাম চুয়াডাঙ্গা সদর খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক ও সাইদুর রহমান সহকারি উপখাদ্য পরিদর্শক ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী কুলপালা গ্রামের ঝান্টু রহমান জানান, সন্ধ্যায় মেহেরপুর থেকে আসা একটি মাইক্রোবাস চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। এ সময় মাইক্রোবাসটির একটি চাকা পাংচার হলে তা নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ৩০ জুলাই ২০২৩
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় খাদ্য গুদামের দুই কর্মকর্তা নিহত first appeared on DesheBideshe.




মন্তব্য করুন