নাজিম উদ্দিন,পেকুয়া ::
লবণ বহন শ্রমিকের কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে জুনাইদ (২৩) ওরফে ভুট্টা নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ভেলোয়ার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জুনাইদ একই এলাকার মো.বাদশাহর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য জমির উদ্দিন বলেন, জুনাইদ একজন লনণ পরিবহন শ্রমিক। দুপুরে শ্রমিকের কাজ শেষে নৌকা চালিয়ে বাড়িতে ফিরছিলেন।
আরও পড়ুন
অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই
এসময় বজ্রপাতসহ বৃষ্টি পড়ছিল। বজ্রপাতে নৌকার ওপর তার মৃত্যু হয়। এসময় নৌকায় জুনাইদ একাই ছিলেন। সে এক সন্তানের জনক।
ইউপির চেয়ারম্যান তোফাজ্জল করিম বলেন,বজ্রপাতে মৃত্যুর বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। গরীর লোক। লাশ দাফনের প্রক্রিয়া চলছে।




মন্তব্য করুন