হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে বিসিবি সভাপতির বাসায় তামিম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন


ঢাকা, ০৩ আগস্ট – তামিম ইকবাল ইস্যুতে নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এর আগে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে পাপনের বাসায় প্রবেশ করেছেন তামিম। ধারণা করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে যাচ্ছে!

এর আগে আজ (বৃহস্পতিবার) সারাদিন বিসিবি কর্মকর্তাদের সঙ্গে তামিমের বৈঠক নিয়ে গুঞ্জন থাকলেও তার স্থান ও সময় নিয়ে ধোঁয়াশা ছিল। পরবর্তীতে সন্ধ্যা নাগাদ বিসিবি রাত ৮টায় সংবাদ সম্মেলনের ডাক দেয়। এটি অনুষ্ঠিত হবে বিসিবি সভাপতি পাপনের বাসায়।

আরও পড়ুন

৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার বেশি ঋণ দিচ্ছে বিসিক, কর্মসংস্থানের সম্ভাবনা ২ হাজার ৪৪৮ জনের

তামিম বিসিবি সভাপতির বাসায় যাওয়ার একটু আগেই সেখানে পৌঁছান ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তামিমের পর আসেন নাজমুল হাসান পাপনও। অর্থাৎ আগে থেকে তিনি বাসায় ছিলেন না। তামিমকে নিয়ে কী ঘোষণা আসছে সেটি জানতে আগে থেকেই সেখানে ভিড় জমিয়েছেন সাংবাদিকরা

গেল মাসে নাটকীয় অবসর ইস্যুর পর তামিম ইকবাল জানিয়েছিলেন, ক্রিকেট বোর্ডের সঙ্গে তার কিছু বিষয় নিয়ে আলাপ রয়েছে। আর সেই আলাপের ওপরই অনেক কিছু নির্ভর করবে বাঁ-হাতি এই ওপেনারের ভবিষ্যৎ নিয়ে। এবার সেই আলাপেই বসেছেন তামিম। এরপর বিসিবির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কিছু একটা জানানোর জন্য সংবাদ সম্মেলনের ঘোষণা দেয় বিসিবি।

তামিম যখন পাপনের বাসায় পৌঁছেন সেখানে সাংবাদিক ও উৎসুক মানুষের ভিড় সরিয়ে তাকে ভেতরে প্রবেশ করতে হয়। এর আগে অবসর ঘোষণার সময় এমন ভিড় দেখেছিলেন টাইগারদের এই ওয়ানডে অধিনায়ক। পরবর্তীতে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মাধ্যমে তামিমকে ডেকে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই বৈঠকে উপস্থিত ছিলেন পাপনও। এরপর প্রধানমন্ত্রীর আহবানে দেড় মাস ছুটি কাটিয়ে ক্রিকেটে ফেরার ঘোষণা দেন তামিম।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৩ আগস্ট ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে বিসিবি সভাপতির বাসায় তামিম first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে বিসিবি সভাপতির বাসায় তামিম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে বিসিবি সভাপতির বাসায় তামিম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৩ আগস্ট – তামিম ইকবাল ইস্যুতে নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এর আগে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে পাপনের বাসায় প্রবেশ করেছেন তামিম। ধারণা করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে যাচ্ছে! এর আগে আজ (বৃহস্পতিবার) সারাদিন বিসিবি কর্মকর্তাদের সঙ্গে তামিমের বৈঠক নিয়ে গুঞ্জন থাকলেও তার স্থান ও সময় নিয়ে ধোঁয়াশা ছিল। পরবর্তীতে সন্ধ্যা নাগাদ বিসিবি রাত ৮টায় সংবাদ সম্মেলনের ডাক দেয়। এটি অনুষ্ঠিত হবে বিসিবি সভাপতি পাপনের বাসায়। তামিম বিসিবি সভাপতির বাসায় যাওয়ার একটু আগেই সেখানে পৌঁছান ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তামিমের পর আসেন নাজমুল হাসান পাপনও। অর্থাৎ আগে থেকে তিনি বাসায় ছিলেন না। তামিমকে নিয়ে কী ঘোষণা আসছে সেটি জানতে আগে থেকেই সেখানে ভিড় জমিয়েছেন সাংবাদিকরা গেল মাসে নাটকীয় অবসর ইস্যুর পর তামিম ইকবাল জানিয়েছিলেন, ক্রিকেট বোর্ডের সঙ্গে তার কিছু বিষয় নিয়ে আলাপ রয়েছে। আর সেই আলাপের ওপরই অনেক কিছু নির্ভর করবে বাঁ-হাতি এই ওপেনারের ভবিষ্যৎ নিয়ে। এবার সেই আলাপেই বসেছেন তামিম। এরপর বিসিবির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কিছু একটা জানানোর জন্য সংবাদ সম্মেলনের ঘোষণা দেয় বিসিবি। তামিম যখন পাপনের বাসায় পৌঁছেন সেখানে সাংবাদিক ও উৎসুক মানুষের ভিড় সরিয়ে তাকে ভেতরে প্রবেশ করতে হয়। এর আগে অবসর ঘোষণার সময় এমন ভিড় দেখেছিলেন টাইগারদের এই ওয়ানডে অধিনায়ক। পরবর্তীতে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মাধ্যমে তামিমকে ডেকে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই বৈঠকে উপস্থিত ছিলেন পাপনও। এরপর প্রধানমন্ত্রীর আহবানে দেড় মাস ছুটি কাটিয়ে ক্রিকেটে ফেরার ঘোষণা দেন তামিম। সূত্র: ঢাকা পোস্ট আইএ/ ০৩ আগস্ট ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে বিসিবি সভাপতির বাসায় তামিম first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×