হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মহেশখালীতে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৫ আগস্ট ২০২৩, ০৯:২৬ অপরাহ্ন

গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী::

মহেশখালীতে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

শনিবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মিকী মারমা এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-২, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।

সভায় বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএফ এম শামীম, বীর মুক্তিযোদ্ধা ছালেহ আহামদ, কুতুবজোম ইউপি চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল। উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক কক্সবাজার শেখ আবুল কালাম আযাদ, উপজেলা সমবায় অফিসার গোলাম মাসুদ কুতুবী, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক সানা উল্লাহ, মহেশখালী ফারার সার্ভিস এর ষ্টেশন অফিসার পুলক কান্তি সরকার। বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

বক্তারা বলেন, শেখ কামাল ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, ক্রীড়াবিদ, সংস্কৃতি কর্মী ও সমাজসেবক। তিনি ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের অবদান রাখেন। তিনি স্বাধীনতার পর বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নিহত হন।

বক্তারা আরও বলেন, শেখ কামালের জীবন ও কর্ম আমাদের জন্য অনুকরণীয়। তিনি আমাদেরকে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা, সমাজসেবা ও সংস্কৃতি চর্চার আদর্শে অনুপ্রাণিত করেছেন। আমরা তার আদর্শকে লালন করে দেশ ও জাতির উন্নয়নে কাজ করব।

সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

মহেশখালীতে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মহেশখালীতে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৫ আগস্ট ২০২৩, ০৯:২৬ অপরাহ্ন
Print Image
গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী:: মহেশখালীতে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। শনিবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মিকী মারমা এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-২, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। সভায় বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএফ এম শামীম, বীর মুক্তিযোদ্ধা ছালেহ আহামদ, কুতুবজোম ইউপি চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল। উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক কক্সবাজার শেখ আবুল কালাম আযাদ, উপজেলা সমবায় অফিসার গোলাম মাসুদ কুতুবী, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক সানা উল্লাহ, মহেশখালী ফারার সার্ভিস এর ষ্টেশন অফিসার পুলক কান্তি সরকার। বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শেখ কামাল ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, ক্রীড়াবিদ, সংস্কৃতি কর্মী ও সমাজসেবক। তিনি ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের অবদান রাখেন। তিনি স্বাধীনতার পর বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নিহত হন। বক্তারা আরও বলেন, শেখ কামালের জীবন ও কর্ম আমাদের জন্য অনুকরণীয়। তিনি আমাদেরকে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা, সমাজসেবা ও সংস্কৃতি চর্চার আদর্শে অনুপ্রাণিত করেছেন। আমরা তার আদর্শকে লালন করে দেশ ও জাতির উন্নয়নে কাজ করব। সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×