হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাসভবন ছেড়েছেন সোফি, থাকবেন ট্রুডোর কাছাকাছি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৬ আগস্ট ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন


অটোয়া, ০৫ আগস্ট – দাম্পত্য জীবনের ইতি টানার পর এবার বাড়ি ছাড়লেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী। ১৮ বছরের সম্পর্কের বিচ্ছেদের পর শনিবার তাদের ব্যক্তিগত বাসভবন রিডো কটেজ ছাড়েন সোফি গ্রেগোয়ার। বাড়ি ছাড়লেও সন্তানদের সহ-অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন সোফি। বর্তমানে তাই ট্রুডোর বাসভবনের কাছাকাছিই একটি ব্যক্তিগত বাড়িতে উঠছেন তিনি।

কানাডার আইন অনুযায়ী, প্রধানমন্ত্রীর সহধর্মিণী তাঁর সমর্থনে থেকে দেশের প্রতিনিধিত্বে ভূমিকা পালন করতে পারেন। তবে দাপ্তরিক কোনো উপাধি বহন করতে পারেন না। বিচ্ছেদের পর তাই সোফি সরকারের পক্ষে আর কোনো বক্তৃতা বা জনসাধারণের সম্মুখে আসবেন না। রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন না বা বিদেশ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ভ্রমণ করবেন না। নিরাপত্তায় সরকারি বিশেষ কোনো সুবিধাও পাবেন না সোফি।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

বিচ্ছেদ হওয়ায় বিশ্বনেতাদের সঙ্গে যে কোনো দাপ্তরিক বৈঠকেও আর ট্রুডোর পাশে দেখা যাবে না সোফিকে। প্রধানমন্ত্রীর কার্যালয়েও থাকবে না কোনো অধিকার। তবে বাসভবনে তিনি আসতে পারবেন।

প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে গ্রেগোয়ার বিভিন্ন দাতব্য কাজে যুক্ত ছিলেন। তিনি নারীদের অধিকার, মানসিক স্বাস্থ্য সমস্যা, খাওয়ার ব্যাধি, শারীরিক কার্যকলাপ এবং আরও অনেক কিছু নিয়ে কথা বলেছেন। কানাডার প্রতিনিধিত্ব করেছিলেন সব সময়। বিয়ে বিচ্ছেদ হলেও তিনি এসব সামাজিক কার্যকলাপ অব্যাহত রাখবেন বলে ধারণা করা হচ্ছে।

২০১৫ সালে লিবারেল পার্টি প্রথম নির্বাচিত হওয়ার পর রিডো কটেজ ছিল ট্রুডো দম্পতির আবাসস্থল। প্রধানমন্ত্রী হওয়ার পরও ট্রুডো সরকারি বাসভবন সাসেক্সে যাননি।

সূত্র: সমকাল
আইএ/ ০৫ আগস্ট ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাসভবন ছেড়েছেন সোফি, থাকবেন ট্রুডোর কাছাকাছি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাসভবন ছেড়েছেন সোফি, থাকবেন ট্রুডোর কাছাকাছি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৬ আগস্ট ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] অটোয়া, ০৫ আগস্ট – দাম্পত্য জীবনের ইতি টানার পর এবার বাড়ি ছাড়লেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী। ১৮ বছরের সম্পর্কের বিচ্ছেদের পর শনিবার তাদের ব্যক্তিগত বাসভবন রিডো কটেজ ছাড়েন সোফি গ্রেগোয়ার। বাড়ি ছাড়লেও সন্তানদের সহ-অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন সোফি। বর্তমানে তাই ট্রুডোর বাসভবনের কাছাকাছিই একটি ব্যক্তিগত বাড়িতে উঠছেন তিনি। কানাডার আইন অনুযায়ী, প্রধানমন্ত্রীর সহধর্মিণী তাঁর সমর্থনে থেকে দেশের প্রতিনিধিত্বে ভূমিকা পালন করতে পারেন। তবে দাপ্তরিক কোনো উপাধি বহন করতে পারেন না। বিচ্ছেদের পর তাই সোফি সরকারের পক্ষে আর কোনো বক্তৃতা বা জনসাধারণের সম্মুখে আসবেন না। রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন না বা বিদেশ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ভ্রমণ করবেন না। নিরাপত্তায় সরকারি বিশেষ কোনো সুবিধাও পাবেন না সোফি। বিচ্ছেদ হওয়ায় বিশ্বনেতাদের সঙ্গে যে কোনো দাপ্তরিক বৈঠকেও আর ট্রুডোর পাশে দেখা যাবে না সোফিকে। প্রধানমন্ত্রীর কার্যালয়েও থাকবে না কোনো অধিকার। তবে বাসভবনে তিনি আসতে পারবেন। প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে গ্রেগোয়ার বিভিন্ন দাতব্য কাজে যুক্ত ছিলেন। তিনি নারীদের অধিকার, মানসিক স্বাস্থ্য সমস্যা, খাওয়ার ব্যাধি, শারীরিক কার্যকলাপ এবং আরও অনেক কিছু নিয়ে কথা বলেছেন। কানাডার প্রতিনিধিত্ব করেছিলেন সব সময়। বিয়ে বিচ্ছেদ হলেও তিনি এসব সামাজিক কার্যকলাপ অব্যাহত রাখবেন বলে ধারণা করা হচ্ছে। ২০১৫ সালে লিবারেল পার্টি প্রথম নির্বাচিত হওয়ার পর রিডো কটেজ ছিল ট্রুডো দম্পতির আবাসস্থল। প্রধানমন্ত্রী হওয়ার পরও ট্রুডো সরকারি বাসভবন সাসেক্সে যাননি। সূত্র: সমকালআইএ/ ০৫ আগস্ট ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×