হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চীনে ৫.৫ মাত্রার ভূমিকম্প, আহত ২০

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৬ আগস্ট ২০২৩, ১২:০৭ অপরাহ্ন


বেইজিং, ০৬ আগস্ট – চীনে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫।

এতে কয়েক ডজন বাড়িঘর ভেঙে পড়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন।
রোববার (৬ আগস্ট) ভোরের দিকে শানডং প্রদেশের পিংইয়ুয়ান কাউন্টিতে ভূ-পৃষ্টের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার এসব তথ্য জানিয়েছে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আগামী সপ্তাহে আবুধাবিতে বৈঠকে বসছে রাশিয়া ও ইউক্রেন

সংস্থাটি জানিয়েছে, এক দশকের মধ্যে শানডং প্রদেশে আঘাত হানার এটাই সবচেয়ে বড় ভূমিকম্প।

পিংইয়ুয়ান বেইজিং থেকে প্রায় ৩৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

শানডং টিভি জানিয়েছে, সকাল ৭টা পর্যন্ত ১২৬টি বাড়ি ধসে পড়েছে।

এদিকে বেইজিং, তিয়ানজিন, হেনান ও হেবেই প্রদেশসহ উত্তর চীনের বেশ কয়েকটি অঞ্চলে কম্পনের খবর পাওয়া গেছে।

অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্পে ঘরের আসবাবপত্র কেঁপে ওঠে। বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছিলেন।

শানডং ভূমিকম্প ব্যুরোর ডেপুটি ডিরেক্টর লিউ সিকিয়াং বলেছেন, কাউন্টির ৫০ কিলোমিটারের মধ্যে এই প্রথম পাঁচ বা তার বেশি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এর আফটারশকের আশঙ্কা নেই।

পিংইয়ুয়ানের কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে সাময়িকভাবে কাউন্টিতে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

এছাড়া, ভূমিকম্পকবলিত অঞ্চলের বেশ কয়েকটি ট্রেন পরিষেবা বিলম্বিত বা স্থগিত করা হয়েছে।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ০৬ আগস্ট ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চীনে ৫.৫ মাত্রার ভূমিকম্প, আহত ২০

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চীনে ৫.৫ মাত্রার ভূমিকম্প, আহত ২০

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৬ আগস্ট ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] বেইজিং, ০৬ আগস্ট – চীনে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। এতে কয়েক ডজন বাড়িঘর ভেঙে পড়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন।রোববার (৬ আগস্ট) ভোরের দিকে শানডং প্রদেশের পিংইয়ুয়ান কাউন্টিতে ভূ-পৃষ্টের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার এসব তথ্য জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, এক দশকের মধ্যে শানডং প্রদেশে আঘাত হানার এটাই সবচেয়ে বড় ভূমিকম্প। পিংইয়ুয়ান বেইজিং থেকে প্রায় ৩৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। শানডং টিভি জানিয়েছে, সকাল ৭টা পর্যন্ত ১২৬টি বাড়ি ধসে পড়েছে। এদিকে বেইজিং, তিয়ানজিন, হেনান ও হেবেই প্রদেশসহ উত্তর চীনের বেশ কয়েকটি অঞ্চলে কম্পনের খবর পাওয়া গেছে। অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্পে ঘরের আসবাবপত্র কেঁপে ওঠে। বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছিলেন। শানডং ভূমিকম্প ব্যুরোর ডেপুটি ডিরেক্টর লিউ সিকিয়াং বলেছেন, কাউন্টির ৫০ কিলোমিটারের মধ্যে এই প্রথম পাঁচ বা তার বেশি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এর আফটারশকের আশঙ্কা নেই। পিংইয়ুয়ানের কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে সাময়িকভাবে কাউন্টিতে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এছাড়া, ভূমিকম্পকবলিত অঞ্চলের বেশ কয়েকটি ট্রেন পরিষেবা বিলম্বিত বা স্থগিত করা হয়েছে। সূত্র: বাংলানিউজআইএ/ ০৬ আগস্ট ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×