হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিচ্ছেদের পর একসঙ্গে ভ্যাকেশনে ট্রুডো-সোফি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১১ আগস্ট ২০২৩, ১০:০৭ অপরাহ্ন


অটোয়া, ১১ আগস্ট – দীর্ঘ ১৮ বছরের বৈবাহিক সম্পর্ক ইতি টেনেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার স্ত্রী সোফি গ্রেগোয়ার। গত সপ্তাহে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়। তবে বিচ্ছেদের পর একসাথে ছুটি কাটাচ্ছেন তারা। সঙ্গে রয়েছে তাদের তিন সন্তান।

বর্তমানে তারা রয়েছেন ব্রিটিশ কলম্বিয়ায়। তিন সন্তানের সঙ্গে এক সপ্তাহেরও বেশি সময় সেখানে ছুটি কাটাবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। তবে, তারা কোথায় থাকবেন তা প্রধানমন্ত্রীর কার্যালয় নির্দিষ্ট করে বলেনি। ট্রুডো-সোফি আগামী ১৮ আগস্ট অটোয়ায় ফিরবেন।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

কানাডার স্থানীয় পত্রিকা কানাডিয়ান প্রেস-এর প্রতিবেদন বলা হয়েছে, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অবকাশকালীন ছুটির যাবতীয় ব্যয়ভার তার ব্যক্তিগত তহবিল থেকে বহন করা হবে। তারা এক সপ্তাহের জন্য কানাডার ব্রিটিশ কলম্বিয়ার পশ্চিম উপকূলের কোথাও থাকবেন। এই দম্পতি অফিসিয়ালি আলাদা হয়ে গেলেও সন্তানদের দেখভালে তারা প্রতিশ্রুতবদ্ধ।

বিচ্ছ্দে ঘোষণার সময় দুজনই বলেছিলেন যে, তারা আলাদা হচ্ছেন। তবে তারা এখনও পরিবার হিসেবে এক সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করছেন। তারা তাদের তিন সন্তানের কথা ভেবে গোপনীয়তাও চেয়েছিলেন।

প্রসঙ্গত, গত ২ আগস্ট ট্রুডো ইনস্টাগ্রামে অপ্রত্যাশিতভাবে তাদের বিচ্ছেদের ঘোষণা দেন। সোফিও তার ইনস্টাগ্রামে একই ঘোষণা দিয়েছেন। তাদের এই ঘোষণায় অনেককেই বিস্মিত হয়েছেন। তবে ইনস্টাগ্রাম পোস্টে এই দম্পতি জানিয়েছিলেন, তারা ‘একটি ঘনিষ্ঠ পরিবারের মতো থাকবেন, যার ভিত্তি হবে ভালোবাসা ও সম্মান।’

জাস্টিন ট্রুডো হচ্ছেন কানাডার দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি ক্ষমতায় থাকা অবস্থায় বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। ক্ষমতায় থাকাকালীন বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেয়া প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জাস্টিন ট্রুডোর বাবা পিয়েরে এলিয়ট ট্রুডো। ছয় বছর একসাথে থাকার পর ১৯৯৯ সালে পিয়েরে ট্রুডো এবং মার্গারিট ট্রুডো বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন।

উল্লেখ্য, ২০০৫ সালে ট্রুডো-সোফি মন্ট্রিয়লে বিয়ে করেন। জাস্টিন ট্রুডো প্রায় ৮ বছর ধরে ক্ষমতায় আছেন এবং তিনটি নির্বাচনে জয়লাভ করেছেন। বর্তমানে তাদের তিন সন্তান রয়েছে। এদের মধ্যে সংসারে জাভিয়ের (১৫), এলা-গ্রেস (১৪) এবং আদ্রিয়েন (৯)।

সূত্র:বাংলাদেশ জার্নাল
আইএ/ ১১ আগস্ট ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিচ্ছেদের পর একসঙ্গে ভ্যাকেশনে ট্রুডো-সোফি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিচ্ছেদের পর একসঙ্গে ভ্যাকেশনে ট্রুডো-সোফি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১১ আগস্ট ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] অটোয়া, ১১ আগস্ট – দীর্ঘ ১৮ বছরের বৈবাহিক সম্পর্ক ইতি টেনেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার স্ত্রী সোফি গ্রেগোয়ার। গত সপ্তাহে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়। তবে বিচ্ছেদের পর একসাথে ছুটি কাটাচ্ছেন তারা। সঙ্গে রয়েছে তাদের তিন সন্তান। বর্তমানে তারা রয়েছেন ব্রিটিশ কলম্বিয়ায়। তিন সন্তানের সঙ্গে এক সপ্তাহেরও বেশি সময় সেখানে ছুটি কাটাবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। তবে, তারা কোথায় থাকবেন তা প্রধানমন্ত্রীর কার্যালয় নির্দিষ্ট করে বলেনি। ট্রুডো-সোফি আগামী ১৮ আগস্ট অটোয়ায় ফিরবেন। কানাডার স্থানীয় পত্রিকা কানাডিয়ান প্রেস-এর প্রতিবেদন বলা হয়েছে, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অবকাশকালীন ছুটির যাবতীয় ব্যয়ভার তার ব্যক্তিগত তহবিল থেকে বহন করা হবে। তারা এক সপ্তাহের জন্য কানাডার ব্রিটিশ কলম্বিয়ার পশ্চিম উপকূলের কোথাও থাকবেন। এই দম্পতি অফিসিয়ালি আলাদা হয়ে গেলেও সন্তানদের দেখভালে তারা প্রতিশ্রুতবদ্ধ। বিচ্ছ্দে ঘোষণার সময় দুজনই বলেছিলেন যে, তারা আলাদা হচ্ছেন। তবে তারা এখনও পরিবার হিসেবে এক সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করছেন। তারা তাদের তিন সন্তানের কথা ভেবে গোপনীয়তাও চেয়েছিলেন। প্রসঙ্গত, গত ২ আগস্ট ট্রুডো ইনস্টাগ্রামে অপ্রত্যাশিতভাবে তাদের বিচ্ছেদের ঘোষণা দেন। সোফিও তার ইনস্টাগ্রামে একই ঘোষণা দিয়েছেন। তাদের এই ঘোষণায় অনেককেই বিস্মিত হয়েছেন। তবে ইনস্টাগ্রাম পোস্টে এই দম্পতি জানিয়েছিলেন, তারা ‘একটি ঘনিষ্ঠ পরিবারের মতো থাকবেন, যার ভিত্তি হবে ভালোবাসা ও সম্মান।’ জাস্টিন ট্রুডো হচ্ছেন কানাডার দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি ক্ষমতায় থাকা অবস্থায় বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। ক্ষমতায় থাকাকালীন বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেয়া প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জাস্টিন ট্রুডোর বাবা পিয়েরে এলিয়ট ট্রুডো। ছয় বছর একসাথে থাকার পর ১৯৯৯ সালে পিয়েরে ট্রুডো এবং মার্গারিট ট্রুডো বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন। উল্লেখ্য, ২০০৫ সালে ট্রুডো-সোফি মন্ট্রিয়লে বিয়ে করেন। জাস্টিন ট্রুডো প্রায় ৮ বছর ধরে ক্ষমতায় আছেন এবং তিনটি নির্বাচনে জয়লাভ করেছেন। বর্তমানে তাদের তিন সন্তান রয়েছে। এদের মধ্যে সংসারে জাভিয়ের (১৫), এলা-গ্রেস (১৪) এবং আদ্রিয়েন (৯)। সূত্র:বাংলাদেশ জার্নালআইএ/ ১১ আগস্ট ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×