হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বোমা হামলার আশঙ্কায় খালি করা হলো আইফেল টাওয়ার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৩ আগস্ট ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন


প্যারিস, ১২ আগস্ট – বোমা হামলার আশঙ্কায় ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার খালি করা হয়েছে। শনিবার নিরাপত্তা সতর্কতার কারণে আইফেল টাওয়ারের তিনটি তলা ও এর সামনের চত্বর খালি করা হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

ফ্রান্সের সবচেয়ে বিখ্যাত এই টাওয়ার দেখতে প্রত্যেক বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ প্যারিসে যান। যা গত বছর ৬২ লাখের বেশি মানুষ টাওয়ারটি দেখতে প্যারিসে গিয়েছিলেন।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

আইফেল টাওয়ারের পরিচালনা সংস্থা সেতে বলেছে, বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞদের পাশাপাশি পুলিশ টাওয়ারের একটি তলায় অবস্থিত রেস্তোরাঁসহ পুরো এলাকায় তল্লাশি চালিয়েছে।

সংস্থাটির একজন মুখপাত্র বলেছেন, এই ধরনের পরিস্থিতিতে তল্লাশি চালানোর ঘটনা এককেবারে স্বাভাবিক পদ্ধতি। যদিও এমন ঘটনা বিরল।

ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, স্থানীয় সময় শনিবার দুপুর দেড়টার কিছুক্ষণ পর আইফেল টাওয়ারের তিনটি তলা এবং স্মৃতিস্তম্ভের নিচ থেকে দর্শনার্থীদের সরিয়ে নেওয়া হয়।

আইফেল টাওয়ারের দক্ষিণ স্তম্ভে একটি পুলিশ স্টেশন রয়েছে। টাওয়ার চত্বরে দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়ার আগে কর্তৃপক্ষ ভিডিও নজরদারি ও নিরাপত্তা তল্লাশি চালায়।

ফ্রান্সের বিখ্যাত এই টাওয়ারের নির্মাণকাজ ১৮৮৭ সালের জানুয়ারিতে শুরু হয়। ঐতিহাসিক এই স্থাপনার নির্মাণকাজ শেষ হয় ১৮৮৯ সালের ৩১ মার্চ। ১৮৮৯ সালে টাওয়ারটি খুলে দেওয়ার সময় আয়োজিত ওয়ার্ল্ড ফেয়ারে প্রায় ২০ লাখ দর্শনার্থী উপস্থিত হয়েছিলেন।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১২ আগস্ট ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বোমা হামলার আশঙ্কায় খালি করা হলো আইফেল টাওয়ার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বোমা হামলার আশঙ্কায় খালি করা হলো আইফেল টাওয়ার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৩ আগস্ট ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] প্যারিস, ১২ আগস্ট – বোমা হামলার আশঙ্কায় ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার খালি করা হয়েছে। শনিবার নিরাপত্তা সতর্কতার কারণে আইফেল টাওয়ারের তিনটি তলা ও এর সামনের চত্বর খালি করা হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। ফ্রান্সের সবচেয়ে বিখ্যাত এই টাওয়ার দেখতে প্রত্যেক বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ প্যারিসে যান। যা গত বছর ৬২ লাখের বেশি মানুষ টাওয়ারটি দেখতে প্যারিসে গিয়েছিলেন। আইফেল টাওয়ারের পরিচালনা সংস্থা সেতে বলেছে, বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞদের পাশাপাশি পুলিশ টাওয়ারের একটি তলায় অবস্থিত রেস্তোরাঁসহ পুরো এলাকায় তল্লাশি চালিয়েছে। সংস্থাটির একজন মুখপাত্র বলেছেন, এই ধরনের পরিস্থিতিতে তল্লাশি চালানোর ঘটনা এককেবারে স্বাভাবিক পদ্ধতি। যদিও এমন ঘটনা বিরল। ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, স্থানীয় সময় শনিবার দুপুর দেড়টার কিছুক্ষণ পর আইফেল টাওয়ারের তিনটি তলা এবং স্মৃতিস্তম্ভের নিচ থেকে দর্শনার্থীদের সরিয়ে নেওয়া হয়। আইফেল টাওয়ারের দক্ষিণ স্তম্ভে একটি পুলিশ স্টেশন রয়েছে। টাওয়ার চত্বরে দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়ার আগে কর্তৃপক্ষ ভিডিও নজরদারি ও নিরাপত্তা তল্লাশি চালায়। ফ্রান্সের বিখ্যাত এই টাওয়ারের নির্মাণকাজ ১৮৮৭ সালের জানুয়ারিতে শুরু হয়। ঐতিহাসিক এই স্থাপনার নির্মাণকাজ শেষ হয় ১৮৮৯ সালের ৩১ মার্চ। ১৮৮৯ সালে টাওয়ারটি খুলে দেওয়ার সময় আয়োজিত ওয়ার্ল্ড ফেয়ারে প্রায় ২০ লাখ দর্শনার্থী উপস্থিত হয়েছিলেন। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ১২ আগস্ট ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×