হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারের জেলা জজকে তলব আদেশ প্রত্যাহার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৩ আগস্ট ২০২৩, ০৯:৫৩ অপরাহ্ন

কক্সবাজারের জেলা জজকে তলব আদেশ প্রত্যাহার
মারধর ও ভাঙচুরের ঘটনার মামলায় শুনানি ছাড়াই দুই আসামিকে জামিন দেওয়ার বিষয়ে ব্যাখ্যা জানাতে কক্সবাজারের জেলা জজ মোহাম্মদ ইসমাইলকে করা তলবের আদেশ এবং এ সংক্রান্ত রুল প্রত্যাহার করে নিয়েছেন হাইকোর্ট।

আপিল বিভাগ এ সংক্রান্ত তলব আদেশ বাতিল করে দেওয়ায় রোববার (১৩ আগস্ট) হাইকোর্টের বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এ সংক্রান্ত বিষয়ে ল সংশ্লিষ্ট বেঞ্চের দায়িত্বে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমী জাগো নিউজকে বলেন, মারধর ও ভাঙচুরের একটি মামলায় দুই আসামিকে শুনানি ছাড়াই জামিন দেওয়ার ঘটনায় গত ৮ আগস্ট কক্সবাজারের জেলা জজ মোহাম্মদ ইসমাইলকে তলব করেছিলেন হাইকোর্ট।

আগামী ১৬ আগস্ট তাকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। পাশাপাশি রুল জারি করেছিলেন আদালত। এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন জেলা জজ মোহাম্মদ ইসমাইল।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

এ আবেদনের শুনানি নিয়ে গত বৃহস্পতিবার (১০ আগস্ট) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের তলব আদেশ বাতিল করে দেন। এ কারণে হাইকোর্ট আজ তলব আদেশটি প্রত্যাহার করে নেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারের জেলা জজকে তলব আদেশ প্রত্যাহার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারের জেলা জজকে তলব আদেশ প্রত্যাহার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৩ আগস্ট ২০২৩, ০৯:৫৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের জেলা জজকে তলব আদেশ প্রত্যাহার মারধর ও ভাঙচুরের ঘটনার মামলায় শুনানি ছাড়াই দুই আসামিকে জামিন দেওয়ার বিষয়ে ব্যাখ্যা জানাতে কক্সবাজারের জেলা জজ মোহাম্মদ ইসমাইলকে করা তলবের আদেশ এবং এ সংক্রান্ত রুল প্রত্যাহার করে নিয়েছেন হাইকোর্ট। আপিল বিভাগ এ সংক্রান্ত তলব আদেশ বাতিল করে দেওয়ায় রোববার (১৩ আগস্ট) হাইকোর্টের বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এ সংক্রান্ত বিষয়ে ল সংশ্লিষ্ট বেঞ্চের দায়িত্বে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমী জাগো নিউজকে বলেন, মারধর ও ভাঙচুরের একটি মামলায় দুই আসামিকে শুনানি ছাড়াই জামিন দেওয়ার ঘটনায় গত ৮ আগস্ট কক্সবাজারের জেলা জজ মোহাম্মদ ইসমাইলকে তলব করেছিলেন হাইকোর্ট। আগামী ১৬ আগস্ট তাকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। পাশাপাশি রুল জারি করেছিলেন আদালত। এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন জেলা জজ মোহাম্মদ ইসমাইল। এ আবেদনের শুনানি নিয়ে গত বৃহস্পতিবার (১০ আগস্ট) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের তলব আদেশ বাতিল করে দেন। এ কারণে হাইকোর্ট আজ তলব আদেশটি প্রত্যাহার করে নেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×