হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জ্বরের রোগীকে দেয়া হলো জলাতঙ্কের ইনজেকশন!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৪ আগস্ট ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ১৩ আগস্ট – জ্বর হয়েছিল সাত বছরের শিশুর। কিন্তু ভুল করে তাকে জলাতঙ্কের ইঞ্জেকশন দেন নার্স। চাঞ্চল্যকর এই ঘটনা ভারতের কেরালা রাজ্যে ঘটেছে।

এদিকে কর্তব্যে অবহেলার অভিযোগে রোববার (১৩ আগস্ট) অভিযুক্ত নার্সকে চাকরি থেকে বরখাস্ত করেছে কেরালা সরকার। এই ঘটনায় আগেই তদন্তের নির্দেশ দিয়েছিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। মারাত্মক ভুলের জন্য আর কেউ দায়ী কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ফলে কয়েকটি আসনে এগিয়ে ডেমোক্র্যাটরা, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্পের দল

জানা গেছে, ঘটনাটি ১১ আগস্টের। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, বাবা-মায়ের সঙ্গে সাত বছরের ওই শিশুটি রক্ত পরীক্ষার জন্য হাসপাতালের একটি ল্যাবরেটরির সামনে অপেক্ষা করছিল। শিশুকে একটি বেঞ্চে বসিয়ে মা-বাবা গেছিলেন হাসপাতালের ফর্ম পূরণ ও বিল দিতে। সেই সময় অভিযুক্ত নার্স ভুলবশত ওই শিশুটিকে জলাতঙ্কের ইঞ্জিকেশন দেয়।

পুলিশের বক্তব্য, সম্ভবত অন্য কোনো শিশু, যে জলাতঙ্কের টিকা নিতে এসেছিল, তার সঙ্গে এই শিশুটিকে গুলিয়ে ফেলে নার্স। তাতেই ভুল হয়।

নার্সের বিরুদ্ধে অভিযোগ করলেও পুলিশে অভিযোগ জানাননি শিশুটির বাবা-মা। এক পুলিশ কর্মকর্তা বলেন, আমরা শিশুটির মা-বাবার কথা শুনেছি। তারা সন্তানকে নিয়ে চিন্তিত। এরই মধ্যে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেছেন। এখন পর্যন্ত জলাতঙ্কের ইঞ্জেকশনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি শিশুর মধ্যে। আপাতত তারা পুলিশে অভিযোগ জানাতে চান না বলেই জানিয়েছেন। শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে এমন ঘটনায় গোটা রাজ্যে শোরগোল পড়ে যায়। তারপরেই তদন্তের নির্দেশ দেয় কেরালার স্বাস্থ্য দপ্তর। এরপরই রোববার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে অভিযুক্ত নার্সকে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৩ আগস্ট ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জ্বরের রোগীকে দেয়া হলো জলাতঙ্কের ইনজেকশন!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জ্বরের রোগীকে দেয়া হলো জলাতঙ্কের ইনজেকশন!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৪ আগস্ট ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ১৩ আগস্ট – জ্বর হয়েছিল সাত বছরের শিশুর। কিন্তু ভুল করে তাকে জলাতঙ্কের ইঞ্জেকশন দেন নার্স। চাঞ্চল্যকর এই ঘটনা ভারতের কেরালা রাজ্যে ঘটেছে। এদিকে কর্তব্যে অবহেলার অভিযোগে রোববার (১৩ আগস্ট) অভিযুক্ত নার্সকে চাকরি থেকে বরখাস্ত করেছে কেরালা সরকার। এই ঘটনায় আগেই তদন্তের নির্দেশ দিয়েছিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। মারাত্মক ভুলের জন্য আর কেউ দায়ী কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে, ঘটনাটি ১১ আগস্টের। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, বাবা-মায়ের সঙ্গে সাত বছরের ওই শিশুটি রক্ত পরীক্ষার জন্য হাসপাতালের একটি ল্যাবরেটরির সামনে অপেক্ষা করছিল। শিশুকে একটি বেঞ্চে বসিয়ে মা-বাবা গেছিলেন হাসপাতালের ফর্ম পূরণ ও বিল দিতে। সেই সময় অভিযুক্ত নার্স ভুলবশত ওই শিশুটিকে জলাতঙ্কের ইঞ্জিকেশন দেয়। পুলিশের বক্তব্য, সম্ভবত অন্য কোনো শিশু, যে জলাতঙ্কের টিকা নিতে এসেছিল, তার সঙ্গে এই শিশুটিকে গুলিয়ে ফেলে নার্স। তাতেই ভুল হয়। নার্সের বিরুদ্ধে অভিযোগ করলেও পুলিশে অভিযোগ জানাননি শিশুটির বাবা-মা। এক পুলিশ কর্মকর্তা বলেন, আমরা শিশুটির মা-বাবার কথা শুনেছি। তারা সন্তানকে নিয়ে চিন্তিত। এরই মধ্যে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেছেন। এখন পর্যন্ত জলাতঙ্কের ইঞ্জেকশনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি শিশুর মধ্যে। আপাতত তারা পুলিশে অভিযোগ জানাতে চান না বলেই জানিয়েছেন। শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে এমন ঘটনায় গোটা রাজ্যে শোরগোল পড়ে যায়। তারপরেই তদন্তের নির্দেশ দেয় কেরালার স্বাস্থ্য দপ্তর। এরপরই রোববার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে অভিযুক্ত নার্সকে। সূত্র: জাগো নিউজআইএ/ ১৩ আগস্ট ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×