হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সংবাদ প্রকাশের পর; অবশেষে ত্রাণ পেলো পেকুয়ায় সড়কের ওপর বসবাসকারী ২০ পরিবার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৪ আগস্ট ২০২৩, ০১:০৭ অপরাহ্ন

নাজিম উদ্দিন পেকুয়া (কক্সবাজার) ;:

অবশেষে সরকারি ত্রাণ সহায়তা পেলো মহাসড়কের ওপর বসবাসকরা ২০টি পরিবার। সৃষ্ট বন্যায় ঘরে পানি ওঠায় আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া মহাসড়কে (এবিসি সড়ক) আশ্রয় নেয় ২০টি পরিবার।

‘পেকুয়ায় বন্যায় সড়কে কৃষকের বসবাস: আতঙ্কে দিনপার’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি স্থানীয় প্রশাসনের দৃষ্টি গোচর হলে পরেরদিন সোমবার সকালে ২০টি পরিবারসহ আক্রান্ত আরো ৬টি পরিবারকে সরকারি ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। সোমবার (আজ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুতাহের তাদের ঘরে ঘরে গিয়ে এসব ত্রাণ সামগ্রী পৌছে দেন।

সড়কে আশ্রয় নেওয়া আসহাব উদ্দিন বলেন,এক সপ্তাহ ধরে আমরা সড়কে আশ্রয় নিয়েছি। শুধু একবার রান্না করা খাবার পেয়েছি। সকালে সরকারি বরাদ্দে ১০ কেজি চাল ও বিশুদ্ধ পানির বোতল পেয়েছি।

আরও পড়ুন

উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ, আটকা কয়েক হাজার যানবাহন

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা বলেন, সড়কের ওপর আশ্রয় নেওয়া প্রায় ২৬টি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা পৌছে দেওয়া হয়েছে।আমাদের ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। যেখানে যতটুকু প্রয়োজন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সাধ্যমত সহায়তা করে যাচ্ছি।

প্রসঙ্গত, সৃষ্ট বন্যায় কক্সবাজারের পেকুয়ায় বাড়িঘরে পানি ওঠায় এবিসি মহাসড়কে নুইন্যা-মুইন্যা ব্রীজ থেকে বাঘগুজারা ব্রীজ অংশে আশ্রয় নেয় ২০টি পরিবার। তাঁরা সকলেই মেহেরনামা নন্দীরপাড়ার বাসিন্দা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

সংবাদ প্রকাশের পর; অবশেষে ত্রাণ পেলো পেকুয়ায় সড়কের ওপর বসবাসকারী ২০ পরিবার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সংবাদ প্রকাশের পর; অবশেষে ত্রাণ পেলো পেকুয়ায় সড়কের ওপর বসবাসকারী ২০ পরিবার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৪ আগস্ট ২০২৩, ০১:০৭ অপরাহ্ন
Print Image
নাজিম উদ্দিন পেকুয়া (কক্সবাজার) ;: অবশেষে সরকারি ত্রাণ সহায়তা পেলো মহাসড়কের ওপর বসবাসকরা ২০টি পরিবার। সৃষ্ট বন্যায় ঘরে পানি ওঠায় আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া মহাসড়কে (এবিসি সড়ক) আশ্রয় নেয় ২০টি পরিবার। 'পেকুয়ায় বন্যায় সড়কে কৃষকের বসবাস: আতঙ্কে দিনপার' শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি স্থানীয় প্রশাসনের দৃষ্টি গোচর হলে পরেরদিন সোমবার সকালে ২০টি পরিবারসহ আক্রান্ত আরো ৬টি পরিবারকে সরকারি ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। সোমবার (আজ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুতাহের তাদের ঘরে ঘরে গিয়ে এসব ত্রাণ সামগ্রী পৌছে দেন। সড়কে আশ্রয় নেওয়া আসহাব উদ্দিন বলেন,এক সপ্তাহ ধরে আমরা সড়কে আশ্রয় নিয়েছি। শুধু একবার রান্না করা খাবার পেয়েছি। সকালে সরকারি বরাদ্দে ১০ কেজি চাল ও বিশুদ্ধ পানির বোতল পেয়েছি। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা বলেন, সড়কের ওপর আশ্রয় নেওয়া প্রায় ২৬টি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা পৌছে দেওয়া হয়েছে।আমাদের ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। যেখানে যতটুকু প্রয়োজন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সাধ্যমত সহায়তা করে যাচ্ছি। প্রসঙ্গত, সৃষ্ট বন্যায় কক্সবাজারের পেকুয়ায় বাড়িঘরে পানি ওঠায় এবিসি মহাসড়কে নুইন্যা-মুইন্যা ব্রীজ থেকে বাঘগুজারা ব্রীজ অংশে আশ্রয় নেয় ২০টি পরিবার। তাঁরা সকলেই মেহেরনামা নন্দীরপাড়ার বাসিন্দা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×