হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারের ধর্ষণকাণ্ডে ক্ষোভ প্রকাশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৬ আগস্ট ২০২৩, ০২:০৭ অপরাহ্ন

কক্সবাজার পৌরসভার বাস টার্মিনাল এলাকায় এক পর্যটক তরুণীকে দলবদ্ধ ধর্ষণ এবং রাস্তায় অপরাধমূলক কার্যক্রমের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় নানা অপরাধমূলক চক্রের দ্বারা নারী, তরুণী ও কন্যাশিশুরা ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, চুরি, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হচ্ছে। এ ধরনের চক্র বিভিন্ন এলাকায় গিয়ে অপরাধমূলক কার্যক্রম সংঘটিত করে আসছে। তাদের এসব কার্যক্রম নারী, তরুণী ও কন্যাশিশুদের স্বাভাবিক জীবন ব্যাহত করছে, তাদের নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করছে। বিবৃতিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু।

জানা যায়, কক্সবাজারে বিভিন্ন পর্যটন পয়েন্টে একটি চক্র র‍্যাব পরিচয়ে বিভিন্ন অপকর্মমূলক কার্যক্রম সংঘটিত করে আসছে। এই চক্রের হাতে প্রথমে এক ব্যক্তি ছিনতাইয়ের শিকার হন। এরপর রাতে রাজা গেস্টহাউস নামে একটি অতিথিশালায় এক তরুণীকে জিজ্ঞাসাবাদ শুরু করে নিজেদের র‍্যাব পরিচয় দিয়ে। একপর্যায়ে ওই তরুণীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়।

ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

আরও পড়ুন

প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারের ধর্ষণকাণ্ডে ক্ষোভ প্রকাশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারের ধর্ষণকাণ্ডে ক্ষোভ প্রকাশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৬ আগস্ট ২০২৩, ০২:০৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজার পৌরসভার বাস টার্মিনাল এলাকায় এক পর্যটক তরুণীকে দলবদ্ধ ধর্ষণ এবং রাস্তায় অপরাধমূলক কার্যক্রমের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় নানা অপরাধমূলক চক্রের দ্বারা নারী, তরুণী ও কন্যাশিশুরা ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, চুরি, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হচ্ছে। এ ধরনের চক্র বিভিন্ন এলাকায় গিয়ে অপরাধমূলক কার্যক্রম সংঘটিত করে আসছে। তাদের এসব কার্যক্রম নারী, তরুণী ও কন্যাশিশুদের স্বাভাবিক জীবন ব্যাহত করছে, তাদের নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করছে। বিবৃতিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু। জানা যায়, কক্সবাজারে বিভিন্ন পর্যটন পয়েন্টে একটি চক্র র‍্যাব পরিচয়ে বিভিন্ন অপকর্মমূলক কার্যক্রম সংঘটিত করে আসছে। এই চক্রের হাতে প্রথমে এক ব্যক্তি ছিনতাইয়ের শিকার হন। এরপর রাতে রাজা গেস্টহাউস নামে একটি অতিথিশালায় এক তরুণীকে জিজ্ঞাসাবাদ শুরু করে নিজেদের র‍্যাব পরিচয় দিয়ে। একপর্যায়ে ওই তরুণীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়। ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×