হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মহেশখালীর গোরকঘাটা বাজারে অগ্নিকাণ্ড, ৬ টি দোকান ভস্মীভূত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২, ১১:৫৯ অপরাহ্ন

মহেশখালী পৌরসভার গোরকঘাটা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে ৬ টি দোকান পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে ২৭ জানুয়ারি রাত ৯ টা ৪৫ মিনিটে। জানা যায়, গোরকঘাটা বাজারের আল সাব্বির ইলেকট্রিক দোকানের বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ অগ্নিকাণ্ডে নুরুল হক হাজীর রড সিমেন্টের দোকান, মরহুম নজরুলের স্টুডেন্ট টেইলার্স, মিজানের আল সাব্বির ইলেকট্রিক দোকান, সিরাজের কম্পিউটার দোকান, নয়নের কুলিং কর্ণার, মহিউদ্দিনের ইলেকট্রিক দোকান সহ ৬ টি দোকান পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আল সাব্বির ইলেকট্রিক দোকানের ভিতরে দাও দাও করে আগুন জ্বলা দেখতে পেয়ে লোকজন আগুন আগুন বলে চিৎকার দিতে থাকলে পার্শবর্তী জলদাশ পাড়ায় লোকজন ছুটে এসে জীবন বাজি রেখে আগুন নেভানোর চেষ্টা করেন। অনেকক্ষণ পরে ফায়ার সার্ভিসের একটি টিম আসেন। পরে যৌথভাবে ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে ৬ টি দোকান ভস্মীভূত হয়। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা করছেন বাজারের ব্যবসায়ীরা। উল্লেখ্য যে, ১৯৮৮ সালে গোরকঘাটা বাজারে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এছাড়াও ২০১৬ সালে গোরকঘাটা বাজার মসজিদ সংলগ্ন দোকান, ২০১৯ সালে গোরকঘাটা চৌরাস্তার মোড়ের রবি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

রক্ষণাবেক্ষণ শেষে সামিটের এলএনজি টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ শুরু

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মহেশখালীর গোরকঘাটা বাজারে অগ্নিকাণ্ড, ৬ টি দোকান ভস্মীভূত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মহেশখালীর গোরকঘাটা বাজারে অগ্নিকাণ্ড, ৬ টি দোকান ভস্মীভূত

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২, ১১:৫৯ অপরাহ্ন
Print Image
মহেশখালী পৌরসভার গোরকঘাটা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে ৬ টি দোকান পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে ২৭ জানুয়ারি রাত ৯ টা ৪৫ মিনিটে। জানা যায়, গোরকঘাটা বাজারের আল সাব্বির ইলেকট্রিক দোকানের বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ অগ্নিকাণ্ডে নুরুল হক হাজীর রড সিমেন্টের দোকান, মরহুম নজরুলের স্টুডেন্ট টেইলার্স, মিজানের আল সাব্বির ইলেকট্রিক দোকান, সিরাজের কম্পিউটার দোকান, নয়নের কুলিং কর্ণার, মহিউদ্দিনের ইলেকট্রিক দোকান সহ ৬ টি দোকান পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আল সাব্বির ইলেকট্রিক দোকানের ভিতরে দাও দাও করে আগুন জ্বলা দেখতে পেয়ে লোকজন আগুন আগুন বলে চিৎকার দিতে থাকলে পার্শবর্তী জলদাশ পাড়ায় লোকজন ছুটে এসে জীবন বাজি রেখে আগুন নেভানোর চেষ্টা করেন। অনেকক্ষণ পরে ফায়ার সার্ভিসের একটি টিম আসেন। পরে যৌথভাবে ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে ৬ টি দোকান ভস্মীভূত হয়। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা করছেন বাজারের ব্যবসায়ীরা। উল্লেখ্য যে, ১৯৮৮ সালে গোরকঘাটা বাজারে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এছাড়াও ২০১৬ সালে গোরকঘাটা বাজার মসজিদ সংলগ্ন দোকান, ২০১৯ সালে গোরকঘাটা চৌরাস্তার মোড়ের রবি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×