হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মহেশখালীতে বাংলা মদ তৈরির কারিগর হেলাল গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৬ আগস্ট ২০২৩, ০৮:০৩ অপরাহ্ন

গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী::

মহেশখালী থানা পুলিশের অভিযানে চিহ্নিত বাংলা মদ তৈরির কারিগর মাদক ব্যবসায়ী হেলাল উদ্দিন (৫০) কে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ১টি চিংড়ি প্রকল্প থেকে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানা পুলিশের ওসি (তদন্ত) তাজ উদ্দিনের নেতৃত্বে এস আই ফরাজুল, এএস আই জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে হেলাল উদ্দিনের ঘোনার টংঘর থেকে তাকে গ্রেপ্তার করেন। পরে তার হেফাজত থেকে কাঠের বাটযুক্ত ১টি দোনলা বন্দুক (ডিবিবিএল) উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কুতুবজোমের জৈনিক আলমগীর ও গ্রেপ্তারকৃত চিহ্নিত বাংলা মদ তৈরির কারিগর হেলাল উদ্দিনকে সাথে নতুন করে চিংড়ি ঘরের আড়ালে বাংলা মদ উৎপাদন করে আসছে। রাতে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে আলমগীর পালিয়ে যায়। পরে পুলিশ আলমগীরের ঘোনা থেকে অস্ত্রসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী হেলাল উদ্দিনকে আটক করে।

আরও পড়ুন

প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা

স্থানীয়দের দাবি, চিংড়ীঘেরের আড়ালে বাংলা মদ উৎপাদন ও ব্যবসা বন্ধ করতে মূল হোতাকে গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনা।

মহেশখালী থানা ওসি (তদন্ত) তাজ উদ্দিন বলেন, চিহ্নিত বাংলা মদ তৈরির কারিগর হেলাল উদ্দিনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। হেলাল উদ্দিনের বিরুদ্ধে পূর্বের মাদক সহ একাধিক মামলা রয়েছে। উক্ত বিষয়ে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি বিরাজ করছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

মহেশখালীতে বাংলা মদ তৈরির কারিগর হেলাল গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মহেশখালীতে বাংলা মদ তৈরির কারিগর হেলাল গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৬ আগস্ট ২০২৩, ০৮:০৩ অপরাহ্ন
Print Image
গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী:: মহেশখালী থানা পুলিশের অভিযানে চিহ্নিত বাংলা মদ তৈরির কারিগর মাদক ব্যবসায়ী হেলাল উদ্দিন (৫০) কে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ১টি চিংড়ি প্রকল্প থেকে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানা পুলিশের ওসি (তদন্ত) তাজ উদ্দিনের নেতৃত্বে এস আই ফরাজুল, এএস আই জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে হেলাল উদ্দিনের ঘোনার টংঘর থেকে তাকে গ্রেপ্তার করেন। পরে তার হেফাজত থেকে কাঠের বাটযুক্ত ১টি দোনলা বন্দুক (ডিবিবিএল) উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, কুতুবজোমের জৈনিক আলমগীর ও গ্রেপ্তারকৃত চিহ্নিত বাংলা মদ তৈরির কারিগর হেলাল উদ্দিনকে সাথে নতুন করে চিংড়ি ঘরের আড়ালে বাংলা মদ উৎপাদন করে আসছে। রাতে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে আলমগীর পালিয়ে যায়। পরে পুলিশ আলমগীরের ঘোনা থেকে অস্ত্রসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী হেলাল উদ্দিনকে আটক করে। স্থানীয়দের দাবি, চিংড়ীঘেরের আড়ালে বাংলা মদ উৎপাদন ও ব্যবসা বন্ধ করতে মূল হোতাকে গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনা। মহেশখালী থানা ওসি (তদন্ত) তাজ উদ্দিন বলেন, চিহ্নিত বাংলা মদ তৈরির কারিগর হেলাল উদ্দিনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। হেলাল উদ্দিনের বিরুদ্ধে পূর্বের মাদক সহ একাধিক মামলা রয়েছে। উক্ত বিষয়ে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি বিরাজ করছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×