হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা শিশুদের শিক্ষার পাশাপাশি অতিরিক্ত কারিকুলাম প্রদানে কাজ করতে হবে-আরআরআরসি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩, ১০:৩২ অপরাহ্ন

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শিশুদের শিক্ষার পাশাপাশি অতিরিক্ত কারিকুলাম কার্যক্রমের জন্য কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে কক্সবাজারের একটি অভিজাত হোটেলে এডুকো বাংলাদেশের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলেন, ‘রোহিঙ্গা শিশুদের যেন মানসিকতা ভালো থাকে, তারা যেন স্বপ্ন দেখা বন্ধ না করে, আশা না হারায়। জীবনকে উপভোগ করতে পারে। সেজন্য কাজ করে যেতে হবে।’

শিশুর অধিকার ও কল্যাণ নিশ্চিতের প্রতিপ্রাদ্য নিয়ে ২৫ বছর পূর্তি উদযাপন করে এডুকো বাংলাদেশ। ১৯৯৯ সাল থেকে বাংলাদেশে শিশু শিক্ষা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতে তাদের উন্নয়নমূলক কার্যক্রম শুরু করে এডুকো।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

এডুকো হিউমেনিটেরিয়ান রেসপন্স, কক্সবাজার প্রধান সুমি আক্তার শিউলি বলেন, ‘আমরা আমাদের কার্যক্রমকে আরও কম্প্রিহেনসিভ করব। শিশু শিক্ষা ও সুরক্ষা নিশ্চিতে কাজ করে যাব।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক, মো. নাসিম আহমেদ, সিনিয়র এক্সটার্নাল রিলেশনস কোঅর্ডিনেটর ফাইক উয়ানিক, এডুকো প্রধান কার্যালয়ের বোর্ড প্রেসিডেন্ট এন্টোনি ইসাক এগুইলার, ডেপুটি সিইও, গুয়োমোর ট্রুডো, বোর্ড সদস্য এনা ফরেস, এডুকোর কান্ট্রি ডিরেক্টর আব্দুল হামিদ, এডুকো হিউমেনিটেরিয়ান রেসপন্স, কক্সবাজার প্রধান সুমি আক্তার শিউলি, ইন্টার সেক্টর কোঅর্ডিনেশন গ্রুপ, সাব সেক্টর, জাতিসংঘ ও অন্যান্য আইএনজিও, এনজিও ও ওয়ার্কিং গ্রপের প্রতিনিধি ও এডুকোর কর্মীরা উপস্থিত ছিলেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রোহিঙ্গা শিশুদের শিক্ষার পাশাপাশি অতিরিক্ত কারিকুলাম প্রদানে কাজ করতে হবে-আরআরআরসি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা শিশুদের শিক্ষার পাশাপাশি অতিরিক্ত কারিকুলাম প্রদানে কাজ করতে হবে-আরআরআরসি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩, ১০:৩২ অপরাহ্ন
Print Image
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শিশুদের শিক্ষার পাশাপাশি অতিরিক্ত কারিকুলাম কার্যক্রমের জন্য কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে কক্সবাজারের একটি অভিজাত হোটেলে এডুকো বাংলাদেশের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলেন, ‘রোহিঙ্গা শিশুদের যেন মানসিকতা ভালো থাকে, তারা যেন স্বপ্ন দেখা বন্ধ না করে, আশা না হারায়। জীবনকে উপভোগ করতে পারে। সেজন্য কাজ করে যেতে হবে।’ শিশুর অধিকার ও কল্যাণ নিশ্চিতের প্রতিপ্রাদ্য নিয়ে ২৫ বছর পূর্তি উদযাপন করে এডুকো বাংলাদেশ। ১৯৯৯ সাল থেকে বাংলাদেশে শিশু শিক্ষা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতে তাদের উন্নয়নমূলক কার্যক্রম শুরু করে এডুকো। এডুকো হিউমেনিটেরিয়ান রেসপন্স, কক্সবাজার প্রধান সুমি আক্তার শিউলি বলেন, ‘আমরা আমাদের কার্যক্রমকে আরও কম্প্রিহেনসিভ করব। শিশু শিক্ষা ও সুরক্ষা নিশ্চিতে কাজ করে যাব।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক, মো. নাসিম আহমেদ, সিনিয়র এক্সটার্নাল রিলেশনস কোঅর্ডিনেটর ফাইক উয়ানিক, এডুকো প্রধান কার্যালয়ের বোর্ড প্রেসিডেন্ট এন্টোনি ইসাক এগুইলার, ডেপুটি সিইও, গুয়োমোর ট্রুডো, বোর্ড সদস্য এনা ফরেস, এডুকোর কান্ট্রি ডিরেক্টর আব্দুল হামিদ, এডুকো হিউমেনিটেরিয়ান রেসপন্স, কক্সবাজার প্রধান সুমি আক্তার শিউলি, ইন্টার সেক্টর কোঅর্ডিনেশন গ্রুপ, সাব সেক্টর, জাতিসংঘ ও অন্যান্য আইএনজিও, এনজিও ও ওয়ার্কিং গ্রপের প্রতিনিধি ও এডুকোর কর্মীরা উপস্থিত ছিলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×