হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আবাসন ব্যবসায় ব্যস্ত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ!

যমুনা টিভি অনলাইন

যমুনা টিভি অনলাইন

মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৫ পূর্বাহ্ন

যমুনা টিভি অনলাইন:
উন্নয়নের নামে যেন আবাসন ব্যবসায় ব্যস্ত হয়ে ওঠেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)। ছয় বছরেও হয়নি পর্যটন নগরীর উন্নয়ন মহাপরিকল্পনা। অথচ সাগর পাড়ের এক কিলোমিটারের মধ্যেই আবাসিক ফ্ল্যাট তৈরি করছে কউক। এরই মধ্যে বিক্রি হয়েছে সাড়ে তিনশো ফ্ল্যাট। কউক চেয়ারম্যান বলছেন, আয় বাড়াতেই নেয়া হয়েছে এ প্রকল্প। পরিকল্পনাবিদদের মন্তব্য, ব্যবসা নয়, উন্নয়ন কর্তৃপক্ষের কাজ তদারকি করা।

গড়ে উঠছে আকাশ ছোঁয়া সুউচ্চ ভবন। শ্রমিকের হাতে তাল মেলাচ্ছে ইটের পর ইট। একই সাথে চলছে সাড়ে তিনশো ফ্লাট নির্মাণের কাজ। সমুদ্র পাড়ের কয়েকশো মিটারের মধ্যে ৭০০ থেকে ১৪০০ স্কয়ারফিটের আবাসিক ফ্লাট বিক্রি করছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। দাম তুলনামূলক কম হওয়ায় সাড়ে তিনশো ফ্লাট বিক্রি হয়ে গেছে এরই মধ্যে।

প্যাসিফিক এশিয়া ট্রাভেল এসোসিয়েশন বাংলাদেশ মহাসচিব তৌফিক রহমান বলছেন, পর্যটন নগরী কক্সবাজারের অব্যবস্থাপনা দূর করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গঠন করা হয় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। ২০১৬ সালে গেজেট প্রকাশের পর বলা হয় মাস্টারপ্লান বাস্তবায়ন ও চলমান অবকাঠামো নিয়ন্ত্রণ করে পর্যটন নগরী গড়ে তুলবে প্রতিষ্ঠানটি।

তবে ছয় বছরেও সেই মহাপরিকল্পনা শেষ করতে পারেনি কউক। অনুমোদন হয়নি বানিজ্যিক ও আবাসিক এলাকার সীমা। তবু সৈকতকেন্দ্রিক আবাসন ব্যবসায় মনোযোগী তারা। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে.কর্নেল (অব) ফোরকান আহমদের দাবি, আয় বাড়াতেই নেয়া হয়েছে এমন প্রকল্প। কক্সবাজারের উন্নয়ন মহাপরিকল্পনা প্রণয়নে আরও আড়াই বছর লাগবে বলেও জানালেন তিনি।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আবাসন ব্যবসায় ব্যস্ত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আবাসন ব্যবসায় ব্যস্ত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ!

প্রতিবেদক: যমুনা টিভি অনলাইন | প্রকাশিত: মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৫ পূর্বাহ্ন
Print Image
যমুনা টিভি অনলাইন: উন্নয়নের নামে যেন আবাসন ব্যবসায় ব্যস্ত হয়ে ওঠেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)। ছয় বছরেও হয়নি পর্যটন নগরীর উন্নয়ন মহাপরিকল্পনা। অথচ সাগর পাড়ের এক কিলোমিটারের মধ্যেই আবাসিক ফ্ল্যাট তৈরি করছে কউক। এরই মধ্যে বিক্রি হয়েছে সাড়ে তিনশো ফ্ল্যাট। কউক চেয়ারম্যান বলছেন, আয় বাড়াতেই নেয়া হয়েছে এ প্রকল্প। পরিকল্পনাবিদদের মন্তব্য, ব্যবসা নয়, উন্নয়ন কর্তৃপক্ষের কাজ তদারকি করা। গড়ে উঠছে আকাশ ছোঁয়া সুউচ্চ ভবন। শ্রমিকের হাতে তাল মেলাচ্ছে ইটের পর ইট। একই সাথে চলছে সাড়ে তিনশো ফ্লাট নির্মাণের কাজ। সমুদ্র পাড়ের কয়েকশো মিটারের মধ্যে ৭০০ থেকে ১৪০০ স্কয়ারফিটের আবাসিক ফ্লাট বিক্রি করছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। দাম তুলনামূলক কম হওয়ায় সাড়ে তিনশো ফ্লাট বিক্রি হয়ে গেছে এরই মধ্যে। প্যাসিফিক এশিয়া ট্রাভেল এসোসিয়েশন বাংলাদেশ মহাসচিব তৌফিক রহমান বলছেন, পর্যটন নগরী কক্সবাজারের অব্যবস্থাপনা দূর করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গঠন করা হয় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। ২০১৬ সালে গেজেট প্রকাশের পর বলা হয় মাস্টারপ্লান বাস্তবায়ন ও চলমান অবকাঠামো নিয়ন্ত্রণ করে পর্যটন নগরী গড়ে তুলবে প্রতিষ্ঠানটি। তবে ছয় বছরেও সেই মহাপরিকল্পনা শেষ করতে পারেনি কউক। অনুমোদন হয়নি বানিজ্যিক ও আবাসিক এলাকার সীমা। তবু সৈকতকেন্দ্রিক আবাসন ব্যবসায় মনোযোগী তারা। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে.কর্নেল (অব) ফোরকান আহমদের দাবি, আয় বাড়াতেই নেয়া হয়েছে এমন প্রকল্প। কক্সবাজারের উন্নয়ন মহাপরিকল্পনা প্রণয়নে আরও আড়াই বছর লাগবে বলেও জানালেন তিনি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×