সোয়েব সাঈদ, রামু :: কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক প্রাণ হারিয়েছেন।
আহত হয়েছেন গাড়িটির আরও ২ জন আরোহী।
সোমবার, ১১ সেপ্টেম্বর বিকাল ৩ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের চাকমারকুল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক মোঃ কামাল উদ্দিন (২৩) রামুর গর্জনিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম বোমাংখিল গ্রামের মনিরুল আহমদের ছেলে।
কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি
এ ঘটনায় মোটর সাইকেলের ২ জন আরোহী আহত হয়েছেন।
এদের রামুর কচ্ছপিয়া ইউনিয়নের মৃত নুরুল ইসলামের মেয়ে মুন্নী আকতার। অপর আরোহীর পরিচয় জানা যায়নি।
মুন্নী আক্তার জানান, জেলে থাকা স্বামীকে দেখার জন্য ভাড়ায় চালিত মোটরসাইকেলে কক্সবাজার গিয়েছিলেন।
ফেরার সময় এ দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে যান, রামুর তুলাবাগান হাইওয়ে পুলিশের এএসআই রাকিবুল ইসলাম।
তিনি একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।




মন্তব্য করুন