হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

১৮ কেজি ওজন কমালেন সারিকা সাবাহ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৫ সেপ্টেম্বর – ছোট পর্দার অভিনেত্রী সারিকা সাবাহ। থাইরয়েডের সমস্যা থাকার কারণে গত চার বছরে অনেকটা মুটিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু ওজন কমাতে পারছিলেন না। অবশেষে বাড়তি ওজন কমানোর মিশনে সফল হয়েছেন এই অভিনেত্রী।

সাবাহর ওজন ছিল ৬৬ কেজি। গত ৫ মাসের জার্নিতে ১৮ কেজি ওজন কমিয়েছেন তিনি। বর্তমানে তার ওজন ৪৮ কেজি। গত ফেব্রুয়ারি মাসে এই জার্নি শুরু করেন সাবাহ; শেষ হয় জুনে। ওজন কমিয়ে পুরোপুরি ফুরফুরে মুডে আছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

এ বিষয়ে সারিকা সাবাহ বলেন— ‘ওজন কমানোর ৫ মাসের এই জার্নিটা একেবারেই কঠিন ছিল না। বরং আগে ওজন কমানোর জন্য যে শ্রম দিয়েছি, তার চেয়ে অনেক কম কষ্ট করেছি।’

নিজেকে ফিট করতে পুষ্টিবিদের পরামর্শ নিয়েছেন সাবাহ। এ জন্য প্রথমে খাবারের তালিকা থেকে বাদ দেন সব ধরনের বাইরের খাবার ও জাংক ফুড। চিনি মুক্ত খাবারের তালিকা তৈরি করেন। নিয়ম মেনে স্বাস্থ্যকর খাবার খাওয়া ও শরীরচর্চা শুরু করেন তিনি।

ডায়েট করতে গিয়ে অনেক সময় শরীরে নেতিবাচক প্রভাব পড়ে। এ বিষয়ে সাবাহ বলেন, ‘আমি নিয়মিত যোগাসন করি; তাই ত্বক ঝুলে পড়া ও চুল পড়ে যাওয়ার সমস্যায় ভুগতে হয়নি। তা ছাড়া ডায়েট করার সময় প্রচুর পরিমাণে তরল খাবার অর্থাৎ পানি পান করেছি। এ কারণে ত্বক ও চুলের ওপর ডায়েটের প্রভাব পড়েনি।’

আইএ/ ১৫ সেপ্টেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

১৮ কেজি ওজন কমালেন সারিকা সাবাহ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

১৮ কেজি ওজন কমালেন সারিকা সাবাহ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৫ সেপ্টেম্বর – ছোট পর্দার অভিনেত্রী সারিকা সাবাহ। থাইরয়েডের সমস্যা থাকার কারণে গত চার বছরে অনেকটা মুটিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু ওজন কমাতে পারছিলেন না। অবশেষে বাড়তি ওজন কমানোর মিশনে সফল হয়েছেন এই অভিনেত্রী। সাবাহর ওজন ছিল ৬৬ কেজি। গত ৫ মাসের জার্নিতে ১৮ কেজি ওজন কমিয়েছেন তিনি। বর্তমানে তার ওজন ৪৮ কেজি। গত ফেব্রুয়ারি মাসে এই জার্নি শুরু করেন সাবাহ; শেষ হয় জুনে। ওজন কমিয়ে পুরোপুরি ফুরফুরে মুডে আছেন এই অভিনেত্রী। এ বিষয়ে সারিকা সাবাহ বলেন— ‘ওজন কমানোর ৫ মাসের এই জার্নিটা একেবারেই কঠিন ছিল না। বরং আগে ওজন কমানোর জন্য যে শ্রম দিয়েছি, তার চেয়ে অনেক কম কষ্ট করেছি।’ নিজেকে ফিট করতে পুষ্টিবিদের পরামর্শ নিয়েছেন সাবাহ। এ জন্য প্রথমে খাবারের তালিকা থেকে বাদ দেন সব ধরনের বাইরের খাবার ও জাংক ফুড। চিনি মুক্ত খাবারের তালিকা তৈরি করেন। নিয়ম মেনে স্বাস্থ্যকর খাবার খাওয়া ও শরীরচর্চা শুরু করেন তিনি। ডায়েট করতে গিয়ে অনেক সময় শরীরে নেতিবাচক প্রভাব পড়ে। এ বিষয়ে সাবাহ বলেন, ‘আমি নিয়মিত যোগাসন করি; তাই ত্বক ঝুলে পড়া ও চুল পড়ে যাওয়ার সমস্যায় ভুগতে হয়নি। তা ছাড়া ডায়েট করার সময় প্রচুর পরিমাণে তরল খাবার অর্থাৎ পানি পান করেছি। এ কারণে ত্বক ও চুলের ওপর ডায়েটের প্রভাব পড়েনি।’ আইএ/ ১৫ সেপ্টেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×