হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইলিশ বিচরণের পরিবেশ আগের মতো না থাকায় কম পাওয়া যাচ্ছে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন


চাঁদপুর, ১৫ সেপ্টেম্বর – শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চাঁদপুরের পদ্মা-মেঘনায় বিচরণের পরিবেশ আগের মতো না থাকায় ইলিশ কিছুটা কম পাওয়া যাচ্ছে। এছাড়া নদীতে নাব্য কমে যাওয়া, চর জেগে ওঠা এবং পানিতে দূষণ বেড়ে যাওয়ার মতো কারণও রয়েছে।

তিনি বলেন, ইলিশ মাছ মিঠা পানিতে ডিম ছাড়তে আসে, আবার সাগরে চলে যায়, আবার নদীতে আসে। জাতীয় এ সম্পদ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে ১৫তম জাতীয় ইলিশ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলেন, সামগ্রিকভাবে ইলিশের উৎপাদন অনেক বেড়েছে। উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে মৎস্য গবেষকরাও নানাভাবে কাজ করে যাচ্ছেন। যে কারণে আমরা সফলতাও পাচ্ছি। বিশেষ করে জাটকা রক্ষার সময় মার্চ-এপ্রিল দুই মাস এবং মা ইলিশ প্রজননের সময় ২২ দিন চাঁদপুরের প্রশাসন, কোস্টগার্ড, নৌপুলিশ, মৎস্য বিভাগ খুবই গুরুত্ব দিয়ে কর্মসূচি বাস্তবায়ন করে। এক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি সবারই জেলেদের সচেতন করার জন্য কাজ করা প্রয়োজন। কারণ ইলিশ জাতীয় সম্পদ। এটি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।

উৎসবের প্রথম দিনে সংবর্ধনা দেওয়া হয় রাওয়া ক্লাবের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) আলাউদ্দিন ওয়াদুদ বীরপ্রতীক এবং চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নির্বাচিত কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদকে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইলিশ উৎসবের চেয়ারম্যান অ্যাডভোকেট বিণয় ভূষণ মজুমদার। চতুরঙ্গের মহাসচিব হারুন আল রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তা অনুপম বিশ্বাস, উৎসবের আহ্বায়ক কাজী শামাদাত ও মৎস্যজীবী নেতা মানিক দেওয়ান।

আজ থেকে শুরু হওয়া এ ইলিশ উৎসব চলবে আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৫ সেপ্টেম্বর –

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইলিশ বিচরণের পরিবেশ আগের মতো না থাকায় কম পাওয়া যাচ্ছে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইলিশ বিচরণের পরিবেশ আগের মতো না থাকায় কম পাওয়া যাচ্ছে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] চাঁদপুর, ১৫ সেপ্টেম্বর – শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চাঁদপুরের পদ্মা-মেঘনায় বিচরণের পরিবেশ আগের মতো না থাকায় ইলিশ কিছুটা কম পাওয়া যাচ্ছে। এছাড়া নদীতে নাব্য কমে যাওয়া, চর জেগে ওঠা এবং পানিতে দূষণ বেড়ে যাওয়ার মতো কারণও রয়েছে। তিনি বলেন, ইলিশ মাছ মিঠা পানিতে ডিম ছাড়তে আসে, আবার সাগরে চলে যায়, আবার নদীতে আসে। জাতীয় এ সম্পদ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে ১৫তম জাতীয় ইলিশ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। মন্ত্রী বলেন, সামগ্রিকভাবে ইলিশের উৎপাদন অনেক বেড়েছে। উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে মৎস্য গবেষকরাও নানাভাবে কাজ করে যাচ্ছেন। যে কারণে আমরা সফলতাও পাচ্ছি। বিশেষ করে জাটকা রক্ষার সময় মার্চ-এপ্রিল দুই মাস এবং মা ইলিশ প্রজননের সময় ২২ দিন চাঁদপুরের প্রশাসন, কোস্টগার্ড, নৌপুলিশ, মৎস্য বিভাগ খুবই গুরুত্ব দিয়ে কর্মসূচি বাস্তবায়ন করে। এক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি সবারই জেলেদের সচেতন করার জন্য কাজ করা প্রয়োজন। কারণ ইলিশ জাতীয় সম্পদ। এটি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। উৎসবের প্রথম দিনে সংবর্ধনা দেওয়া হয় রাওয়া ক্লাবের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) আলাউদ্দিন ওয়াদুদ বীরপ্রতীক এবং চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নির্বাচিত কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদকে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইলিশ উৎসবের চেয়ারম্যান অ্যাডভোকেট বিণয় ভূষণ মজুমদার। চতুরঙ্গের মহাসচিব হারুন আল রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তা অনুপম বিশ্বাস, উৎসবের আহ্বায়ক কাজী শামাদাত ও মৎস্যজীবী নেতা মানিক দেওয়ান। আজ থেকে শুরু হওয়া এ ইলিশ উৎসব চলবে আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত। সূত্র: জাগো নিউজআইএ/ ১৫ সেপ্টেম্বর –

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×