হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কঙ্গোয় ভূমিধসে প্রাণ গেল ১৭ জনের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন


ব্রাজাভিল, ১৮ সেপ্টেম্বর – ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এতে ধসে পড়া বাড়ি-ঘর ও ধ্বংসস্তূপের নিচ থেকে লোকজনকে উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, কঙ্গো নদীর তীরবর্তী মঙ্গোলা প্রদেশের লিসাল শহরে রোববার ভারী বৃষ্টির প্রভাবে ভূমিধস হয়। ভূমিধসে সেখানকার পাহাড়ে অবস্থিত বাড়ি-ঘর ধসে পড়েছে। এর জেরে প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন

মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ফলে কয়েকটি আসনে এগিয়ে ডেমোক্র্যাটরা, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্পের দল

মঙ্গোলা প্রদেশের গভর্নর সিসার লিমবায়া বাঙ্গিসা হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি প্রদেশে তিন দিনের শোক ঘোষণা করেছেন। লিমবায়া বলেন, ‘ধ্বংসস্তূপ সরিয়ে পুরো এলাকা পরিষ্কার করতে এবং জীবিতদের উদ্ধারে জরুরি ভিত্তিতে বিভিন্ন সরঞ্জাম প্রয়োজন’।

জাতিসংঘের জলবায়ু বিষয়ক বিশেষজ্ঞরা মনে করেন, দারিদ্র্যের কারণে এই অঞ্চলের জনগণের জন্য ভারী বৃষ্টিপাত এবং অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। জলবায়ু পরিবর্তনের কারণে আফ্রিকায় প্রাকৃতিক দুর্যোগ আগের তুলনায় বাড়ছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৮ সেপ্টেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কঙ্গোয় ভূমিধসে প্রাণ গেল ১৭ জনের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কঙ্গোয় ভূমিধসে প্রাণ গেল ১৭ জনের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ব্রাজাভিল, ১৮ সেপ্টেম্বর – ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এতে ধসে পড়া বাড়ি-ঘর ও ধ্বংসস্তূপের নিচ থেকে লোকজনকে উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, কঙ্গো নদীর তীরবর্তী মঙ্গোলা প্রদেশের লিসাল শহরে রোববার ভারী বৃষ্টির প্রভাবে ভূমিধস হয়। ভূমিধসে সেখানকার পাহাড়ে অবস্থিত বাড়ি-ঘর ধসে পড়েছে। এর জেরে প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মঙ্গোলা প্রদেশের গভর্নর সিসার লিমবায়া বাঙ্গিসা হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি প্রদেশে তিন দিনের শোক ঘোষণা করেছেন। লিমবায়া বলেন, ‘ধ্বংসস্তূপ সরিয়ে পুরো এলাকা পরিষ্কার করতে এবং জীবিতদের উদ্ধারে জরুরি ভিত্তিতে বিভিন্ন সরঞ্জাম প্রয়োজন’। জাতিসংঘের জলবায়ু বিষয়ক বিশেষজ্ঞরা মনে করেন, দারিদ্র্যের কারণে এই অঞ্চলের জনগণের জন্য ভারী বৃষ্টিপাত এবং অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। জলবায়ু পরিবর্তনের কারণে আফ্রিকায় প্রাকৃতিক দুর্যোগ আগের তুলনায় বাড়ছে। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ১৮ সেপ্টেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×