হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নদীতে মাছ নয়, জেলের জালে প্লাস্টিকের বোতল বিশ্ব নদী দিবসে বক্তারা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২২ অপরাহ্ন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::

নদীতে মাছ নয়,জেলেদের জালে মেলে প্লাস্টিকের খালি বোতল। দখল দূষণের কারণে নদীতে মাছ বিলুপ্ত প্রায়। নদী কেন্দ্রীক জেলেরা কর্মহীন হয়ে পড়ে মানবেতর জীবন-যাপন করছে।

নদী রক্ষায় সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করলেও সংশ্লিষ্ট দপ্তর গুলোর দায়িত্বহীনতায় এ করুণ দশা নদীগুলোর। দ্রুত উচ্ছেদ অভিযানসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্তাবাবুদের প্রতি জোর দাবী জানান বক্তারা।

রবিবার সকাল ৯ টায় পেকুয়া উপজেলার বঙ্গোপসাগরের মোহনা ভোলা খাল সংলগ্ন রাবারড্যাম এলাকায় বিশ্ব নদী দিবসে মানববন্ধন, জেলে উৎসব ও জেলেদের জীবন নিয়ে পথ নাটিকা অনুষ্ঠিত হয়।
ওয়াটার কিপার্স বাংলাদেশ,জাতীয় নদী জোট ও স্থানীয় পরিবেশ সংগঠন সেইভ ন্যাচার সেইভ লাইফ ফাউন্ডেশনের আয়োজনে পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেমের সভাপতিত্বে ও মরিয়ম মারিয়ার সঞ্চালনায় মুল প্রবন্ধ পাঠ করেন, সেইভ ন্যাচার সেইভ লাইফ ফাউন্ডেশন ট্রাষ্টি ও পরিবেশকর্মী দেলওয়ার হোসাইন।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুদ্দিন খালেদ,পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা বাবু সুপানন্দ বড়ুয়া, সহকারী মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম, পরিবেশকর্মী সাংবাদিক জালাল উদ্দীন ও সাংবাদিক মুহাম্মদ হাসেম।
পেকুয়া উচ্চ বিদ্যালয়, পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষার্থী, শ্রমিক সংগঠন, মহিলা সমিতি, জেলেরা ও সাধারণ মানুষেরা একাত্মতা পোষণ করে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
গানে গানে নদীর গুরুত্ব তুলে ধরেন বাউল শিল্পী জাকের হোসেন ও তার দল।
কর্মহীন জেলেদের জীবনচিত্রের নাটিকায় অভিনয় করেন পেকুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রুমি আক্তার ও জান্নাতুল নাঈমা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

নদীতে মাছ নয়, জেলের জালে প্লাস্টিকের বোতল বিশ্ব নদী দিবসে বক্তারা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নদীতে মাছ নয়, জেলের জালে প্লাস্টিকের বোতল বিশ্ব নদী দিবসে বক্তারা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২২ অপরাহ্ন
Print Image
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:: নদীতে মাছ নয়,জেলেদের জালে মেলে প্লাস্টিকের খালি বোতল। দখল দূষণের কারণে নদীতে মাছ বিলুপ্ত প্রায়। নদী কেন্দ্রীক জেলেরা কর্মহীন হয়ে পড়ে মানবেতর জীবন-যাপন করছে। নদী রক্ষায় সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করলেও সংশ্লিষ্ট দপ্তর গুলোর দায়িত্বহীনতায় এ করুণ দশা নদীগুলোর। দ্রুত উচ্ছেদ অভিযানসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্তাবাবুদের প্রতি জোর দাবী জানান বক্তারা। রবিবার সকাল ৯ টায় পেকুয়া উপজেলার বঙ্গোপসাগরের মোহনা ভোলা খাল সংলগ্ন রাবারড্যাম এলাকায় বিশ্ব নদী দিবসে মানববন্ধন, জেলে উৎসব ও জেলেদের জীবন নিয়ে পথ নাটিকা অনুষ্ঠিত হয়। ওয়াটার কিপার্স বাংলাদেশ,জাতীয় নদী জোট ও স্থানীয় পরিবেশ সংগঠন সেইভ ন্যাচার সেইভ লাইফ ফাউন্ডেশনের আয়োজনে পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেমের সভাপতিত্বে ও মরিয়ম মারিয়ার সঞ্চালনায় মুল প্রবন্ধ পাঠ করেন, সেইভ ন্যাচার সেইভ লাইফ ফাউন্ডেশন ট্রাষ্টি ও পরিবেশকর্মী দেলওয়ার হোসাইন। বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুদ্দিন খালেদ,পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা বাবু সুপানন্দ বড়ুয়া, সহকারী মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম, পরিবেশকর্মী সাংবাদিক জালাল উদ্দীন ও সাংবাদিক মুহাম্মদ হাসেম। পেকুয়া উচ্চ বিদ্যালয়, পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষার্থী, শ্রমিক সংগঠন, মহিলা সমিতি, জেলেরা ও সাধারণ মানুষেরা একাত্মতা পোষণ করে মানববন্ধনে অংশগ্রহণ করেন। গানে গানে নদীর গুরুত্ব তুলে ধরেন বাউল শিল্পী জাকের হোসেন ও তার দল। কর্মহীন জেলেদের জীবনচিত্রের নাটিকায় অভিনয় করেন পেকুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রুমি আক্তার ও জান্নাতুল নাঈমা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×