হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘আম আদমি’ রাঘব ১০ লাখের হোটেলরুমে রাত কাটাচ্ছে! বিয়ে নিয়ে খোঁচা কংগ্রেস নেতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৭ অপরাহ্ন


মুম্বাই, ২৫ সেপ্টেম্বর – অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে তাদের বিয়ে। রোববার (২৪ সেপ্টেম্বর) রাজস্থানের উদয়পুরের তাজ লেক প্যালেসে শুভ পরিণয় সম্পন্ন হয়েছে এই জুটির।

পিচোলা হ্রদের ধারে বসেছিল রাঘব ও পরিণীতির বিয়ের গ্র্যান্ড আসর। সেখানে হাজির ছিলেন বিনোদন ও রাজনীতির জগতের মানুষরা।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

বিয়ের পর তাজ লেক প্যালেসেই নবদম্পতির রিসেপশন হয়েছে। যদিও বিয়ের ছবি এখনো প্রকাশ্যে আসেনি। তবে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে শুভেচ্ছা বার্তা। অরবিন্দ কেজরিওয়ালের সংসদ সদস্য বিয়েতে পানির মতো পয়সা খরচ করছেন, তা স্পষ্ট। উদয়পুরের অন্যতম রাজকীয় হোটেলে হয়েছে বিয়ে ও রিসেপশনের আসর। আর বিয়ের এমন আয়োজন দেখেই রাঘবকে খোঁচা দিতে ছাড়লেন না কংগ্রেস নেতা সুখপাল সিং খয়রা।

ইতোমধ্যে রাঘবের বিয়ের খরচ নিয়ে মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। জানা গেছে, যে লাক্সারি স্যুটে থাকছেন তিনি, তার প্রতি রাতের ভাড়া প্রায় ১০ লাখ টাকা। এ নিয়ে পাঞ্জাবের বিধায়ক সুখপাল সিংয়ের প্রশ্ন, ‘এ যদি আম আদমি হয়, তাহলে খাস কে?’ সোশ্যাল মিডিয়া এক্সে রাঘবকে বিদ্রুপ করে তিনি লেখেন, ‘পরিণীতি চোপড়ার সঙ্গে বিয়ে সুসম্পন্ন হওয়ায় নিশ্চিতভাবেই আমি রাঘব চাড্ডাকে শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু ওনার উচিত জবাবদিহি করা, কী করে ওনার মতো আম আদমি, যিনি মাত্র ২.৪৩ লাখ টাকা ইনকাম ট্যাক্স দেন, তিনি এমন একটা রাজকীয় বিয়ে সারছেন সাত তারকা হোটেলে। শুনছি ওনার এক রাতের (রুমের) ভাড়া নাকি ১০ লাখ টাকা। উনি জনপ্রতিনিধি, ওনাকে নিশ্চিতভাবে এ প্রশ্নের জবাব দিতে হবে’।

আম আদমি পার্টির দুই মুখ অরবিন্দ কেজরিওয়ান ও ভগবত সিং মানকে (দিল্লি ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী) নিজের পোস্টে ট্যাগ করে সুখপাল সিংয়ের প্রশ্ন, ‘এ যদি আম আদমি হয়, তাহলে খাস কে?’ বিষয়টি নিয়ে দল বেশ অস্বস্তিতে বলেই ধারণা করা যায়।

প্রসঙ্গত, রাঘব-পরিণীতির বিয়েতে সামিল হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান। দেখা মিলেছে যুবনেতা আদিত্য ঠাকরেরও। রাঘব-পরিণীতির এই বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে পৌঁছেছিলেন ভাগ্যশ্রী, সানিয়া মির্জা, মণীশ মালহোত্রা, হরভজন সিং, গীতা বসরারা। যদিও রাঘব-পরিণীতির বিয়েতে হাজির হননি তার বোন প্রিয়াঙ্কা চোপড়া, দূর থেকেই আশীর্বাদ দিলেন নবদম্পতিকে। মেয়ে ও স্বামীর সঙ্গে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে রয়েছেন অভিনেত্রী।

রাঘব-পরিণীতির প্রাক-বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছিল দিল্লিতে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) উদয়পুর পৌঁছান বর-কনে। বর-কনে দুই পরিবারই পাঞ্জাবি। সংগীত, মেহেন্দি, হলদি থেকে ‘চূড়া সেরিমনি’, সেহরাবন্দি– সব হয়েছে নিয়মমাফিক। বিয়ের অনুষ্ঠান সেরে সোমবারই দিল্লি ফেরার কথা নবদম্পতির।

আইএ/ ২৫ সেপ্টেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

‘আম আদমি’ রাঘব ১০ লাখের হোটেলরুমে রাত কাটাচ্ছে! বিয়ে নিয়ে খোঁচা কংগ্রেস নেতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘আম আদমি’ রাঘব ১০ লাখের হোটেলরুমে রাত কাটাচ্ছে! বিয়ে নিয়ে খোঁচা কংগ্রেস নেতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২৫ সেপ্টেম্বর – অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে তাদের বিয়ে। রোববার (২৪ সেপ্টেম্বর) রাজস্থানের উদয়পুরের তাজ লেক প্যালেসে শুভ পরিণয় সম্পন্ন হয়েছে এই জুটির। পিচোলা হ্রদের ধারে বসেছিল রাঘব ও পরিণীতির বিয়ের গ্র্যান্ড আসর। সেখানে হাজির ছিলেন বিনোদন ও রাজনীতির জগতের মানুষরা। বিয়ের পর তাজ লেক প্যালেসেই নবদম্পতির রিসেপশন হয়েছে। যদিও বিয়ের ছবি এখনো প্রকাশ্যে আসেনি। তবে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে শুভেচ্ছা বার্তা। অরবিন্দ কেজরিওয়ালের সংসদ সদস্য বিয়েতে পানির মতো পয়সা খরচ করছেন, তা স্পষ্ট। উদয়পুরের অন্যতম রাজকীয় হোটেলে হয়েছে বিয়ে ও রিসেপশনের আসর। আর বিয়ের এমন আয়োজন দেখেই রাঘবকে খোঁচা দিতে ছাড়লেন না কংগ্রেস নেতা সুখপাল সিং খয়রা। ইতোমধ্যে রাঘবের বিয়ের খরচ নিয়ে মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। জানা গেছে, যে লাক্সারি স্যুটে থাকছেন তিনি, তার প্রতি রাতের ভাড়া প্রায় ১০ লাখ টাকা। এ নিয়ে পাঞ্জাবের বিধায়ক সুখপাল সিংয়ের প্রশ্ন, ‘এ যদি আম আদমি হয়, তাহলে খাস কে?’ সোশ্যাল মিডিয়া এক্সে রাঘবকে বিদ্রুপ করে তিনি লেখেন, ‘পরিণীতি চোপড়ার সঙ্গে বিয়ে সুসম্পন্ন হওয়ায় নিশ্চিতভাবেই আমি রাঘব চাড্ডাকে শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু ওনার উচিত জবাবদিহি করা, কী করে ওনার মতো আম আদমি, যিনি মাত্র ২.৪৩ লাখ টাকা ইনকাম ট্যাক্স দেন, তিনি এমন একটা রাজকীয় বিয়ে সারছেন সাত তারকা হোটেলে। শুনছি ওনার এক রাতের (রুমের) ভাড়া নাকি ১০ লাখ টাকা। উনি জনপ্রতিনিধি, ওনাকে নিশ্চিতভাবে এ প্রশ্নের জবাব দিতে হবে’। আম আদমি পার্টির দুই মুখ অরবিন্দ কেজরিওয়ান ও ভগবত সিং মানকে (দিল্লি ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী) নিজের পোস্টে ট্যাগ করে সুখপাল সিংয়ের প্রশ্ন, ‘এ যদি আম আদমি হয়, তাহলে খাস কে?’ বিষয়টি নিয়ে দল বেশ অস্বস্তিতে বলেই ধারণা করা যায়। প্রসঙ্গত, রাঘব-পরিণীতির বিয়েতে সামিল হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান। দেখা মিলেছে যুবনেতা আদিত্য ঠাকরেরও। রাঘব-পরিণীতির এই বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে পৌঁছেছিলেন ভাগ্যশ্রী, সানিয়া মির্জা, মণীশ মালহোত্রা, হরভজন সিং, গীতা বসরারা। যদিও রাঘব-পরিণীতির বিয়েতে হাজির হননি তার বোন প্রিয়াঙ্কা চোপড়া, দূর থেকেই আশীর্বাদ দিলেন নবদম্পতিকে। মেয়ে ও স্বামীর সঙ্গে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে রয়েছেন অভিনেত্রী। রাঘব-পরিণীতির প্রাক-বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছিল দিল্লিতে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) উদয়পুর পৌঁছান বর-কনে। বর-কনে দুই পরিবারই পাঞ্জাবি। সংগীত, মেহেন্দি, হলদি থেকে ‘চূড়া সেরিমনি’, সেহরাবন্দি– সব হয়েছে নিয়মমাফিক। বিয়ের অনুষ্ঠান সেরে সোমবারই দিল্লি ফেরার কথা নবদম্পতির। আইএ/ ২৫ সেপ্টেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×