হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আজ অবসরে যাবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৮ অপরাহ্ন


ঢাকা, ২৫ সেপ্টেম্বর – দেশের ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী অবসরে যাচ্ছেন আজ সোমবার। এই অবসরের মধ্য দিয়ে ১৭ বছরের বিচারক জীবনের অবসান ঘটতে যাচ্ছে তার।
আজ অবসরে গেলেও হাসান ফয়েজ সিদ্দিকী বিচারপতি হিসেবে শেষ কর্মদিবস পার করেন গত ৩১ আগস্ট। ওইদিন শেষবারের মতো এজলাসে বসেন তিনি।

১ ও ২ সেপ্টেম্বর ছিল সাপ্তাহিক ছুটি। এরপর ৩ সেপ্টেম্বর শুরু হয় সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি, যা ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সেই হিসাবে ৩১ আগস্টই (বৃহস্পতিবার) ছিল শেষ কর্মদিবস।
রেওয়াজ অনুযায়ী ৩১ আগস্ট অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সুপ্রিম কোর্টের এক নম্বর বিচারকক্ষে প্রধান বিচারপতিকে বিদায় সংবর্ধনা দেয়।

আরও পড়ুন

বিশ্ববাজারে সোনার বড় দরপতন: এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্ন দামে মূল্যবান এই ধাতু

তবে সংবর্ধনা অনুষ্ঠানে আইনজীবীদের একাংশ যাননি। এছাড়া বিএনপিপন্থি আইনজীবীরাও এতে অংশ নেননি।

১৯৫৬ সালের ২৬ সেপ্টেম্বর কুষ্টিয়ার খোকসা উপজেলার রমানাথপুর গ্রামে জন্ম নেওয়া হাসান ফয়েজ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করেন। এর পর আইনে ডিগ্রি অর্জন করেন তিনি। বাবা আবদুল গফুর মোল্লা ও মা নুরজাহান বেগম দুজনই মৃত।

হাসান ফয়েজ সিদ্দিকী ১৯৮১ সালে জেলা আদালতে এবং ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগ ও ১৯৯৯ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
তিনি ২০০৯ সালের ২৫ মার্চ হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। ২০১৩ সালের ৩১ মার্চ আপিল বিভাগের বিচারপতি হন। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ২০২১ সালের ৩১ ডিসেম্বর।

সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ২৫ সেপ্টেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আজ অবসরে যাবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আজ অবসরে যাবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ সেপ্টেম্বর – দেশের ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী অবসরে যাচ্ছেন আজ সোমবার। এই অবসরের মধ্য দিয়ে ১৭ বছরের বিচারক জীবনের অবসান ঘটতে যাচ্ছে তার।আজ অবসরে গেলেও হাসান ফয়েজ সিদ্দিকী বিচারপতি হিসেবে শেষ কর্মদিবস পার করেন গত ৩১ আগস্ট। ওইদিন শেষবারের মতো এজলাসে বসেন তিনি। ১ ও ২ সেপ্টেম্বর ছিল সাপ্তাহিক ছুটি। এরপর ৩ সেপ্টেম্বর শুরু হয় সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি, যা ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সেই হিসাবে ৩১ আগস্টই (বৃহস্পতিবার) ছিল শেষ কর্মদিবস।রেওয়াজ অনুযায়ী ৩১ আগস্ট অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সুপ্রিম কোর্টের এক নম্বর বিচারকক্ষে প্রধান বিচারপতিকে বিদায় সংবর্ধনা দেয়। তবে সংবর্ধনা অনুষ্ঠানে আইনজীবীদের একাংশ যাননি। এছাড়া বিএনপিপন্থি আইনজীবীরাও এতে অংশ নেননি। ১৯৫৬ সালের ২৬ সেপ্টেম্বর কুষ্টিয়ার খোকসা উপজেলার রমানাথপুর গ্রামে জন্ম নেওয়া হাসান ফয়েজ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করেন। এর পর আইনে ডিগ্রি অর্জন করেন তিনি। বাবা আবদুল গফুর মোল্লা ও মা নুরজাহান বেগম দুজনই মৃত। হাসান ফয়েজ সিদ্দিকী ১৯৮১ সালে জেলা আদালতে এবং ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগ ও ১৯৯৯ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।তিনি ২০০৯ সালের ২৫ মার্চ হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। ২০১৩ সালের ৩১ মার্চ আপিল বিভাগের বিচারপতি হন। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ২০২১ সালের ৩১ ডিসেম্বর। সূত্র: ঢাকাটাইমসআইএ/ ২৫ সেপ্টেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×