হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ট্রাম্পের বিরুদ্ধে জালিয়াতি মামলা, বিচার পেছানোর আবেদন খারিজ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন


ওয়াশিংটন, ২৯ সেপ্টম্বর – জালিয়াতির মামলায় অভিযুক্ত হয়ে বিচার পেছানোর জন্য আবেদন করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তা খারিজ করে দিয়েছেন আদালত।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার নিউইয়র্কের একটি আপিল কোর্ট আবেদনটি খারিজ করে দেয়। সংক্ষিপ্ত আদেশে পাঁচ সদস্যের বিচারক বেঞ্চ এ আপিল খারিজ করে দেন।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

এর দুদিন আগে ম্যানহাটনের বিচারক আর্থার এঙ্গরন ট্রাম্প ও তার পরিবারের বিরুদ্ধে লোন পাওয়ার জন্য জালিয়াতির অভিযোগে দোষী বলে ঘোষণা করেন। এরপর মামলাটি আগামী ২ অক্টোবর শুনানির জন্য তারিখ নির্ধারণ করা হয়। তবে অভিযোগের বিরুদ্ধে আপিলের ঘোষণা দেন ট্রাম্প।

প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্পের এ মামলাটি ২০২২ সালের সেপ্টেম্বরে আনা হয়েছিল। ওই মামলায় স্টেট অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস তাকেসহ তার ছেলে ও ট্রাম্প অরগানাইজেশনের বিরুদ্ধে ভয়াবহ জালিয়াতির মাধ্যমে সম্পত্তির মূল্য বাড়ানোর অভিযোগ করেন।

মামলায় জেমস ট্রাম্পের বিরুদ্ধে ২৫০ মিলিয় ডলার জরিমানার আবেদন করেন। এছাড়া তিনি ও তার ছেলে ডোনাল্ড জুনিয়রের বিভিন্ন ব্যবসায় নিষেধাজ্ঞার আবেদন জানান। এছাড়া পাঁচ বছরের জন্য তার রিয়েল স্টেট ব্যবসা ও ট্রাম্প অরগানাইজেশনের বিরুদ্ধেও নিষেধাজ্ঞার আবেদন করেন তিনি।

অভিযোগে বলা হয়, ব্যাংকে এবং বিমা সংস্থাকে ট্রাম্প নিজের সম্পত্তির যে হিসাব দিয়েছেন, তাতে তার মূল্য অন্তত দুই দশমিক দুই তিন বিলিয়ন ডলার বেশি দেখানো হয়েছে। লোন পেতে সুবিধা হবে বলেই এভাবে নিজের সম্পত্তির মূল্য বাড়িয়ে দেখিয়েছেন ট্রাম্প, যা বেআইনি।

তবে অভিযোগের বিষয়ে ট্রাম্পসহ অন্য আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেছেন। তারা কখনো জালিয়াতির আশ্রয় নেননি বলে আদালতে জানিয়েছেন। তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড আসলেই লাভজনক ছিল। এ সময় তারা আদেশের বিরুদ্ধে আপিলের কথা জানান।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৯ সেপ্টেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ট্রাম্পের বিরুদ্ধে জালিয়াতি মামলা, বিচার পেছানোর আবেদন খারিজ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ট্রাম্পের বিরুদ্ধে জালিয়াতি মামলা, বিচার পেছানোর আবেদন খারিজ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ২৯ সেপ্টম্বর – জালিয়াতির মামলায় অভিযুক্ত হয়ে বিচার পেছানোর জন্য আবেদন করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তা খারিজ করে দিয়েছেন আদালত। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার নিউইয়র্কের একটি আপিল কোর্ট আবেদনটি খারিজ করে দেয়। সংক্ষিপ্ত আদেশে পাঁচ সদস্যের বিচারক বেঞ্চ এ আপিল খারিজ করে দেন। এর দুদিন আগে ম্যানহাটনের বিচারক আর্থার এঙ্গরন ট্রাম্প ও তার পরিবারের বিরুদ্ধে লোন পাওয়ার জন্য জালিয়াতির অভিযোগে দোষী বলে ঘোষণা করেন। এরপর মামলাটি আগামী ২ অক্টোবর শুনানির জন্য তারিখ নির্ধারণ করা হয়। তবে অভিযোগের বিরুদ্ধে আপিলের ঘোষণা দেন ট্রাম্প। প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্পের এ মামলাটি ২০২২ সালের সেপ্টেম্বরে আনা হয়েছিল। ওই মামলায় স্টেট অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস তাকেসহ তার ছেলে ও ট্রাম্প অরগানাইজেশনের বিরুদ্ধে ভয়াবহ জালিয়াতির মাধ্যমে সম্পত্তির মূল্য বাড়ানোর অভিযোগ করেন। মামলায় জেমস ট্রাম্পের বিরুদ্ধে ২৫০ মিলিয় ডলার জরিমানার আবেদন করেন। এছাড়া তিনি ও তার ছেলে ডোনাল্ড জুনিয়রের বিভিন্ন ব্যবসায় নিষেধাজ্ঞার আবেদন জানান। এছাড়া পাঁচ বছরের জন্য তার রিয়েল স্টেট ব্যবসা ও ট্রাম্প অরগানাইজেশনের বিরুদ্ধেও নিষেধাজ্ঞার আবেদন করেন তিনি। অভিযোগে বলা হয়, ব্যাংকে এবং বিমা সংস্থাকে ট্রাম্প নিজের সম্পত্তির যে হিসাব দিয়েছেন, তাতে তার মূল্য অন্তত দুই দশমিক দুই তিন বিলিয়ন ডলার বেশি দেখানো হয়েছে। লোন পেতে সুবিধা হবে বলেই এভাবে নিজের সম্পত্তির মূল্য বাড়িয়ে দেখিয়েছেন ট্রাম্প, যা বেআইনি। তবে অভিযোগের বিষয়ে ট্রাম্পসহ অন্য আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেছেন। তারা কখনো জালিয়াতির আশ্রয় নেননি বলে আদালতে জানিয়েছেন। তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড আসলেই লাভজনক ছিল। এ সময় তারা আদেশের বিরুদ্ধে আপিলের কথা জানান। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ২৯ সেপ্টেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×