হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভবিষ্যতে যদি অভিনয় নাও করি, কোনো আক্ষেপ থাকবে না

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৪ অক্টোবর ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৩ অক্টোবর – শুক্রবার (১৩ অক্টোবর) দেশের ১৫৩টি হলে মুক্তি পেয়েছে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনার এই চলচ্চিত্র পরিচালনা করেছেন শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। এই চরিত্রে অভিনয় করতে পেরে বেশ গর্বিত তিনি। বলেছেন, ‘আমার তো মনে হয় ভবিষ্যতে যদি আর কোনো দিন অভিনয় নাও করি, তবুও আক্ষেপ থাকবে না। কারণ আমি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছি।’ গত বৃহস্পতিবার আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো শেষে সাংবাদিকদের এ কথা বলেন অভিনেত্রী।

‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার বিষয়ে অভিনেত্রী নুসরাত বলেন, ‘এই চলচ্চিত্রে প্রস্তাব আসা থেকে শুরু করে মুক্তি পাওয়া পর্যন্ত সুন্দর একটা সফর ছিল। সবাই অনেক পরিশ্রম করেছেন এই ছবির জন্য।’

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের কথা জানার পর নিজেকে সৌভাগ্যবান মনে হয়েছে। কারণ, এখন পর্যন্ত কেউ পর্দায় তার চরিত্রে অভিনয় করেনি।’

আইএ/ ১৩ অক্টোবর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

ভবিষ্যতে যদি অভিনয় নাও করি, কোনো আক্ষেপ থাকবে না

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভবিষ্যতে যদি অভিনয় নাও করি, কোনো আক্ষেপ থাকবে না

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৪ অক্টোবর ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ অক্টোবর – শুক্রবার (১৩ অক্টোবর) দেশের ১৫৩টি হলে মুক্তি পেয়েছে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনার এই চলচ্চিত্র পরিচালনা করেছেন শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। এই চরিত্রে অভিনয় করতে পেরে বেশ গর্বিত তিনি। বলেছেন, ‘আমার তো মনে হয় ভবিষ্যতে যদি আর কোনো দিন অভিনয় নাও করি, তবুও আক্ষেপ থাকবে না। কারণ আমি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছি।’ গত বৃহস্পতিবার আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো শেষে সাংবাদিকদের এ কথা বলেন অভিনেত্রী। ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার বিষয়ে অভিনেত্রী নুসরাত বলেন, ‘এই চলচ্চিত্রে প্রস্তাব আসা থেকে শুরু করে মুক্তি পাওয়া পর্যন্ত সুন্দর একটা সফর ছিল। সবাই অনেক পরিশ্রম করেছেন এই ছবির জন্য।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের কথা জানার পর নিজেকে সৌভাগ্যবান মনে হয়েছে। কারণ, এখন পর্যন্ত কেউ পর্দায় তার চরিত্রে অভিনয় করেনি।’ আইএ/ ১৩ অক্টোবর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×