হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেশাদারত্ব বজায় রেখে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করুন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩, ১০:০৭ অপরাহ্ন


ঢাকা, ১৭ অক্টোবর – আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পেশাদারিত্ব বজায় রেখে সজাগ ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে দিনব্যাপী পুলিশ হেডকোয়ার্টার্স কোয়ার্টারলি কনফারেন্সে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

আরও পড়ুন

গ্রাম পুলিশকে প্রাতিষ্ঠানিক পুলিশের স্বীকৃতি দেওয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের

অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম চলতি বছরের এপ্রিল-জুন ও জুলাই-সেপ্টেম্বর কোয়ার্টারের ডাকতি, খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন ইত্যাদি অপরাধ সংক্রান্ত মামলার তথ্য-উপাত্ত কনফারেন্সে উপস্থাপন করেন।

পুলিশপ্রধান বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ দেশের আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে কাজ করছে। পুলিশ দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করছে। তিনি বলেন, মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মাধ্যমেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে।

আসন্ন শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা প্রসঙ্গ উল্লেখ করে আইজিপি বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে যাতে দুর্গাপূজা পালন করা যায় সেজন্য পুলিশ সদস্যদের সতর্ক থাকতে হবে। কেউ যেন গুজব সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে ক্ষেত্রেও সজাগ থাকতে হবে।

আইজিপি মাঠ পর্যায়ের সকল সংস্থার সঙ্গে সুসম্পর্ক ও সমন্বয় বজায় রেখে দায়িত্ব পালনের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

থানাকে পুলিশের প্রধান ভরসাস্থল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আইজিপি বলেন, থানাকে পুলিশের সেবা প্রদানের প্রধান প্রতিষ্ঠানে পরিণত করার জন্য কাজ করতে হবে। থানায় আসা মানুষ যেন থানা থেকে তাদের প্রত্যাশিত সেবা পেতে পারে সেজন্য পুলিশ সদস্যদেরকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

ফোর্সের কল্যাণের কথা উল্লেখ করে আইজিপি বলেন, দায়িত্ব পালনকালে কোন পুলিশ সদস্যের চিকিৎসা সুবিধার প্রয়োজন হলে তার দেশে অথবা দেশের বাইরে সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হবে।

কনফারেন্সে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্তি আইজিপি মো. মনিরুল ইসলাম বক্তব্য দেন।

এছাড়া কনফারেন্সে অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস) মো. মাজহারুল ইসলাম, অতিরিক্ত আইজিপি, পিবিআই বনজ কুমার মজুমদার, ডিআইজি (ফাইন্যান্স) এস এম মোস্তাক আহমেদ খান, এআইজি (হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন) মো. নাজমুল ইসলাম শাখা সংশ্লিষ্ট বিষয়াদি উপস্থাপন করেন।

অতিরিক্ত আইজিপি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপার কনফারেন্সে অংশগ্রহণ করেন।

সভায় উপস্থাপিত বিভিন্ন মামলার তথ্য পর্যালোচনা করে দেখা যায়, আলোচ্য দুই কোয়ার্টারে বিগত জুলাই-সেপ্টেম্বর ২০২২ এর তুলনায় দস্যুতা, খুন, দাঙ্গা ইত্যাদি মামলা কমেছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৭ অক্টোবর ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::পেশাদারত্ব বজায় রেখে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করুন first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

পেশাদারত্ব বজায় রেখে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করুন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেশাদারত্ব বজায় রেখে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করুন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ অক্টোবর – আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পেশাদারিত্ব বজায় রেখে সজাগ ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে দিনব্যাপী পুলিশ হেডকোয়ার্টার্স কোয়ার্টারলি কনফারেন্সে সভাপতির বক্তব্যে এ কথা বলেন। অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম চলতি বছরের এপ্রিল-জুন ও জুলাই-সেপ্টেম্বর কোয়ার্টারের ডাকতি, খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন ইত্যাদি অপরাধ সংক্রান্ত মামলার তথ্য-উপাত্ত কনফারেন্সে উপস্থাপন করেন। পুলিশপ্রধান বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ দেশের আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে কাজ করছে। পুলিশ দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করছে। তিনি বলেন, মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মাধ্যমেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আসন্ন শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা প্রসঙ্গ উল্লেখ করে আইজিপি বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে যাতে দুর্গাপূজা পালন করা যায় সেজন্য পুলিশ সদস্যদের সতর্ক থাকতে হবে। কেউ যেন গুজব সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে ক্ষেত্রেও সজাগ থাকতে হবে। আইজিপি মাঠ পর্যায়ের সকল সংস্থার সঙ্গে সুসম্পর্ক ও সমন্বয় বজায় রেখে দায়িত্ব পালনের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। থানাকে পুলিশের প্রধান ভরসাস্থল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আইজিপি বলেন, থানাকে পুলিশের সেবা প্রদানের প্রধান প্রতিষ্ঠানে পরিণত করার জন্য কাজ করতে হবে। থানায় আসা মানুষ যেন থানা থেকে তাদের প্রত্যাশিত সেবা পেতে পারে সেজন্য পুলিশ সদস্যদেরকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ফোর্সের কল্যাণের কথা উল্লেখ করে আইজিপি বলেন, দায়িত্ব পালনকালে কোন পুলিশ সদস্যের চিকিৎসা সুবিধার প্রয়োজন হলে তার দেশে অথবা দেশের বাইরে সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হবে। কনফারেন্সে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্তি আইজিপি মো. মনিরুল ইসলাম বক্তব্য দেন। এছাড়া কনফারেন্সে অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস) মো. মাজহারুল ইসলাম, অতিরিক্ত আইজিপি, পিবিআই বনজ কুমার মজুমদার, ডিআইজি (ফাইন্যান্স) এস এম মোস্তাক আহমেদ খান, এআইজি (হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন) মো. নাজমুল ইসলাম শাখা সংশ্লিষ্ট বিষয়াদি উপস্থাপন করেন। অতিরিক্ত আইজিপি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপার কনফারেন্সে অংশগ্রহণ করেন। সভায় উপস্থাপিত বিভিন্ন মামলার তথ্য পর্যালোচনা করে দেখা যায়, আলোচ্য দুই কোয়ার্টারে বিগত জুলাই-সেপ্টেম্বর ২০২২ এর তুলনায় দস্যুতা, খুন, দাঙ্গা ইত্যাদি মামলা কমেছে। সূত্র: বাংলাদেশ জার্নাল আইএ/ ১৭ অক্টোবর ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::পেশাদারত্ব বজায় রেখে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করুন first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×