হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘আসামি ফেরত আনার কাজের গতি কমিয়ে দিয়েছে কানাডা সরকার’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৮ অক্টোবর ২০২৩, ০১:০৭ অপরাহ্ন


ঢাকা, ১৮ অক্টোবর – কানাডার সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবারের হত্যাকারী পলাতক আসামিদের ফেরত আনার কার্যক্রমের গতি কমিয়ে দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বুধবার (১৮ অক্টোবর) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানান।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যাকারী চিহ্নিত ও পলাতক আসামি যারা রয়েছেন তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। কিন্তু দুঃখজনক হলেও প্রায় আমাদের একই কথা বলতে হচ্ছে। কানাডা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যখনই সংলাপ হয় সেই বিষয়ে কথা হয়। কানাডার আদালতে সেটার অগ্রগতিও আছে কিন্তু কানাডার সরকার আদালতের সেই নির্দেশনা বা সেই কার্যক্রমে গতি কমিয়ে দিয়েছে।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আমরা পরিষ্কারভাবে বলেছি, তারা যদি রাশেদ চৌধুরীকে হস্তান্তর করে তাহলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যে দ্বি-পাক্ষিক সম্পর্ক, সেটাতে বড় ধরনের পরিবর্তন আসবে। আমরা আশা করি, স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউজে বার্তাটি পৌঁছেছে। প্রধানমন্ত্রী সরাসরি চিঠি হস্তান্তর করেছেন।

মো. শাহরিয়ার আলম বলেন, বাকি যারা পলাতক রয়েছেন, কোনো ধরনের ক্লু যদি পাওয়া যায়, তাদের চেহারা পরিবর্তন হয়েছে, নাম পরিবর্তন হয়েছে, আমরা কাজ করে যাচ্ছি, এটা বলতে পারি।

সূত্র: কালবেলা
আইএ/ ১৮ অক্টোবর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘আসামি ফেরত আনার কাজের গতি কমিয়ে দিয়েছে কানাডা সরকার’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘আসামি ফেরত আনার কাজের গতি কমিয়ে দিয়েছে কানাডা সরকার’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৮ অক্টোবর ২০২৩, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৮ অক্টোবর – কানাডার সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবারের হত্যাকারী পলাতক আসামিদের ফেরত আনার কার্যক্রমের গতি কমিয়ে দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বুধবার (১৮ অক্টোবর) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যাকারী চিহ্নিত ও পলাতক আসামি যারা রয়েছেন তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। কিন্তু দুঃখজনক হলেও প্রায় আমাদের একই কথা বলতে হচ্ছে। কানাডা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যখনই সংলাপ হয় সেই বিষয়ে কথা হয়। কানাডার আদালতে সেটার অগ্রগতিও আছে কিন্তু কানাডার সরকার আদালতের সেই নির্দেশনা বা সেই কার্যক্রমে গতি কমিয়ে দিয়েছে। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আমরা পরিষ্কারভাবে বলেছি, তারা যদি রাশেদ চৌধুরীকে হস্তান্তর করে তাহলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যে দ্বি-পাক্ষিক সম্পর্ক, সেটাতে বড় ধরনের পরিবর্তন আসবে। আমরা আশা করি, স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউজে বার্তাটি পৌঁছেছে। প্রধানমন্ত্রী সরাসরি চিঠি হস্তান্তর করেছেন। মো. শাহরিয়ার আলম বলেন, বাকি যারা পলাতক রয়েছেন, কোনো ধরনের ক্লু যদি পাওয়া যায়, তাদের চেহারা পরিবর্তন হয়েছে, নাম পরিবর্তন হয়েছে, আমরা কাজ করে যাচ্ছি, এটা বলতে পারি। সূত্র: কালবেলাআইএ/ ১৮ অক্টোবর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×