হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নদীতে ভাসছিল অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছেলের লাশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ৩০ অক্টোবর – বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদীর নাজিরপুর ইউনিয়নের নাতিরহাট এলাকা থেকে অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছেলে এটিএম খালেকুজ্জামানের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, এটিএম খালেকুজ্জামান (৪৬) ঢাকার সূত্রাপুর থানার ধীরেন্দ্রনাথ লেন এলাকায় বসবাস করতেন। গত ২৪ অক্টোবর খুলনায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন বলে জানিয়েছে মুলাদী থানা পুলিশ।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

পুলিশ জানায়, এটিএম খালেকুজ্জামান কোনো কাজ করতেন না এবং পরিবারের লোকজনের সঙ্গে তেমন কোনো যোগাযোগ ছিল না তার। গত ২৪ অক্টোবর সকালে খুলনায় আত্মীয়বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন খালেকুজ্জামান। এরপর তার মা কিংবা পরিবারের কারো সঙ্গে যোগাযোগ করেননি। ২৬ অক্টোবর তার মা মোবাইল ফোনে তাকে কল দেন কিন্তু তিনি কলটি কেটে দিয়েছিলেন। এরপর থেকে মোবাইল ফোনটি বন্ধ ছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তিনি লঞ্চযোগে কোথাও যাচ্ছিলেন। দুর্ঘটনাবশত লঞ্চ থেকে পানিতে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

মুলাদী থানার ওসি মো. মাহাবুবুর রহমান জানান, জয়ন্তী নদীর নাতিরহাট এলাকায় যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। দুপুর ২টার দিকে নাজিরপুর নৌ ও থানা পুলিশ লাশ উদ্ধার করে। যুবকের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে পরিচয় শনাক্ত করা হয়। পরে সূত্রাপুর থানা পুলিশ নিহতের স্বজনদের বাসায় সংবাদ দেন।

তিনি আরও বলেন, লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন না থাকায় খালেকুজ্জামানের মৃত্যুর বিষয়ে প্রাথমিকভাবে কিছুই বলা যাচ্ছে না। লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরিবারের অভিযোগ এবং তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আইএ/ ৩০ অক্টোবর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

নদীতে ভাসছিল অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছেলের লাশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নদীতে ভাসছিল অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছেলের লাশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩০ অক্টোবর – বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদীর নাজিরপুর ইউনিয়নের নাতিরহাট এলাকা থেকে অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছেলে এটিএম খালেকুজ্জামানের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। জানা গেছে, এটিএম খালেকুজ্জামান (৪৬) ঢাকার সূত্রাপুর থানার ধীরেন্দ্রনাথ লেন এলাকায় বসবাস করতেন। গত ২৪ অক্টোবর খুলনায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন বলে জানিয়েছে মুলাদী থানা পুলিশ। পুলিশ জানায়, এটিএম খালেকুজ্জামান কোনো কাজ করতেন না এবং পরিবারের লোকজনের সঙ্গে তেমন কোনো যোগাযোগ ছিল না তার। গত ২৪ অক্টোবর সকালে খুলনায় আত্মীয়বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন খালেকুজ্জামান। এরপর তার মা কিংবা পরিবারের কারো সঙ্গে যোগাযোগ করেননি। ২৬ অক্টোবর তার মা মোবাইল ফোনে তাকে কল দেন কিন্তু তিনি কলটি কেটে দিয়েছিলেন। এরপর থেকে মোবাইল ফোনটি বন্ধ ছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তিনি লঞ্চযোগে কোথাও যাচ্ছিলেন। দুর্ঘটনাবশত লঞ্চ থেকে পানিতে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। মুলাদী থানার ওসি মো. মাহাবুবুর রহমান জানান, জয়ন্তী নদীর নাতিরহাট এলাকায় যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। দুপুর ২টার দিকে নাজিরপুর নৌ ও থানা পুলিশ লাশ উদ্ধার করে। যুবকের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে পরিচয় শনাক্ত করা হয়। পরে সূত্রাপুর থানা পুলিশ নিহতের স্বজনদের বাসায় সংবাদ দেন। তিনি আরও বলেন, লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন না থাকায় খালেকুজ্জামানের মৃত্যুর বিষয়ে প্রাথমিকভাবে কিছুই বলা যাচ্ছে না। লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরিবারের অভিযোগ এবং তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আইএ/ ৩০ অক্টোবর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×