ঢাকা, ০২ নভেম্বর – ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক এবং যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজকে রাজধানীর গুলশানের হোটেল আমারির উল্টো পাশের বিল্ডিং থেকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোর রাত পৌনে চারটার দিকে তাদের তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ।
আরও পড়ুন
সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা
এ সময় আমিনুল হকের গাড়িচালক এবং পল্লবী থানা যুবদল নেতা পল্লবকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায় বলেও অভিযোগ করেন রিজভী।
সূত্র: কালবেলা
আইএ/ ০২ নভেম্বর ২০২৩





মন্তব্য করুন