হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজায় যুদ্ধবিরতি দিতে নেতানিয়াহুকে বাইডেনের ফোন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৮ নভেম্বর ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ০৮ নভেম্বর – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় তিন দিনের যুদ্ধবিরতি দিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অনুরোধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেন তিনি। এ সময় বাইডেন বলেন, এ যুদ্ধ বিরতি হামাসের হাতে বন্দি ইসরাইলিদের মুক্তি নিশ্চিত করতে সাহায্য করবে।

আরও পড়ুন

প্রথম টিভি সিরিজ ‘ডে ওয়ানস’ নির্মাণ শুরু করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস নিউজ জানায়, যুক্তরাষ্ট্র, ইসরাইল ও কাতার একটি প্রস্তাব নিয়ে আলোচনা করছে। তিন দিনের বিরতি এ জন্য দেয়া হবে, যাতে হামাস ১০ থেকে ১২ জন বন্দিকে মুক্তি দিতে পারে। এছাড়াও হামাসের হাতে বন্দি থাকা ইসরাইলিদের একটি তালিকা করে সেগুলো যাচাই-বাছাইও করা যাবে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দুই কর্মকর্তা আরও বলেছেন, বাইডেনের অনুরোধের জবাবে নেতানিয়াহু বলেছেন, তিনি হামাসকে বিশ্বাস করেন না। তাছাড়া তাদের (হামাস) উদ্দেশ্য দেখে মনে হয় না যে, তারা বন্দিদের বিষয়ে সমঝোতা করতে চায়।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এ ধরনের মন্তব্যের কথা অস্বীকার করেছে। অপর দিকে হোয়াইট হাউস বলেছে, বাইডেনের ব্যক্তিগত আলাপ-আলোচনার বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই। এ বিষয়ে সাংবাদিকরা জো বাইডেনকে প্রশ্ন করলেও তিনি এর কোনও জবাব দেননি।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইল। এরপর গত ২২ অক্টোবর থেকে সীমান্ত দিয়ে শুরু হয় স্থল অভিযান। এভাবে গত এক মাস ধরে গাজায় কীভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এবং হচ্ছে, তা পুরো বিশ্বই দেখছে। এরই মধ্যে ১০ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় ৩০ হাজার।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৮ নভেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাজায় যুদ্ধবিরতি দিতে নেতানিয়াহুকে বাইডেনের ফোন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজায় যুদ্ধবিরতি দিতে নেতানিয়াহুকে বাইডেনের ফোন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৮ নভেম্বর ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ০৮ নভেম্বর – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় তিন দিনের যুদ্ধবিরতি দিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অনুরোধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (৭ নভেম্বর) নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেন তিনি। এ সময় বাইডেন বলেন, এ যুদ্ধ বিরতি হামাসের হাতে বন্দি ইসরাইলিদের মুক্তি নিশ্চিত করতে সাহায্য করবে। যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস নিউজ জানায়, যুক্তরাষ্ট্র, ইসরাইল ও কাতার একটি প্রস্তাব নিয়ে আলোচনা করছে। তিন দিনের বিরতি এ জন্য দেয়া হবে, যাতে হামাস ১০ থেকে ১২ জন বন্দিকে মুক্তি দিতে পারে। এছাড়াও হামাসের হাতে বন্দি থাকা ইসরাইলিদের একটি তালিকা করে সেগুলো যাচাই-বাছাইও করা যাবে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দুই কর্মকর্তা আরও বলেছেন, বাইডেনের অনুরোধের জবাবে নেতানিয়াহু বলেছেন, তিনি হামাসকে বিশ্বাস করেন না। তাছাড়া তাদের (হামাস) উদ্দেশ্য দেখে মনে হয় না যে, তারা বন্দিদের বিষয়ে সমঝোতা করতে চায়। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এ ধরনের মন্তব্যের কথা অস্বীকার করেছে। অপর দিকে হোয়াইট হাউস বলেছে, বাইডেনের ব্যক্তিগত আলাপ-আলোচনার বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই। এ বিষয়ে সাংবাদিকরা জো বাইডেনকে প্রশ্ন করলেও তিনি এর কোনও জবাব দেননি। প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইল। এরপর গত ২২ অক্টোবর থেকে সীমান্ত দিয়ে শুরু হয় স্থল অভিযান। এভাবে গত এক মাস ধরে গাজায় কীভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এবং হচ্ছে, তা পুরো বিশ্বই দেখছে। এরই মধ্যে ১০ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় ৩০ হাজার। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ০৮ নভেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×