হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ডোনাল্ডকে শোকজ করবে বিসিবি – DesheBideshe

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০৮ নভেম্বর – শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউট নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনায় চলছে। কেউ কেউ সাকিবের পক্ষে কথা বললেও অনেকেই এই আউটকে ক্রিকেটীয় চেতনার পরিপন্থি বলছেন। এই ইস্যুতে অংশ নেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকব্লগ ডটনেটে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের ব্যাপক সমালোচনা করেছেন ডোনাল্ড। সাকিব আল হাসানের টাইমড আউটের আবেদনের ইস্যুতে ডোনাল্ড বলেছেন, ‘(ক্রিকেট মাঠে) আমি এমন কিছু দেখতে চাই না।’

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

এদিকে বিশ্বকাপ চলাকালে টিম ম্যানেজমেন্টের অংশ হয়েও বোলিং কোচের এমন বক্তব্য ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই দলের সমালোচনা করে দেওয়া বক্তব্য এবং টুর্নামেন্টের মধ্যে আচরণবিধি ভেঙে বিনা অনুমতিতে সাক্ষাৎকার দেওয়ায় ডোনাল্ডকে শোকজ করবে বিসিবি।

দেশের শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যমে নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘যেহেতু এটা দলীয় একটা বিষয়, এ নিয়ে এখনই আমরা প্রকাশ্যে কোনো মন্তব্য করব না। ডোনাল্ডেরও উচিত ছিল বিষয়টা মাথায় রাখা। দলের কোনো সিদ্ধান্তে তার দ্বিমত থাকতেই পারে। কিন্তু সেটা মিডিয়ায় না বলে দলের ভেতরে আলোচনা করা উচিত। বিশ্বকাপের মধ্যে এ ধরনের সাক্ষাৎকার দিয়ে তিনি ভালো করেননি।’

সূত্রটি আরও জানায় যে, এরই মধ্যে ম্যাথিউসের টাইমড আউট ইস্যুতে বোর্ডের বিভিন্ন পর্যায় থেকে কথা হয়েছে ডোনাল্ডের সঙ্গে। পুনেতে তার সঙ্গে কথা বলার কথা টিম ম্যানজেমেন্টেরও। সবাই তাকে একই বার্তা দিচ্ছেন। বিশ্বকাপের মধ্যে দলীয় সিদ্ধান্ত নিয়ে দলের বাইরে সমালোচনা করাটা তার ঠিক হয়নি।

এদিকে চলতি মাস শেষেই ডোনাল্ডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে বিসিবির। টাইগার শিবিরে নতুন করে চুক্তি বাড়াতে আগ্রহী নন বলে আগেই জানিয়ে দিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান কোচ। অবশ্য বিসিবিও তাকে চুক্তির মেয়াদ বাড়িয়ে থেকে যাওয়ার অনুরোধ করেনি।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৮ নভেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ডোনাল্ডকে শোকজ করবে বিসিবি – DesheBideshe

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ডোনাল্ডকে শোকজ করবে বিসিবি – DesheBideshe

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৮ নভেম্বর – শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউট নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনায় চলছে। কেউ কেউ সাকিবের পক্ষে কথা বললেও অনেকেই এই আউটকে ক্রিকেটীয় চেতনার পরিপন্থি বলছেন। এই ইস্যুতে অংশ নেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকব্লগ ডটনেটে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের ব্যাপক সমালোচনা করেছেন ডোনাল্ড। সাকিব আল হাসানের টাইমড আউটের আবেদনের ইস্যুতে ডোনাল্ড বলেছেন, ‘(ক্রিকেট মাঠে) আমি এমন কিছু দেখতে চাই না।’ এদিকে বিশ্বকাপ চলাকালে টিম ম্যানেজমেন্টের অংশ হয়েও বোলিং কোচের এমন বক্তব্য ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই দলের সমালোচনা করে দেওয়া বক্তব্য এবং টুর্নামেন্টের মধ্যে আচরণবিধি ভেঙে বিনা অনুমতিতে সাক্ষাৎকার দেওয়ায় ডোনাল্ডকে শোকজ করবে বিসিবি। দেশের শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যমে নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘যেহেতু এটা দলীয় একটা বিষয়, এ নিয়ে এখনই আমরা প্রকাশ্যে কোনো মন্তব্য করব না। ডোনাল্ডেরও উচিত ছিল বিষয়টা মাথায় রাখা। দলের কোনো সিদ্ধান্তে তার দ্বিমত থাকতেই পারে। কিন্তু সেটা মিডিয়ায় না বলে দলের ভেতরে আলোচনা করা উচিত। বিশ্বকাপের মধ্যে এ ধরনের সাক্ষাৎকার দিয়ে তিনি ভালো করেননি।’ সূত্রটি আরও জানায় যে, এরই মধ্যে ম্যাথিউসের টাইমড আউট ইস্যুতে বোর্ডের বিভিন্ন পর্যায় থেকে কথা হয়েছে ডোনাল্ডের সঙ্গে। পুনেতে তার সঙ্গে কথা বলার কথা টিম ম্যানজেমেন্টেরও। সবাই তাকে একই বার্তা দিচ্ছেন। বিশ্বকাপের মধ্যে দলীয় সিদ্ধান্ত নিয়ে দলের বাইরে সমালোচনা করাটা তার ঠিক হয়নি। এদিকে চলতি মাস শেষেই ডোনাল্ডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে বিসিবির। টাইগার শিবিরে নতুন করে চুক্তি বাড়াতে আগ্রহী নন বলে আগেই জানিয়ে দিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান কোচ। অবশ্য বিসিবিও তাকে চুক্তির মেয়াদ বাড়িয়ে থেকে যাওয়ার অনুরোধ করেনি। সূত্র: আরটিভি নিউজআইএ/ ০৮ নভেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×