হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইসরায়েলের হামলায় পরিবারের ৪২ সদস্যসহ ফিলিস্তিনি সাংবাদিক নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন


জেরুজালেম, ০৮ নভেম্বর – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলছে ইসরায়েলি বাহিনীর নারকীয় তাণ্ডব। আর এতে স্থানীয় বাসিন্দার পাশাপাশি প্রতিনিয়ত নিহত হচ্ছেন সাংবাদিক, চিকিৎসাকর্মীসহ জাতিসংঘের কর্মীরাও।

গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও এক ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়া একই হামলায় ওই সাংবাদিকের পরিবারের ৪২ জন সদস্যও নিহত হয়েছে। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফার বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

ওয়াফা বলছে, গাজা নগরীর পশ্চিমে জেলেদের মাছ ধরার একটি বন্দরের কাছে মোহাম্মদ আবু হাসিরার বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইল। এতে তিনি ও তার পরিবারের ৪২ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আবু হাসিরার ছেলে ও ভাইও রয়েছেন। ফিলিস্তিনি এই সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার থেকে সোমবার মধ্যরাতে গাজা নগরীর পশ্চিমে আবু হাসিরার বাসভবন লক্ষ্য করে বোমা হামলা চালায় ইসরাইল। পরে মঙ্গলবার ধ্বংসস্তূপের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, গত বৃহস্পতিবার ফিলিস্তিনের সরকারি টেলিভিশনের খবরে বলা হয়, গাজা উপত্যকার দক্ষিণে ইসরাইলের বিমান হামলায় তাদের এক প্রতিনিধি নিহত হয়েছেন। সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) বলছে, এক মাস আগে হামাস-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজা উপত্যকা এবং ইসরাইল কমপক্ষে ৩৭ জন সাংবাদিক ও গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন।

গত ৭ অক্টোবর হামাস-ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ইসরাইলের হামলায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। ইসরাইলের নির্বিচার হামলায় আহত হয়েছেন আরও হাজার হাজার ফিলিস্তিনি। আর হামাসের হামলায় ইসরাইলে নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জনের বেশি।

হামাসকে গাজা উপত্যকা থেকে নির্মূল করার কথা বলে স্থল, আকাশ ও সমুদ্রপথে হামলা চালিয়ে আসছে ইসরাইল। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে ক্ষমতাচ্যুত এবং ২৪০ জনের বেশি জিম্মিকে ফিরিয়ে আনার লক্ষ্যে ইসরাইলি সামরিক বাহিনী উপত্যকায় লড়াই করছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৮ নভেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইসরায়েলের হামলায় পরিবারের ৪২ সদস্যসহ ফিলিস্তিনি সাংবাদিক নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইসরায়েলের হামলায় পরিবারের ৪২ সদস্যসহ ফিলিস্তিনি সাংবাদিক নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ০৮ নভেম্বর – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলছে ইসরায়েলি বাহিনীর নারকীয় তাণ্ডব। আর এতে স্থানীয় বাসিন্দার পাশাপাশি প্রতিনিয়ত নিহত হচ্ছেন সাংবাদিক, চিকিৎসাকর্মীসহ জাতিসংঘের কর্মীরাও। গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও এক ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়া একই হামলায় ওই সাংবাদিকের পরিবারের ৪২ জন সদস্যও নিহত হয়েছে। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফার বরাতে এ খবর জানিয়েছে বিবিসি। ওয়াফা বলছে, গাজা নগরীর পশ্চিমে জেলেদের মাছ ধরার একটি বন্দরের কাছে মোহাম্মদ আবু হাসিরার বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইল। এতে তিনি ও তার পরিবারের ৪২ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আবু হাসিরার ছেলে ও ভাইও রয়েছেন। ফিলিস্তিনি এই সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার থেকে সোমবার মধ্যরাতে গাজা নগরীর পশ্চিমে আবু হাসিরার বাসভবন লক্ষ্য করে বোমা হামলা চালায় ইসরাইল। পরে মঙ্গলবার ধ্বংসস্তূপের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, গত বৃহস্পতিবার ফিলিস্তিনের সরকারি টেলিভিশনের খবরে বলা হয়, গাজা উপত্যকার দক্ষিণে ইসরাইলের বিমান হামলায় তাদের এক প্রতিনিধি নিহত হয়েছেন। সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) বলছে, এক মাস আগে হামাস-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজা উপত্যকা এবং ইসরাইল কমপক্ষে ৩৭ জন সাংবাদিক ও গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। গত ৭ অক্টোবর হামাস-ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ইসরাইলের হামলায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। ইসরাইলের নির্বিচার হামলায় আহত হয়েছেন আরও হাজার হাজার ফিলিস্তিনি। আর হামাসের হামলায় ইসরাইলে নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জনের বেশি। হামাসকে গাজা উপত্যকা থেকে নির্মূল করার কথা বলে স্থল, আকাশ ও সমুদ্রপথে হামলা চালিয়ে আসছে ইসরাইল। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে ক্ষমতাচ্যুত এবং ২৪০ জনের বেশি জিম্মিকে ফিরিয়ে আনার লক্ষ্যে ইসরাইলি সামরিক বাহিনী উপত্যকায় লড়াই করছে। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ০৮ নভেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×