হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আইসল্যান্ডে একদিনে ৮০০ ভূমিকম্প, জরুরি অবস্থা জারি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১১ নভেম্বর ২০২৩, ০৩:০৭ অপরাহ্ন


রেইকিয়াভিক, ১১ নভেম্বর – একের পর এক শক্তিশালী ভূমিকম্পের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে আইসল্যান্ডে। শুক্রবার (১০ নভেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রেকজেনেস উপদ্বীপে ক্রমাগত এই ভূকম্পন অনূভূত হয়। ধারণা করা হচ্ছে, এটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পূর্বাভাস হতে পারে।

আইসল্যান্ডের নাগরিক সুরক্ষা ও জরুরি ব্যবস্থাপনা বিভাগ এক বিবৃতিতে বলেছে, গ্রিন্ডাভিকের উত্তরে সুন্ধনজুকাগিগারে তীব্র ভূমিকম্পের কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছেন জাতীয় পুলিশপ্রধান।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, এ পর্যন্ত যে ভূমিকম্পগুলো হয়েছে, তার চেয়েও শক্তিশালী ভূকম্পন আঘাত হানার আশঙ্কা রয়েছে এবং এই ঘটনার ধারাবাহিকতা অগ্ন্যুৎপাত সৃষ্টি করতে পারে।

আইসল্যান্ডিক মেট অফিস (আইএমও) জানিয়েছে, ‘কয়েক দিনের মধ্যে’ এই অগ্ন্যুৎপাত ঘটতে পারে। এমন পরিস্থিতি সৃষ্টি হলে গ্রিন্ডাভিকের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ।

জানা যায়, শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে আইসল্যান্ডের রাজধানী রাজধানী রেইকজাভিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এবং দেশটির দক্ষিণ উপকূলের বেশিরভাগ অংশে দুটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে বড় ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২।

কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার মধ্যরাত থেকে উপদ্বীপটিতে প্রায় ৮০০টি ভূমিকম্প অনুভূত হয়েছে। আইএমও’র হিসাবমতে, গত অক্টোবরের শেষ থেকে ওই অঞ্চলে প্রায় ২৪ হাজার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

শুক্রবারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার পর গ্রিন্ডাভিকের উত্তর-দক্ষিণে একটি রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১১ নভেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আইসল্যান্ডে একদিনে ৮০০ ভূমিকম্প, জরুরি অবস্থা জারি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আইসল্যান্ডে একদিনে ৮০০ ভূমিকম্প, জরুরি অবস্থা জারি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১১ নভেম্বর ২০২৩, ০৩:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] রেইকিয়াভিক, ১১ নভেম্বর – একের পর এক শক্তিশালী ভূমিকম্পের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে আইসল্যান্ডে। শুক্রবার (১০ নভেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রেকজেনেস উপদ্বীপে ক্রমাগত এই ভূকম্পন অনূভূত হয়। ধারণা করা হচ্ছে, এটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পূর্বাভাস হতে পারে। আইসল্যান্ডের নাগরিক সুরক্ষা ও জরুরি ব্যবস্থাপনা বিভাগ এক বিবৃতিতে বলেছে, গ্রিন্ডাভিকের উত্তরে সুন্ধনজুকাগিগারে তীব্র ভূমিকম্পের কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছেন জাতীয় পুলিশপ্রধান। কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, এ পর্যন্ত যে ভূমিকম্পগুলো হয়েছে, তার চেয়েও শক্তিশালী ভূকম্পন আঘাত হানার আশঙ্কা রয়েছে এবং এই ঘটনার ধারাবাহিকতা অগ্ন্যুৎপাত সৃষ্টি করতে পারে। আইসল্যান্ডিক মেট অফিস (আইএমও) জানিয়েছে, ‘কয়েক দিনের মধ্যে’ এই অগ্ন্যুৎপাত ঘটতে পারে। এমন পরিস্থিতি সৃষ্টি হলে গ্রিন্ডাভিকের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ। জানা যায়, শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে আইসল্যান্ডের রাজধানী রাজধানী রেইকজাভিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এবং দেশটির দক্ষিণ উপকূলের বেশিরভাগ অংশে দুটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে বড় ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২। কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার মধ্যরাত থেকে উপদ্বীপটিতে প্রায় ৮০০টি ভূমিকম্প অনুভূত হয়েছে। আইএমও’র হিসাবমতে, গত অক্টোবরের শেষ থেকে ওই অঞ্চলে প্রায় ২৪ হাজার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। শুক্রবারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার পর গ্রিন্ডাভিকের উত্তর-দক্ষিণে একটি রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। সূত্র: জাগো নিউজআইএ/ ১১ নভেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×