হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কনসার্টে পদদলিত হয়ে ৪ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৬ নভেম্বর ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন


আরও পড়ুন

মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ফলে কয়েকটি আসনে এগিয়ে ডেমোক্র্যাটরা, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্পের দল

নয়াদিল্লি, ২৫ নভেম্বর – ভারতের কেরালায় বিশ্ববিদ্যালয়ের আয়োজিত কনসার্টে পদদলিত হয়ে চার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) কোচিন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুসাট) প্রযুক্তি মেলা ও কনসার্টের আয়োজন করা হয়। সেখানেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।

কেরালার স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘কালামাসারি মেডিকেল কলেজে চারজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে।’

এ ঘটনায় আরও ৪৫ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের সবাইকে কালামাসারি মেডিকেল কলেজেই নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

কেরালার স্থানীয় সংবাদমাধ্যম মাতৃভূমি নিউজ জানিয়েছে, যখন পদদলনের ঘটনা ঘটে তখন বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত অডিটোরিয়ামে নিকিতা গান্ধী নামের এক শিল্পীর কনসার্ট চলছিল। হঠাৎ করে সেখানে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে বাঁচতে অডিটোরিয়ামের ছাদবেষ্টিত অংশে ঢোকার চেষ্টা করেন অনেকে। তখনই সেখানে অনেক শিক্ষার্থী চাপা পড়েন। চাপাচাপি আর ধাক্কাধাক্কিতে দম বন্ধ হয়ে মৃত্যু হয় ওই শিক্ষার্থীদের।

কোচিন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওই কনসার্টে অংশ নেন আশপাশের কলেজের শিক্ষার্থীরাও। ফলে যারা পদদলিত হয়ে নিহত হয়েছেন তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

ভারতীয় বার্তাসংস্থা এএনআইও চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এএনআই মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেছে, ‘কেরালা: কোচির কুসাট বিশ্ববিদ্যালয়ে পদদলিত হওয়ার মতো পরিস্থিতি। স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জের তথ্য অনুযায়ী, চার শিক্ষার্থী নিহত ও অনেকে আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত অডিটোরিয়ামে নিকিতা গান্ধীর কনসার্ট চলার সময় এ দুর্ঘটনা ঘটেছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, হাসপাতালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৫ নভেম্বর ২০২৩


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কনসার্টে পদদলিত হয়ে ৪ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কনসার্টে পদদলিত হয়ে ৪ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৬ নভেম্বর ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২৫ নভেম্বর – ভারতের কেরালায় বিশ্ববিদ্যালয়ের আয়োজিত কনসার্টে পদদলিত হয়ে চার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) কোচিন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুসাট) প্রযুক্তি মেলা ও কনসার্টের আয়োজন করা হয়। সেখানেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। কেরালার স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘কালামাসারি মেডিকেল কলেজে চারজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে।’ এ ঘটনায় আরও ৪৫ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের সবাইকে কালামাসারি মেডিকেল কলেজেই নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। কেরালার স্থানীয় সংবাদমাধ্যম মাতৃভূমি নিউজ জানিয়েছে, যখন পদদলনের ঘটনা ঘটে তখন বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত অডিটোরিয়ামে নিকিতা গান্ধী নামের এক শিল্পীর কনসার্ট চলছিল। হঠাৎ করে সেখানে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে বাঁচতে অডিটোরিয়ামের ছাদবেষ্টিত অংশে ঢোকার চেষ্টা করেন অনেকে। তখনই সেখানে অনেক শিক্ষার্থী চাপা পড়েন। চাপাচাপি আর ধাক্কাধাক্কিতে দম বন্ধ হয়ে মৃত্যু হয় ওই শিক্ষার্থীদের। কোচিন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওই কনসার্টে অংশ নেন আশপাশের কলেজের শিক্ষার্থীরাও। ফলে যারা পদদলিত হয়ে নিহত হয়েছেন তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। ভারতীয় বার্তাসংস্থা এএনআইও চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এএনআই মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেছে, ‘কেরালা: কোচির কুসাট বিশ্ববিদ্যালয়ে পদদলিত হওয়ার মতো পরিস্থিতি। স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জের তথ্য অনুযায়ী, চার শিক্ষার্থী নিহত ও অনেকে আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত অডিটোরিয়ামে নিকিতা গান্ধীর কনসার্ট চলার সময় এ দুর্ঘটনা ঘটেছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, হাসপাতালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’ সূত্র: ঢাকা পোস্টআইএ/ ২৫ নভেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×