হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘৩০ তারিখ মনোনয়নপত্র জমা দেবো, সবাই জানবে কোন দল থেকে নির্বাচন করছি’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৬ নভেম্বর ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৬ নভেম্বর – দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম (হিরো আলম)। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জমা দেবেন মনোনয়নপত্র।

শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

স্বতন্ত্র নাকি কোনো দল থেকে নির্বাচন করছেন জানতে চাইলে হিরো আলম বলেন, ‌‘এবার দলীয় মনোনয়নে নির্বাচনে অংশগ্রহণ করবো। একটি দলের মনোনয়নপত্র কিনেছি।’

দলের নাম জানতে চাইলে তিনি বলেন, ‘দলের নাম আগেই প্রকাশ করছি না। আমি এখন দুবাই আছি। দুবাই থেকে দেশে ফিরবো আগামী পরশু। আগে বগুড়া যাবো। তারপর আগামী ৩০ তারিখ মনোনয়নপত্র জমা দেবো। তখনই সবাই জানতে পারবে আমি কোন দল থেকে নির্বাচন করছি।’

এসময় ‘ছোট নয়, দল বড়ই আছে; কোনো সমস্যা নেই’ বলেও মন্তব্য করেন এ কনটেন্ট ক্রিয়েটর।

জাতীয় পার্টি থেকে না তৃণমূল বিএনপি থেকে অংশগ্রহণ করছেন জানতে চাইলে হিরো আলম বলেন, ‘আগেই কোনো দলের নাম বলবো না। আগেই কোনো দলের নাম লিখবেন না।’

হিরো আলম বলেছিলেন, সব দল অংশগ্রহণ না করলে এবার তিনি নির্বাচনে যাবেন না। তাহলে নির্বাচনে অংশগ্রহণ করছেন কেন এমন প্রশ্নে গণমাধ্যমকে তিনি বলেন, ‘সব দল না করুক, অনেকগুলো দল তো করছে। জাতীয় পার্টি করছে। তৃণমূল বিএনপি তো বিএনপিরই একটা অংশ। এখানে তো বিএনপির বেশিরভাগ নেতারাই আছেন। বিএনপি ছাড়া তো সব দলই অংশগ্রহণ করছে।’

এরআগে এ সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠ হয়নি বলে অভিযোগ করেছিলেন হিরো আলম। বগুড়া-৪ আসনের উপনির্বাচনে যড়যন্ত্র করে তাকে হারানো হয়েছে বলেও অভিযোগ করেছিলেন তিনি।

তাহলে এবছর নির্বাচন সুষ্ঠু হবে এবং কারচুপি হবে না বলে মনে করছেন কি না জানতে চাইলে হিরো আলম বলেন, ‘এখন ভোট সুষ্ঠু হবে কি না জানি না। তবে এবার যদি সুষ্ঠু নির্বাচন না হয়, প্রতিটাবার যদি সরকার এরকম নির্বাচন করে…বহির্বিশ্বের তো এমনি আমাদের ওপর আস্থা নেই, এবারও যদি এরকম নির্বাচন করে তাহলে আরও আস্থা থাকবে না। জনগণের ভোটের ওপর তো আগ্রহ একেবারে উঠেই গেছে। আমরা যদি একটু ভোটারদের আগ্রহ তৈরি করে ভোটার মাঠে নিয়ে আসি, তারপরেও যদি ভোটাররা ভোট দিতে না পারেন তাহলে এর থেকে কষ্টের তো আর কিছু হতে পারে না।’

‘তবে ভোট কারচুপি হবে কি না সেটা ভোটের দিন না আসলে বলা যাবে না। আমরাতো সবসময় আশা রাখি সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু ভোটের দিন তো ফলাফল উল্টো দেখা যায়’ বলেও মন্তব্য করেন হিরো আলম।

দুবাই যাওয়ার আগে মনোনয়নপত্র তুলেছেন বলে জানান হিরো আলম। এবার বগুড়া-৪ ও বগুড়া-৬ থেকে নির্বাচন করতে চান তিনি।

আইএ/ ২৬ নভেম্বর ২০২৩


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

‘৩০ তারিখ মনোনয়নপত্র জমা দেবো, সবাই জানবে কোন দল থেকে নির্বাচন করছি’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘৩০ তারিখ মনোনয়নপত্র জমা দেবো, সবাই জানবে কোন দল থেকে নির্বাচন করছি’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৬ নভেম্বর ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৬ নভেম্বর – দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম (হিরো আলম)। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জমা দেবেন মনোনয়নপত্র। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম। স্বতন্ত্র নাকি কোনো দল থেকে নির্বাচন করছেন জানতে চাইলে হিরো আলম বলেন, ‌‘এবার দলীয় মনোনয়নে নির্বাচনে অংশগ্রহণ করবো। একটি দলের মনোনয়নপত্র কিনেছি।’ দলের নাম জানতে চাইলে তিনি বলেন, ‘দলের নাম আগেই প্রকাশ করছি না। আমি এখন দুবাই আছি। দুবাই থেকে দেশে ফিরবো আগামী পরশু। আগে বগুড়া যাবো। তারপর আগামী ৩০ তারিখ মনোনয়নপত্র জমা দেবো। তখনই সবাই জানতে পারবে আমি কোন দল থেকে নির্বাচন করছি।’ এসময় ‘ছোট নয়, দল বড়ই আছে; কোনো সমস্যা নেই’ বলেও মন্তব্য করেন এ কনটেন্ট ক্রিয়েটর। জাতীয় পার্টি থেকে না তৃণমূল বিএনপি থেকে অংশগ্রহণ করছেন জানতে চাইলে হিরো আলম বলেন, ‘আগেই কোনো দলের নাম বলবো না। আগেই কোনো দলের নাম লিখবেন না।’ হিরো আলম বলেছিলেন, সব দল অংশগ্রহণ না করলে এবার তিনি নির্বাচনে যাবেন না। তাহলে নির্বাচনে অংশগ্রহণ করছেন কেন এমন প্রশ্নে গণমাধ্যমকে তিনি বলেন, ‘সব দল না করুক, অনেকগুলো দল তো করছে। জাতীয় পার্টি করছে। তৃণমূল বিএনপি তো বিএনপিরই একটা অংশ। এখানে তো বিএনপির বেশিরভাগ নেতারাই আছেন। বিএনপি ছাড়া তো সব দলই অংশগ্রহণ করছে।’ এরআগে এ সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠ হয়নি বলে অভিযোগ করেছিলেন হিরো আলম। বগুড়া-৪ আসনের উপনির্বাচনে যড়যন্ত্র করে তাকে হারানো হয়েছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। তাহলে এবছর নির্বাচন সুষ্ঠু হবে এবং কারচুপি হবে না বলে মনে করছেন কি না জানতে চাইলে হিরো আলম বলেন, ‘এখন ভোট সুষ্ঠু হবে কি না জানি না। তবে এবার যদি সুষ্ঠু নির্বাচন না হয়, প্রতিটাবার যদি সরকার এরকম নির্বাচন করে…বহির্বিশ্বের তো এমনি আমাদের ওপর আস্থা নেই, এবারও যদি এরকম নির্বাচন করে তাহলে আরও আস্থা থাকবে না। জনগণের ভোটের ওপর তো আগ্রহ একেবারে উঠেই গেছে। আমরা যদি একটু ভোটারদের আগ্রহ তৈরি করে ভোটার মাঠে নিয়ে আসি, তারপরেও যদি ভোটাররা ভোট দিতে না পারেন তাহলে এর থেকে কষ্টের তো আর কিছু হতে পারে না।’ ‘তবে ভোট কারচুপি হবে কি না সেটা ভোটের দিন না আসলে বলা যাবে না। আমরাতো সবসময় আশা রাখি সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু ভোটের দিন তো ফলাফল উল্টো দেখা যায়’ বলেও মন্তব্য করেন হিরো আলম। দুবাই যাওয়ার আগে মনোনয়নপত্র তুলেছেন বলে জানান হিরো আলম। এবার বগুড়া-৪ ও বগুড়া-৬ থেকে নির্বাচন করতে চান তিনি। আইএ/ ২৬ নভেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×