হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দুর্গম পাহাড়ে চোলাই মদের কারখানা, ৩ কোটি টাকার উপকরণ জব্দ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪৯ অপরাহ্ন

চট্টগ্রামের ভাটিয়ারী এলাকার দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে চোলাই মদ তৈরির কারখানা ধ্বংস করেছে র‌্যাব। এ সময় ১০ হাজার লিটার চোলাই মদ জব্দসহ একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার দুর্গম পাহাড়ের হুনাছড়া এলাকায় অভিযান চালানো হলেও র‌্যাবের পক্ষ থেকে শনিবার (১২ ফেব্রুয়ারি) বিষয়টি জানানো হয়েছে।

এ ঘটনায় বিদ্যুৎ খন্দকার (২৬) নামে একজনকে আটক করা হয়েছে। এ সময় কামাল (৫০) ও মামুন (২৪) নামে দুই জন পালিয়ে গেছেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানার ভাটিয়ারী এলাকার দুর্গম পাহাড়ের হুনাছড়া এলাকায় অভিযান চালিয়ে চোলাই মদ তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে। এ সময় ১০ হাজার লিটার চোলাই মদ ও ৪০ হাজার লিটার চোলাই মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসসহ ৩ খেলায় নিয়মিত অনুশীলনের নির্দেশ

তিনি বলেন, চক্রটি দেশীয় তৈরি চোলাই মদ উৎপাদন করে পরে তা চট্টগ্রাম, কুমিল্লা ও ফেনীসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক কারবারিদের কাছে বিক্রি করে আসছিল। জব্দ চোলাই মদ ও মদ তৈরির উপকরণের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। পলাতক দুই আসামিকেও আইনের আওতায় আনা হবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

চট্রগাম
Card Image

দুর্গম পাহাড়ে চোলাই মদের কারখানা, ৩ কোটি টাকার উপকরণ জব্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দুর্গম পাহাড়ে চোলাই মদের কারখানা, ৩ কোটি টাকার উপকরণ জব্দ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪৯ অপরাহ্ন
Print Image
চট্টগ্রামের ভাটিয়ারী এলাকার দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে চোলাই মদ তৈরির কারখানা ধ্বংস করেছে র‌্যাব। এ সময় ১০ হাজার লিটার চোলাই মদ জব্দসহ একজনকে আটক করা হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার দুর্গম পাহাড়ের হুনাছড়া এলাকায় অভিযান চালানো হলেও র‌্যাবের পক্ষ থেকে শনিবার (১২ ফেব্রুয়ারি) বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় বিদ্যুৎ খন্দকার (২৬) নামে একজনকে আটক করা হয়েছে। এ সময় কামাল (৫০) ও মামুন (২৪) নামে দুই জন পালিয়ে গেছেন। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানার ভাটিয়ারী এলাকার দুর্গম পাহাড়ের হুনাছড়া এলাকায় অভিযান চালিয়ে চোলাই মদ তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে। এ সময় ১০ হাজার লিটার চোলাই মদ ও ৪০ হাজার লিটার চোলাই মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। তিনি বলেন, চক্রটি দেশীয় তৈরি চোলাই মদ উৎপাদন করে পরে তা চট্টগ্রাম, কুমিল্লা ও ফেনীসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক কারবারিদের কাছে বিক্রি করে আসছিল। জব্দ চোলাই মদ ও মদ তৈরির উপকরণের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। পলাতক দুই আসামিকেও আইনের আওতায় আনা হবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×