হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে যা জানা গেল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


ঢাকা, ০৪ ডিসেম্বর – আওয়ামী লীগ নেতৃত্বাধীন দীর্ঘদিনের পুরনো রাজনৈতিক জোট ১৪ দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৪ ডিসেম্বর) রাত পৌনে ৯টা পর্যন্ত গণভবনে বৈঠকটি চলমান ছিল। বৈঠকে অংশ নিতে সন্ধ্যার পর গণভবনে প্রবেশ করেন শরিক জোট নেতারা।

বৈঠকের বিষয়ে আগামীকাল মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

বৈঠকের আগে জোটের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট শরিকদের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে সিদ্ধান্ত হবে। শরিকরা একাদশ সংসদের তুলনায় দ্বাদশে বেশি আসন চাইবেন। সেসব নিয়ে দর-কষাকষি হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ সোমবার শেষ হয়েছে। নির্বাচনের জন্য কোন আসনে কোন প্রার্থী বৈধতা পাচ্ছেন তাও পরিষ্কার হয়েছে। এমন দিনেই শরিকদের নিয়ে বৈঠকে বসছে আওয়ামী লীগ।

গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট হবে ৭ জানুয়ারি। এবারের ভোটেও নৌকা প্রতীকে আওয়ামী লীগের সঙ্গে জোটগতভাবে ভোট করার কথা জানিয়ে ১৪ দলের ছয়টি দল নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। এদিন তফসিল ঘোষণার পর মাত্র দুটি আসন ছেড়ে ২৯৮ আসনেই প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এই দুই আসন হলো জাসদের হাসানুল হক ইনুর কুষ্টিয়া-২ ও জাতীয় পার্টির সেলিম ওসমানের নারায়ণগঞ্জ-৫।

এবার ১৪ দলের শরীকদের জন্য আওয়ামী লীগ কতটি আসনে ছাড় দেবে তা বৈঠকে সিদ্ধান্ত হবে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। আওয়ামী লীগের নেতৃত্বে ২০০৪ সালে গঠিত হয় ১৪ দলীয় জোট। এই জোটে রয়েছে- জাসদ (ইনু), সাম্যবাদী দল, গণতান্ত্রিক মজদুর পার্টি, গণতন্ত্রী পার্টি, ন্যাপ, গণআজাদী লীগ, কমিউনিস্ট কেন্দ্র, বাসদ, তরিকত ফেডারেশন, জেপি।

তফসিল অনুযায়ী, যাচাই-বাছাই শেষে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। জোটের শরিকদের আসন ছাড় দিলে ওই দিনের আগেই নৌকার প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। আর ওই দিন থেকেই প্রার্থীরা প্রচার শুরু করতে পারবেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৪ ডিসেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে যা জানা গেল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে যা জানা গেল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৪ ডিসেম্বর – আওয়ামী লীগ নেতৃত্বাধীন দীর্ঘদিনের পুরনো রাজনৈতিক জোট ১৪ দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৪ ডিসেম্বর) রাত পৌনে ৯টা পর্যন্ত গণভবনে বৈঠকটি চলমান ছিল। বৈঠকে অংশ নিতে সন্ধ্যার পর গণভবনে প্রবেশ করেন শরিক জোট নেতারা। বৈঠকের বিষয়ে আগামীকাল মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠকের আগে জোটের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট শরিকদের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে সিদ্ধান্ত হবে। শরিকরা একাদশ সংসদের তুলনায় দ্বাদশে বেশি আসন চাইবেন। সেসব নিয়ে দর-কষাকষি হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ সোমবার শেষ হয়েছে। নির্বাচনের জন্য কোন আসনে কোন প্রার্থী বৈধতা পাচ্ছেন তাও পরিষ্কার হয়েছে। এমন দিনেই শরিকদের নিয়ে বৈঠকে বসছে আওয়ামী লীগ। গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট হবে ৭ জানুয়ারি। এবারের ভোটেও নৌকা প্রতীকে আওয়ামী লীগের সঙ্গে জোটগতভাবে ভোট করার কথা জানিয়ে ১৪ দলের ছয়টি দল নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। এদিন তফসিল ঘোষণার পর মাত্র দুটি আসন ছেড়ে ২৯৮ আসনেই প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এই দুই আসন হলো জাসদের হাসানুল হক ইনুর কুষ্টিয়া-২ ও জাতীয় পার্টির সেলিম ওসমানের নারায়ণগঞ্জ-৫। এবার ১৪ দলের শরীকদের জন্য আওয়ামী লীগ কতটি আসনে ছাড় দেবে তা বৈঠকে সিদ্ধান্ত হবে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। আওয়ামী লীগের নেতৃত্বে ২০০৪ সালে গঠিত হয় ১৪ দলীয় জোট। এই জোটে রয়েছে- জাসদ (ইনু), সাম্যবাদী দল, গণতান্ত্রিক মজদুর পার্টি, গণতন্ত্রী পার্টি, ন্যাপ, গণআজাদী লীগ, কমিউনিস্ট কেন্দ্র, বাসদ, তরিকত ফেডারেশন, জেপি। তফসিল অনুযায়ী, যাচাই-বাছাই শেষে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। জোটের শরিকদের আসন ছাড় দিলে ওই দিনের আগেই নৌকার প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। আর ওই দিন থেকেই প্রার্থীরা প্রচার শুরু করতে পারবেন। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ০৪ ডিসেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×