হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আগামীকাল মঙ্গলবার ফেনী জেলায় বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন


আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

ফেনী, ১১ ডিসেম্বর – ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব ও ফেনীর সন্তান রফিকুল আলম মজনুর বিরুদ্ধে রায়ের প্রতিবাদ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ফেনী জেলা বিএনপি।

সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) অধ্যাপক এম এ খালেক বলেন, শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপির কেন্দ্রঘোষিত অবরোধের পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী মদদপুষ্ট আদালত কর্তৃক ফরমায়েশি রায়ের প্রতিবাদে জেলায় আগামীকাল সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে। জেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি পালন করার জন্য বলা হয়েছে।

জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, এই সরকার ২০১৪ ও ২০১৮ সালের মতো এবারও একটি এক তরফা নির্বাচনের পাঁয়তারা করছে। তবে এবার কোনোভাবেই এটি হতে দেওয়া হবে না। কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি এবং এই সরকারের পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। সবাইকে আগামীকালের হরতাল সফল করার আহ্বান জানাচ্ছি।

এদিকে, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে দেশব্যাপী আগামীকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ ডেকেছে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দল ও জোটগুলো। রোববার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাজধানীর শাহজাহানপুর ও গুলশান থানার নাশকতার দুই মামলায় বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব মো. রফিকুল ইসলাম মজনুসহ বিএনপির ২৯ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১১ ডিসেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আগামীকাল মঙ্গলবার ফেনী জেলায় বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আগামীকাল মঙ্গলবার ফেনী জেলায় বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ফেনী, ১১ ডিসেম্বর – ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব ও ফেনীর সন্তান রফিকুল আলম মজনুর বিরুদ্ধে রায়ের প্রতিবাদ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ফেনী জেলা বিএনপি। সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন। এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) অধ্যাপক এম এ খালেক বলেন, শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপির কেন্দ্রঘোষিত অবরোধের পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী মদদপুষ্ট আদালত কর্তৃক ফরমায়েশি রায়ের প্রতিবাদে জেলায় আগামীকাল সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে। জেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি পালন করার জন্য বলা হয়েছে। জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, এই সরকার ২০১৪ ও ২০১৮ সালের মতো এবারও একটি এক তরফা নির্বাচনের পাঁয়তারা করছে। তবে এবার কোনোভাবেই এটি হতে দেওয়া হবে না। কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি এবং এই সরকারের পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। সবাইকে আগামীকালের হরতাল সফল করার আহ্বান জানাচ্ছি। এদিকে, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে দেশব্যাপী আগামীকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ ডেকেছে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দল ও জোটগুলো। রোববার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রসঙ্গত, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাজধানীর শাহজাহানপুর ও গুলশান থানার নাশকতার দুই মামলায় বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব মো. রফিকুল ইসলাম মজনুসহ বিএনপির ২৯ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ১১ ডিসেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×