হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

২০২১ সালে ২২৯৭ কোটি টাকার মাছ-অবৈধ জাল জব্দ করেছে কোস্ট গার্ড

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪৩ অপরাহ্ন

বাংলাদেশ কোস্ট গার্ড ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। এরই মধ্যে সফলতার সঙ্গে ২৬ বছর পার করেছে বাহিনীটি। প্রতিষ্ঠার পর থেকে দেশের বিশাল সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এ বাহিনী। উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা নিশ্চিতের পাশাপাশি ২০২১ সালে প্রায় ১১১ কোটি ৬৪ লাখ টাকার চোরাচালানকৃত পণ্য এবং দুই হাজার ২৯৭ কোটি ২৭ লাখ টাকার মাছ ও অবৈধ জাল জব্দ করেছে কোস্ট গার্ড।

রোববার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার (বিএন) আব্দুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের জানমাল রক্ষা, চোরাচালান, মাদক ও মানব পাচার দমনের পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও সহায়তা প্রদানের মধ্য দিয়ে কোস্ট গার্ড উপকূলীয় মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার বিশ্বস্ত প্রতীকে পরিণত হয়েছে।

২০২১ সালে কোস্ট গার্ড প্রায় ১১১ কোটি ৬৪ লাখ টাকার চোরাচালানকৃত পণ্য আটক করে। এছাড়া ২ হাজার ২৯৭ কোটি ২৭ লাখ টাকার মাছ (জাটকা ও অন্যান্য) ও অবৈধ জাল এবং ১৩৭ কোটি ১৯ লাখ টাকার অবৈধ মাদক ও ১৬ কোটি ১০ লাখ টাকার বিভিন্ন প্রকার কাঠ জব্দ করে।

আরও পড়ুন

রক্ষণাবেক্ষণ শেষে সামিটের এলএনজি টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ শুরু

এছাড়া করোনা সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউন ব্যবস্থাপনা ও জননিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি খাদ্যসামগ্রী নিয়ে অসহায়, দুস্থ, কর্মহীন ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে কোস্ট গার্ড।

প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ দিক-নির্দেশনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর তত্তাবধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঐকান্তিক সহযোগিতায় বিভিন্ন আধুনিক জাহাজ, ঘাঁটি ও জলযান সংযোজনের মাধ্যমে বর্তমানে এ বাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

লে. কমান্ডার (বিএন) আব্দুর রহমান বলেন, সুদূরপ্রসারী পরিকল্পনার নিপুণ বাস্তবায়নের মাধ্যমে কোস্ট গার্ডকে অধিকতর কার্যকর, শক্তিশালী ও সুদক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলে দেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে এ বাহিনীর প্রতিটি সদস্য বদ্ধপরিকর।

উল্লেখ্য, বিপুল উৎসাহ উদ্দীপনায় কোস্ট গার্ডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে এবার কোস্ট গার্ডের উন্নয়ন, সাহসী অপারেশন, সেবামূলক কাজসহ বীরত্বপূর্ণ ভূমিকা ও গুরুত্বপূর্ণ অবদানের জন্য পদক পাচ্ছেন ৪০ কোস্ট গার্ড কর্মকর্তা ও সদস্য।

বাংলাদেশ কোস্ট গার্ড পদক, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক, বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক ও প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) নামে ৪ ক্যাটাগরিতে এই পদক দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরে কোস্ট গার্ডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব মো. আখতার হোসেন এবং আমন্ত্রিত অন্যান্য সামরিক ও অসামরিক অতিথিরা উপস্থিত থাকবেন। ওই অনুষ্ঠানে মনোনীতদের পদক দেওয়া হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

সারাদেশ
Card Image

২০২১ সালে ২২৯৭ কোটি টাকার মাছ-অবৈধ জাল জব্দ করেছে কোস্ট গার্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

২০২১ সালে ২২৯৭ কোটি টাকার মাছ-অবৈধ জাল জব্দ করেছে কোস্ট গার্ড

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪৩ অপরাহ্ন
Print Image
বাংলাদেশ কোস্ট গার্ড ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। এরই মধ্যে সফলতার সঙ্গে ২৬ বছর পার করেছে বাহিনীটি। প্রতিষ্ঠার পর থেকে দেশের বিশাল সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এ বাহিনী। উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা নিশ্চিতের পাশাপাশি ২০২১ সালে প্রায় ১১১ কোটি ৬৪ লাখ টাকার চোরাচালানকৃত পণ্য এবং দুই হাজার ২৯৭ কোটি ২৭ লাখ টাকার মাছ ও অবৈধ জাল জব্দ করেছে কোস্ট গার্ড। রোববার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার (বিএন) আব্দুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের জানমাল রক্ষা, চোরাচালান, মাদক ও মানব পাচার দমনের পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও সহায়তা প্রদানের মধ্য দিয়ে কোস্ট গার্ড উপকূলীয় মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার বিশ্বস্ত প্রতীকে পরিণত হয়েছে। ২০২১ সালে কোস্ট গার্ড প্রায় ১১১ কোটি ৬৪ লাখ টাকার চোরাচালানকৃত পণ্য আটক করে। এছাড়া ২ হাজার ২৯৭ কোটি ২৭ লাখ টাকার মাছ (জাটকা ও অন্যান্য) ও অবৈধ জাল এবং ১৩৭ কোটি ১৯ লাখ টাকার অবৈধ মাদক ও ১৬ কোটি ১০ লাখ টাকার বিভিন্ন প্রকার কাঠ জব্দ করে। এছাড়া করোনা সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউন ব্যবস্থাপনা ও জননিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি খাদ্যসামগ্রী নিয়ে অসহায়, দুস্থ, কর্মহীন ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে কোস্ট গার্ড। প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ দিক-নির্দেশনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর তত্তাবধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঐকান্তিক সহযোগিতায় বিভিন্ন আধুনিক জাহাজ, ঘাঁটি ও জলযান সংযোজনের মাধ্যমে বর্তমানে এ বাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। লে. কমান্ডার (বিএন) আব্দুর রহমান বলেন, সুদূরপ্রসারী পরিকল্পনার নিপুণ বাস্তবায়নের মাধ্যমে কোস্ট গার্ডকে অধিকতর কার্যকর, শক্তিশালী ও সুদক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলে দেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে এ বাহিনীর প্রতিটি সদস্য বদ্ধপরিকর। উল্লেখ্য, বিপুল উৎসাহ উদ্দীপনায় কোস্ট গার্ডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে এবার কোস্ট গার্ডের উন্নয়ন, সাহসী অপারেশন, সেবামূলক কাজসহ বীরত্বপূর্ণ ভূমিকা ও গুরুত্বপূর্ণ অবদানের জন্য পদক পাচ্ছেন ৪০ কোস্ট গার্ড কর্মকর্তা ও সদস্য। বাংলাদেশ কোস্ট গার্ড পদক, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক, বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক ও প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) নামে ৪ ক্যাটাগরিতে এই পদক দেওয়া হচ্ছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরে কোস্ট গার্ডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব মো. আখতার হোসেন এবং আমন্ত্রিত অন্যান্য সামরিক ও অসামরিক অতিথিরা উপস্থিত থাকবেন। ওই অনুষ্ঠানে মনোনীতদের পদক দেওয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×