হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নৌকায় ভোট চাওয়ায় বিএনপি নেতা বহিষ্কার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩, ০২:০৭ অপরাহ্ন


জামালপুর, ১৪ ডিসেম্বর – জেলার বকশীগঞ্জে নৌকা মার্কায় ভোট চাওয়ায় মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মানিক সওদাগর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়৷

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বকশীগঞ্জ উপজেলা মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম দাদাকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মানিক সওদারগর বলেন, গত শুক্রবার রাত ৮টায় বকশীগঞ্জ পৌর এলাকার কাঁচাবাজারে বাজার সমিতির আয়োজনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরসভার মেয়র বকশীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুম্মান তালুকদার সভায় বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন কাঁচাবাজার সমিতির সভাপতি ও মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দাদা। এক পর্যায়ে তিনি নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। বিষয়টি উপজেলা বিএনপির নজরে এলে আজ তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ১৪ ডিসেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নৌকায় ভোট চাওয়ায় বিএনপি নেতা বহিষ্কার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নৌকায় ভোট চাওয়ায় বিএনপি নেতা বহিষ্কার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] জামালপুর, ১৪ ডিসেম্বর – জেলার বকশীগঞ্জে নৌকা মার্কায় ভোট চাওয়ায় মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মানিক সওদাগর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বকশীগঞ্জ উপজেলা মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম দাদাকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মানিক সওদারগর বলেন, গত শুক্রবার রাত ৮টায় বকশীগঞ্জ পৌর এলাকার কাঁচাবাজারে বাজার সমিতির আয়োজনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরসভার মেয়র বকশীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুম্মান তালুকদার সভায় বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন কাঁচাবাজার সমিতির সভাপতি ও মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দাদা। এক পর্যায়ে তিনি নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। বিষয়টি উপজেলা বিএনপির নজরে এলে আজ তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্র: বাংলানিউজআইএ/ ১৪ ডিসেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×