হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আন্তর্জাতিক সমর্থন থাকুক বা না থাকুক যুদ্ধ চালিয়ে যাবে ইসরায়েল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন


জেরুজালেম, ১৪ ডিসেম্বর – ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আন্তর্জাতিক চাপ সত্ত্বেও জয়ী না হওয়া পর্যন্ত তারা গাজা যুদ্ধ চালিয়ে যাবে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেছেন, আন্তর্জাতিক সমর্থন থাকুক বা না থাকুক গাজায় যুদ্ধ চলবে। তিনি বলেন, বর্তমান পর্যায়ে যুদ্ধবিরতি হামাসের জন্য একটি উপহার হিসেবে পরিণত হবে। খবর-বিবিসি

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স- এ পোস্ট করা একটি ভিডিওতে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইসরায়েলকে কোনো কিছুই থামাতে পারবে না। আন্তর্জাতিক চাপ সত্ত্বে তারা পিছু হঠবে না।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

দক্ষিণ ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে সৈন্যদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, বিজয় না হওয়া পর্যন্ত, হামাসকে নির্মূল না করা পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে যাবে।

নেতানিয়াহু আরও বলেন, আমি এইমাত্র যুদ্ধক্ষেত্রে থাকা কমান্ডারকে যা বলেছি তা স্পষ্টভাবে বলতে চাই- আমরা শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব। এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিছুই আমাদের থামাতে পারবে না।

প্রসঙ্গত, গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাস হওয়ার পর ইসরায়েলের ওপর চাপ তৈরি হচ্ছে। মঙ্গলবার ইসরায়েলকে সতর্ক করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় নির্বিচার হামলার জন্য ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক সমর্থন কমতে শুরু করেছে। এর পর থেকে ইসরায়েলের মিত্রদের অনেকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডসহ অন্যান্য মিত্রদেশ এক বিরল যৌথ বিবৃতিতে শত্রুতার অবসানের আহ্বান জানিয়েছে। পাশাপাশি দেশগুলো গাজার বেসামরিক নাগরিকদের জন্য নিরাপদ এলাকা কমে যাওয়া নিয়ে উদ্বেগ জানিয়েছে।

গাজায় যুদ্ধবিরতি চেয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে মঙ্গলবার উত্থাপিত প্রস্তাবের পক্ষে ১৯৩ সদস্যের মধ্যে ১৫৩ দেশ ভোট দেয়। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও অন্য আটটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। সমর্থন অব্যাহত রাখলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দুই মাসের বেশি সময় আগে এই যুদ্ধ শুরু হওয়ার পর এবারই প্রথম প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনা করেছেন।

সূত্র: সমকাল
আইএ/ ১৪ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আন্তর্জাতিক সমর্থন থাকুক বা না থাকুক যুদ্ধ চালিয়ে যাবে ইসরায়েল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আন্তর্জাতিক সমর্থন থাকুক বা না থাকুক যুদ্ধ চালিয়ে যাবে ইসরায়েল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ১৪ ডিসেম্বর – ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আন্তর্জাতিক চাপ সত্ত্বেও জয়ী না হওয়া পর্যন্ত তারা গাজা যুদ্ধ চালিয়ে যাবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেছেন, আন্তর্জাতিক সমর্থন থাকুক বা না থাকুক গাজায় যুদ্ধ চলবে। তিনি বলেন, বর্তমান পর্যায়ে যুদ্ধবিরতি হামাসের জন্য একটি উপহার হিসেবে পরিণত হবে। খবর-বিবিসি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স- এ পোস্ট করা একটি ভিডিওতে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইসরায়েলকে কোনো কিছুই থামাতে পারবে না। আন্তর্জাতিক চাপ সত্ত্বে তারা পিছু হঠবে না। দক্ষিণ ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে সৈন্যদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, বিজয় না হওয়া পর্যন্ত, হামাসকে নির্মূল না করা পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে যাবে। নেতানিয়াহু আরও বলেন, আমি এইমাত্র যুদ্ধক্ষেত্রে থাকা কমান্ডারকে যা বলেছি তা স্পষ্টভাবে বলতে চাই- আমরা শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব। এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিছুই আমাদের থামাতে পারবে না। প্রসঙ্গত, গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাস হওয়ার পর ইসরায়েলের ওপর চাপ তৈরি হচ্ছে। মঙ্গলবার ইসরায়েলকে সতর্ক করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় নির্বিচার হামলার জন্য ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক সমর্থন কমতে শুরু করেছে। এর পর থেকে ইসরায়েলের মিত্রদের অনেকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডসহ অন্যান্য মিত্রদেশ এক বিরল যৌথ বিবৃতিতে শত্রুতার অবসানের আহ্বান জানিয়েছে। পাশাপাশি দেশগুলো গাজার বেসামরিক নাগরিকদের জন্য নিরাপদ এলাকা কমে যাওয়া নিয়ে উদ্বেগ জানিয়েছে। গাজায় যুদ্ধবিরতি চেয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে মঙ্গলবার উত্থাপিত প্রস্তাবের পক্ষে ১৯৩ সদস্যের মধ্যে ১৫৩ দেশ ভোট দেয়। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও অন্য আটটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। সমর্থন অব্যাহত রাখলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দুই মাসের বেশি সময় আগে এই যুদ্ধ শুরু হওয়ার পর এবারই প্রথম প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনা করেছেন। সূত্র: সমকালআইএ/ ১৪ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×