হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘ডানকি’ থেকে যে টাকা আসবে, সেটা স্টার্ক নিয়ে নেবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩, ১২:০৭ অপরাহ্ন


মুম্বাই, ২২ ডিসেম্বর – ভারতে শীত উপেক্ষা করে কাক ডাকা ভোরেই প্রেক্ষাগৃহগুলোর সামনে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে বৃহস্পতিবার। কারণ, শাহরুখ অভিনীত সিনেমা ‘ডানকি’ মুক্তি পেয়েছে।

অবশ্য সিনেমাটি যে ব্যবসাসফল হবে মুক্তি পাওয়ার আগেই ধারণা করে রেখেছেন অনেকে। কেউ কেউ বলছেন, ‘পাঠান’, ‘জওয়ান’-এর সাফল্যকেও ছাড়িয়ে যাবে ডানকি।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

বৃহস্পতিবার ‘ডানকি’ মুক্তি ঘিরে এক্স-এ আস্ক এসআরকে সেশন রেখেছিলেন শাহরুখ। যেখানে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।

সেখানেই এক ভক্ত মজার ছলে প্রশ্ন করেন, ‘ডানকি’র প্রথম দিনের কালেকশন আর আইপিএলে অসি পেসার মিচেল স্টার্কের নিলামের দামের মধ্যে পার্থক্য কতটুকু?

ভক্তের এমন মজাদার প্রশ্নের জবাবও মজা করেই দিলেন শাহরুখ। তিনি পাল্টা টুইটে লিখেছেন, এই দুটোর মাঝে তুলনাই হয় না। ‘ডানকি’ থেকে আমার কাছে যে টাকা আসবে সেটা মিচেল স্টার্ক নিয়ে নেবে। হাহাহা…

ভক্তের এমন প্রশ্ন করার কারণও আছে।

সদ্য অনুষ্ঠিত আইপিএলের নিলামে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার বাঁ হাতি পেসার মিচেল স্টার্ককে দলে ভিড়িয়েছে শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে যা কিনা সর্বোচ্চ দাম।

তাই ভক্তরাও মজা করে ‘ডানকি’ সিনেমার মুক্তিকে ঘিরে স্টার্ককে নিয়ে বলিউড বাদশাহকে প্রশ্ন করতে ভুল করেননি। শাহরুখও তাদের প্রশ্নের একের পর এক উত্তর দিয়ে গেছেন।

আইএ/ ২২ ডিসেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘ডানকি’ থেকে যে টাকা আসবে, সেটা স্টার্ক নিয়ে নেবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘ডানকি’ থেকে যে টাকা আসবে, সেটা স্টার্ক নিয়ে নেবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২২ ডিসেম্বর – ভারতে শীত উপেক্ষা করে কাক ডাকা ভোরেই প্রেক্ষাগৃহগুলোর সামনে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে বৃহস্পতিবার। কারণ, শাহরুখ অভিনীত সিনেমা ‘ডানকি’ মুক্তি পেয়েছে। অবশ্য সিনেমাটি যে ব্যবসাসফল হবে মুক্তি পাওয়ার আগেই ধারণা করে রেখেছেন অনেকে। কেউ কেউ বলছেন, ‘পাঠান’, ‘জওয়ান’-এর সাফল্যকেও ছাড়িয়ে যাবে ডানকি। বৃহস্পতিবার ‘ডানকি’ মুক্তি ঘিরে এক্স-এ আস্ক এসআরকে সেশন রেখেছিলেন শাহরুখ। যেখানে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সেখানেই এক ভক্ত মজার ছলে প্রশ্ন করেন, ‘ডানকি’র প্রথম দিনের কালেকশন আর আইপিএলে অসি পেসার মিচেল স্টার্কের নিলামের দামের মধ্যে পার্থক্য কতটুকু? ভক্তের এমন মজাদার প্রশ্নের জবাবও মজা করেই দিলেন শাহরুখ। তিনি পাল্টা টুইটে লিখেছেন, এই দুটোর মাঝে তুলনাই হয় না। ‘ডানকি’ থেকে আমার কাছে যে টাকা আসবে সেটা মিচেল স্টার্ক নিয়ে নেবে। হাহাহা… ভক্তের এমন প্রশ্ন করার কারণও আছে। সদ্য অনুষ্ঠিত আইপিএলের নিলামে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার বাঁ হাতি পেসার মিচেল স্টার্ককে দলে ভিড়িয়েছে শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে যা কিনা সর্বোচ্চ দাম। তাই ভক্তরাও মজা করে ‘ডানকি’ সিনেমার মুক্তিকে ঘিরে স্টার্ককে নিয়ে বলিউড বাদশাহকে প্রশ্ন করতে ভুল করেননি। শাহরুখও তাদের প্রশ্নের একের পর এক উত্তর দিয়ে গেছেন। আইএ/ ২২ ডিসেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×