হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যেকোনো মূল্যে নির্বাচনকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার আশ্বাস সিইসির

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২২ ডিসেম্বর – দ্বাদশ সংসদ নির্বাচন যেকোনো মূল্যে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

শুক্রবার দুপুরে যশোরে খুলনা বিভাগীয় বৈঠক শেষে সংবাদ সম্মেলেন একথা বলেন সিইসি। খুলনা বিভাগের ১০ জেলা ও ঢাকা বিভাগের ফরিদপুর, গোপালগঞ্জ এবং রাজবাড়ী জেলার ডিসি-এসপি, ইউএনও-ওসিদের সঙ্গে এ বৈঠকে করেন তিনি।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

সকাল ১০টায় যশোর শেখ হাসিনা আইসিটি পার্ক অডিটোরায়ামে অনুষ্ঠিত এই বৈঠকে ডিসি-এসপি, ইউএনও-ওসি, বিজিবি ও আনসার বাহিনীর ২৯০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, যেকোনো মূল্যে নির্বাচনকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করা হবে। নির্বাচনের মাঠের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রিটার্নিং কর্মকর্তাদের মূল দায়িত্ব পালন করতে হবে। ভোট কেন্দ্রের ভেতরে শুধু নির্বাচনি কর্মকর্তারাই থাকবেন। সেখানে কোনো অনিয়ম-কারচুপি ও দখলদারিত্ব না হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে। ভোটাররা স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে পারেন সেটা নিশ্চিত করা হবে।

ধরনের অনিয়ম কারচুপি ও দখলদারিত্ব প্রতিহত করতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় যে হামলার ঘটনা ঘটছে, সেগুলো তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’

খুলনা বিভাগের কমিশনার কার্যালয় ও যশোর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করছেন বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম।

সূত্র : যুগান্তর

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যেকোনো মূল্যে নির্বাচনকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার আশ্বাস সিইসির

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যেকোনো মূল্যে নির্বাচনকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার আশ্বাস সিইসির

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২২ ডিসেম্বর – দ্বাদশ সংসদ নির্বাচন যেকোনো মূল্যে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। শুক্রবার দুপুরে যশোরে খুলনা বিভাগীয় বৈঠক শেষে সংবাদ সম্মেলেন একথা বলেন সিইসি। খুলনা বিভাগের ১০ জেলা ও ঢাকা বিভাগের ফরিদপুর, গোপালগঞ্জ এবং রাজবাড়ী জেলার ডিসি-এসপি, ইউএনও-ওসিদের সঙ্গে এ বৈঠকে করেন তিনি। সকাল ১০টায় যশোর শেখ হাসিনা আইসিটি পার্ক অডিটোরায়ামে অনুষ্ঠিত এই বৈঠকে ডিসি-এসপি, ইউএনও-ওসি, বিজিবি ও আনসার বাহিনীর ২৯০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সিইসি বলেন, যেকোনো মূল্যে নির্বাচনকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করা হবে। নির্বাচনের মাঠের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রিটার্নিং কর্মকর্তাদের মূল দায়িত্ব পালন করতে হবে। ভোট কেন্দ্রের ভেতরে শুধু নির্বাচনি কর্মকর্তারাই থাকবেন। সেখানে কোনো অনিয়ম-কারচুপি ও দখলদারিত্ব না হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে। ভোটাররা স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে পারেন সেটা নিশ্চিত করা হবে। ধরনের অনিয়ম কারচুপি ও দখলদারিত্ব প্রতিহত করতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় যে হামলার ঘটনা ঘটছে, সেগুলো তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’ খুলনা বিভাগের কমিশনার কার্যালয় ও যশোর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করছেন বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। সূত্র : যুগান্তর

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×