হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাশিয়া কখনও পিছু হটবে না

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১ জানুয়ারি ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন


মস্কো, ০১ জানুয়ারি – ইউক্রেনে যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বর্তমানে রাশিয়া যে অবস্থান নিয়েছে, তা থেকে পিছু হটার কোনো সম্ভাবনা বা পরিকল্পনা মস্কোর নেই বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দেওয়া এক ভাষণে সামনে এগিয়ে চলার জন্য উৎসাহ-উদ্দীপনাও দিয়েছেন তিনি।

৩১ ডিসেম্বর রাতে টেলিভিশনে সম্প্রচারিত সেই ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘ইতিহাসের বিভিন্ন সময়ে আমরা বার বার প্রমাণ করেছি যে আমরা সবচেয়ে কঠিন সমস্যাগুলো সমাধান করতে পারি এবং কখনও পিছু হটে যাই না। রাশিয়া কখনও পিছু হটবে না। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই— যা আমাদের বিভক্ত করতে পারে, আমাদের মন থেকে পূর্বপুরুষদের গৌরবোজ্জল স্মৃতি মুছে ফেলতে পারে এবং আমাদের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারে।’

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

সভ্যতার শুরু থেকে এ যাবৎকাল পর্যন্ত রাশিয়ার যত অর্জন, তার সব কৃতিত্ব দেশটির জনগণের— উল্লেখ করে বর্ষবরণের ভাষণে পুতিন বলেন, ‘রুশ জনগণের এই দৃঢ় সমর্থনের কারণেই আমরা আমাদের জাতীয় স্বার্থ, স্বাধীনতা, নিরাপত্তা এবং আমাদের সমাজ-সংস্কৃতি-মূল্যবোধ রক্ষা করতে পারছি। এই কৃতিত্ব পুরোপুরি রাশিয়ার জনগণের।’

নিজ বক্তব্যে রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর প্রতিও উদাত্ত ভালবাসা-সম্মান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে তিনি বলেন, ‘আপনারা আমাদের নায়ক, আমাদের হৃদয় সবসময় আপনাদের সঙ্গে রয়েছে।’

‘এবং আমি ‍জানি যে আপনাদের নিকটতম, প্রিয়তম, শক্তিশালী এবং সচেতন লাখ লাখ রুশ, যারা তাদের হৃদয়ের গভীর থেকে আপনাদের ভালবাসেন— তা আপনারাও অনুভব করেন।’

‘রাশিয়া অবিভাজ্য এবং এই দেশের জনগণের সবাই একটি বৃহৎ পরিবারের অংশ। আমরা সবাই ঐক্যবদ্ধ এবং এই একতাই রাশিয়ার ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় এবং নির্ভরযোগ্য গ্যারান্টি,’ বলেন পুতিন।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০১ জানুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রাশিয়া কখনও পিছু হটবে না

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাশিয়া কখনও পিছু হটবে না

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১ জানুয়ারি ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মস্কো, ০১ জানুয়ারি – ইউক্রেনে যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বর্তমানে রাশিয়া যে অবস্থান নিয়েছে, তা থেকে পিছু হটার কোনো সম্ভাবনা বা পরিকল্পনা মস্কোর নেই বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দেওয়া এক ভাষণে সামনে এগিয়ে চলার জন্য উৎসাহ-উদ্দীপনাও দিয়েছেন তিনি। ৩১ ডিসেম্বর রাতে টেলিভিশনে সম্প্রচারিত সেই ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘ইতিহাসের বিভিন্ন সময়ে আমরা বার বার প্রমাণ করেছি যে আমরা সবচেয়ে কঠিন সমস্যাগুলো সমাধান করতে পারি এবং কখনও পিছু হটে যাই না। রাশিয়া কখনও পিছু হটবে না। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই— যা আমাদের বিভক্ত করতে পারে, আমাদের মন থেকে পূর্বপুরুষদের গৌরবোজ্জল স্মৃতি মুছে ফেলতে পারে এবং আমাদের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারে।’ সভ্যতার শুরু থেকে এ যাবৎকাল পর্যন্ত রাশিয়ার যত অর্জন, তার সব কৃতিত্ব দেশটির জনগণের— উল্লেখ করে বর্ষবরণের ভাষণে পুতিন বলেন, ‘রুশ জনগণের এই দৃঢ় সমর্থনের কারণেই আমরা আমাদের জাতীয় স্বার্থ, স্বাধীনতা, নিরাপত্তা এবং আমাদের সমাজ-সংস্কৃতি-মূল্যবোধ রক্ষা করতে পারছি। এই কৃতিত্ব পুরোপুরি রাশিয়ার জনগণের।’ নিজ বক্তব্যে রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর প্রতিও উদাত্ত ভালবাসা-সম্মান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে তিনি বলেন, ‘আপনারা আমাদের নায়ক, আমাদের হৃদয় সবসময় আপনাদের সঙ্গে রয়েছে।’ ‘এবং আমি ‍জানি যে আপনাদের নিকটতম, প্রিয়তম, শক্তিশালী এবং সচেতন লাখ লাখ রুশ, যারা তাদের হৃদয়ের গভীর থেকে আপনাদের ভালবাসেন— তা আপনারাও অনুভব করেন।’ ‘রাশিয়া অবিভাজ্য এবং এই দেশের জনগণের সবাই একটি বৃহৎ পরিবারের অংশ। আমরা সবাই ঐক্যবদ্ধ এবং এই একতাই রাশিয়ার ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় এবং নির্ভরযোগ্য গ্যারান্টি,’ বলেন পুতিন। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০১ জানুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×