হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে বিএনপি’র মিছিলে পুলিশের ধাওয়া, আহত ৩

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২ জানুয়ারি ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফে ডামি নির্বাচনের তফসিল বাতিল ও ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ এবং বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় পুলিশি বাধায় পণ্ড হয়ে যায় মিছিলটি। গতকাল দুপুর ২টার দিকে টেকনাফ পৌরসভায় এ ঘটনা ঘটে। জেলা বিএনপি’র অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ’র নেতৃত্বের লিফটেল বিতরণসহ বিশাল মিছিল বের হয়।

ধারাবাহিক মিছিল ও লিফলেট বিতরণে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। মিছিলটি পৌরসভার শাপলা চত্বর মোড়ে পৌঁছলে পুলিশ বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

এ সময় কক্সবাজার জেলা বিএনপি’র অর্থ-সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, অবৈধ সরকারের ডামি নির্বাচন বাতিলের জন্য সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ মিছিল করেছি। কিন্তু পুলিশ অতর্কিত হামলা চালায়। পুলিশের লাঠিচার্জে ৪ থেকে ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

আরও পড়ুন

প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা

এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনি বলেন, বিএনপি’র মিছিল বের হওয়ার খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। আমরা ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্তক অবস্থানে রয়েছি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে বিএনপি’র মিছিলে পুলিশের ধাওয়া, আহত ৩

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে বিএনপি’র মিছিলে পুলিশের ধাওয়া, আহত ৩

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২ জানুয়ারি ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে ডামি নির্বাচনের তফসিল বাতিল ও ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ এবং বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পুলিশি বাধায় পণ্ড হয়ে যায় মিছিলটি। গতকাল দুপুর ২টার দিকে টেকনাফ পৌরসভায় এ ঘটনা ঘটে। জেলা বিএনপি’র অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ’র নেতৃত্বের লিফটেল বিতরণসহ বিশাল মিছিল বের হয়। ধারাবাহিক মিছিল ও লিফলেট বিতরণে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। মিছিলটি পৌরসভার শাপলা চত্বর মোড়ে পৌঁছলে পুলিশ বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় কক্সবাজার জেলা বিএনপি’র অর্থ-সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, অবৈধ সরকারের ডামি নির্বাচন বাতিলের জন্য সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ মিছিল করেছি। কিন্তু পুলিশ অতর্কিত হামলা চালায়। পুলিশের লাঠিচার্জে ৪ থেকে ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনি বলেন, বিএনপি’র মিছিল বের হওয়ার খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। আমরা ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্তক অবস্থানে রয়েছি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×