হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে স্বতন্ত্র প্রার্থীর প্রচারে হামলা-গুলি, আহত ৫

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৪ জানুয়ারি ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন

কক্সবাজারের রামুতে বুধবার নির্বাচনি প্রচারকালে স্বতন্ত্র প্রার্থী (ঈগল) ব্যারিস্টার মিজান সাঈদের কর্মী-সমর্থকদের ওপর হামলা ও ফাঁকা গুলি ছুড়েছে প্রতিপক্ষ। এ সময় ঈগলের প্রচারণায় অংশ নেওয়া জোয়ারিয়ানালা ইউনিয়নের চেয়ারম্যান কামাল সামশুদ্দিন আহমেদ প্রিন্সসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

আহত জোয়ারিয়ানালার চেয়ারম্যান কামাল শামসুউদ্দিন আহমদ প্রিন্স বলেন, বিকাল সাড়ে ৫টায় রামু উপজেলার জোয়ারিয়ানালার মাদ্রাসা গেটে তিনিসহ অন্যরা ঈগল প্রতীকের প্রচার চালাচ্ছিলেন। এ সময় কয়েকটি গাড়ি নিয়ে সেখানে যান নৌকার প্রার্থী এমপি কমলের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী। এমপি গাড়ি থেকে নেমে লাঠি হাতে এগিয়ে এসে তাদের মারধর শুরু করেন। এরপর এমপি তাকে গুলি করার চেষ্টা করেন। এ সময় স্থানীয় জনতা এগিয়ে গেলে ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন এমপি নিজেই। এছাড়াও এমপির সঙ্গে থাকা ইমরান হোসেন প্রকাশ টুকাই ইমরান খোকন ও মোবারক হোসেন গুলি ছোড়ে। মারধরে প্রিন্সসহ ৫ জন আহত হয়েছেন। এ সময় প্রিন্সকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে জানতে নৌকার প্রার্থী এমপি সাইমুম সরওয়ার কমলের মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেনি। তবে তার ব্যক্তিগত রাজনৈতিক সচিব রুস্তম চৌধুরী অভিযোগ অস্বীকার করে উলটো এমপির বহরের ওপর মামলা চালানো হয়েছে বলে দাবি করেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু তাহের দেওয়ান জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে স্বতন্ত্র প্রার্থীর প্রচারে হামলা-গুলি, আহত ৫

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে স্বতন্ত্র প্রার্থীর প্রচারে হামলা-গুলি, আহত ৫

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের রামুতে বুধবার নির্বাচনি প্রচারকালে স্বতন্ত্র প্রার্থী (ঈগল) ব্যারিস্টার মিজান সাঈদের কর্মী-সমর্থকদের ওপর হামলা ও ফাঁকা গুলি ছুড়েছে প্রতিপক্ষ। এ সময় ঈগলের প্রচারণায় অংশ নেওয়া জোয়ারিয়ানালা ইউনিয়নের চেয়ারম্যান কামাল সামশুদ্দিন আহমেদ প্রিন্সসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। আহত জোয়ারিয়ানালার চেয়ারম্যান কামাল শামসুউদ্দিন আহমদ প্রিন্স বলেন, বিকাল সাড়ে ৫টায় রামু উপজেলার জোয়ারিয়ানালার মাদ্রাসা গেটে তিনিসহ অন্যরা ঈগল প্রতীকের প্রচার চালাচ্ছিলেন। এ সময় কয়েকটি গাড়ি নিয়ে সেখানে যান নৌকার প্রার্থী এমপি কমলের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী। এমপি গাড়ি থেকে নেমে লাঠি হাতে এগিয়ে এসে তাদের মারধর শুরু করেন। এরপর এমপি তাকে গুলি করার চেষ্টা করেন। এ সময় স্থানীয় জনতা এগিয়ে গেলে ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন এমপি নিজেই। এছাড়াও এমপির সঙ্গে থাকা ইমরান হোসেন প্রকাশ টুকাই ইমরান খোকন ও মোবারক হোসেন গুলি ছোড়ে। মারধরে প্রিন্সসহ ৫ জন আহত হয়েছেন। এ সময় প্রিন্সকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে জানতে নৌকার প্রার্থী এমপি সাইমুম সরওয়ার কমলের মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেনি। তবে তার ব্যক্তিগত রাজনৈতিক সচিব রুস্তম চৌধুরী অভিযোগ অস্বীকার করে উলটো এমপির বহরের ওপর মামলা চালানো হয়েছে বলে দাবি করেন। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু তাহের দেওয়ান জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×